ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, কুড়িগ্রামে তোলপাড়


জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, কুড়িগ্রামে তোলপাড়

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের স্থান থেকে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরকে বের করার পর মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের এ অনুষ্ঠানের চলাকালীন ঘটনাটি ঘটে। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আহত সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর জানান, পেশাগত দায়িত্ব পালন করার অংশ হিসেবে তিনি অনুষ্ঠানটি কাভার করতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়েছিলেন। তখন ওসির বক্তব্য চলছিল এবং তিনি ভিডিও ও ছবি ধারণে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তিনি অভিযোগ করে বলেন, আচমকা শামীম নামে এক বিএনপি কর্মী তাকে টেনে বাইরে নিয়ে যান এবং মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি অস্বীকার করলে কয়েকজন মিলে তাকে মারধর শুরু করেন। হামলাকারীরা তার মাথায় লক্ষ্য করে আঘাত করে।

জুবাইর বলেন, কেন তাকে মারধর করা হয়েছে, তা তিনি জানেন না। তিনি বলছেন, "আমি নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম। সাংবাদিকতা আমার পেশা। আমি মনে করি, আমার সংবাদ প্রতিবেদন বা লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে তারা আমার ওপর হামলা করেছে।" হামলাকারীদের মধ্যে কিছু গুণ চিনতে পেরেছেন, তবে তারা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন।

ঘটনার সময় অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক নুরজ্জামান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকারসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী জানান, "আমরা সবাই অডিটোরিয়ামের ভিতর ছিলাম। হঠাৎ বাইরে গোলযোগের খবর পেয়ে ওসিসহ বের হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। যারা জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, "সাংবাদিকের ওপর হামলার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। যদি লিখিত অভিযোগ দেওয়া হয়, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সর্বশেষ খবর অনুযায়ী, আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাথায় আঘাত পাওয়ার জন্য চিকিৎসক তাকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে হৃদরোগ বিশেষজ্ঞদের ‘কার্ডিকন সম্মেলন’ ১৬ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


চট্টগ্রামে হৃদরোগ বিশেষজ্ঞদের ‘কার্ডিকন সম্মেলন’ ১৬ ডিসেম্বর

চট্টগ্রামে হৃদরোগ বিষয়ক ‘কার্ডিকন সম্মেলন’ আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর, ২০২৬ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে নগরের চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির উদ্যোগে হোটেল রেডিসন ব্লুতে সম্মেলন প্রস্তুতি উপলক্ষ্যে আয়োজিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে।

চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল।

এ সভায় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তারেক। ওই সময়ে বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন ডা. কাজী শামীম আল মামুন।

সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’ এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্ধারণ করা হয়। পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস.এম. ইফতেখারুল ইসলাম। সভার বিভিন্ন সিদ্ধান্তগুলো ঘোষণা করেন সংগঠনের দফতর সম্পাদক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য এবং প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


হঠাৎ রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ শনিবার, ০৫ আগস্ট ২০২৬, রাতে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিভিন্ন বিতর্কিত ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করার জন্য তিনি এই চ্যানেলটি থেকে সরে এসেছেন। ময়ূখ রঞ্জন ঘোষ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে চলমান পরিস্থিতির কথা জানান।

তিনি বলেন, “হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।” তবে তিনি হঠাৎ করে এই টেলিভিশন চ্যানেলটি ছাড়ার নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

ময়ূখ রঞ্জন ঘোষ পোস্টে আরও লিখেছেন, “সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া।”

তিনি সামাজিক মাধ্যমের ট্রল ও সমালোচনা নিয়েও মন্তব্য করেছেন। “আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।” এরপর তিনি বিরোধীদের উদ্দেশ্যে জানান, “খেলা কেবল শুরু। The Game has just Begun!”

ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার যুক্তিহীন প্রচারের কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। সংবাদ পরিবেশনে অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি ও বাংলাদেশবিরোধী তথ্যের কারণে তিনি দেশে বয়কটের শিকার হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিকে কেন্দ্র করে গণভোটের গণরায় কার্যকর করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের দ্বারা একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়েছে।

এসময় সমাবেশে বক্তব্য রাখতে দেখা যায় জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী, জামায়াতের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ও জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেনকে।

বক্তারা জানান, এই সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের উপর নগ্ন হামলা করছে। বক্তারা অভিযোগ করেন, এই সরকার গ্যাসের দাম, তেলের দাম এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা বলেন, শিলং সালাউদ্দিন এবং ভারতের প্রেসক্রিপশনে এই সরকার দেশ পরিচালনা করছে। বক্তারা উল্লেখ করেন যে, সালাউদ্দিনের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রীরও উপরে। তিনি একাই সব বোঝেন, অন্য কেউ কিছু বুঝতে পারছেন না।

অবিলম্বে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা সতর্ক করেন, যদি জনগণ মাঠে নামে, তাহলে সরকারের পালাবার পথ খুঁজে পাবেন না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, কুড়িগ্রাম বার কাউন্সিলের সেক্রেটারি এ্যাডভোকেট তাজুল ইসলামসহ জামায়াত ও ১১ দলের ৫ সহস্রাধিক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক মামলার পলাতক আসামি খুললেন হোমিওপ্যাথি ওষুধের দোকান, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


মাদক মামলার পলাতক আসামি খুললেন হোমিওপ্যাথি ওষুধের দোকান, অতঃপর...

 

নেত্রকোনার মোহনগঞ্জে বকুল চন্দ্র সরকার (৪৫) নামের এক ব্যক্তি সম্প্রতি জামিনে কারামুক্ত হয়ে আবার রেকটিফায়েড স্পিরিটের ব্যবসা শুরু করেছেন। বর্তমানে তার নাম উঠে এসেছে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা থানায় করা একটি মাদক মামলায়। এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামির জিজ্ঞাসাবাদে বকুল সরকারকে রেকটিফায়েড স্পিরিটের ‘মূল ডিলার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মামলায় বকুলকেও আসামি করা হয়েছে।

যদিও মামলায় বকুল পলাতক, তবুও মোহনগঞ্জে প্রকাশ্যে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বকুল চন্দ্র সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৃষ্ণপুর এলাকার মুকুল চন্দ্র সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের দেওথান এলাকায় বসবাস করছেন। শহরে রিপন হোমিও নামে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান পরিচালনা করছেন। তবে তার ওষুধ বিক্রি বা চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। তবুও বকুল হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে রেকটিফায়েড স্পিরিটের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ জুলাই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজল মজুমদার (৩৪) এবং তার স্ত্রী মর্জিনা আক্তারকে (৩৫) আটক করে পুলিশ। অভিযানে তাদের বাড়ি থেকে সাড়ে তিন কেজি গাঁজা এবং নগদ ১৮ হাজার ৮০৯ টাকা উদ্ধার করা হয়।

পরে পুলিশের কাছে তাদের দেওয়া তথ্যে হাওরের পানিতে ডুবিয়ে রাখা প্লাস্টিকের বস্তায় ২২০ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করে পুলিশের সদস্যরা। জিজ্ঞাসাবাদে সজল মজুমদার জানান, তাদের কাছে মোট ২৫০ বোতল স্পিরিট ছিল, যার মধ্যে ৩০ বোতল ইতিমধ্যে বিক্রি হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে সজল দাবি করেন, উদ্ধার হওয়া স্পিরিটের মূল ডিলার হচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের তুলাপট্টি এলাকার বকুল চন্দ্র সরকার। তার সহযোগী হিসেবে আলাল উদ্দিন সজিবের (৩৫) নামও উল্লেখ করা হয়। মামলায় বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে বকুল চন্দ্র সরকার, সজল মজুমদার, স্ত্রী মর্জিনা আক্তারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই মামলায় সজল এবং তার স্ত্রী মর্জিনা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে বকুল চন্দ্র সরকার, তার সহযোগী আলাল উদ্দিন সজিব ও অন্যরা সব সময় পলাতক রয়েছেন।

জানা গেছে, বকুল চন্দ্র সরকার মোহনগঞ্জ শহরের তুলাপট্টি এলাকায় 'রিপন হোমিও' নামের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান পরিচালনা করেন। এই দোকান থেকে ২১ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১২৮ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়। সে সময় বকুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছিল। কিছু মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিনে বের হওয়ার পর বকুল আবারও একই কারবারে জড়িয়ে পড়েছেন এবং এবার ধর্মপাশা, জামালগঞ্জসহ হাওরাঞ্চলে স্পিরিটের নেটওয়ার্ক প্রশস্ত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বকুল সরকারকে মোহনগঞ্জের দোকানে ব্যবসা করতে দেখে জানান।

বকুল চন্দ্র সরকারের পাশের হোমিও চিকিৎসক সাগর সরকার বলেন, 'বকুলকে প্রতিদিন দোকান খুলতে দেখি। পলাতক আসামি হলে প্রকাশ্যে ব্যবসা করছে কীভাবে, বুঝলাম না।'

মোহনগঞ্জ শহরের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, বকুল চন্দ্র সরকারের প্রকৃত বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৃষ্ণপুর এলাকায়। স্থানীয় কিছু প্রভাবশালীর অর্থায়ন ও প্রশ্রয়ে তিনি দীর্ঘদিন ধরে এই ভয়ংকর মাদক কারবার চালিয়ে যাচ্ছেন।

হাফিজুর রহমান আরও বলেন, বকুল সরকারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত হোতাদের পরিচয় বেরিয়ে আসবে। মূল হোতাদের গ্রেপ্তার করা না গেলে হাওরাঞ্চলের যুবসমাজ ও শিক্ষার্থীরা আরও ভয়াবহ মাদকের ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে কথা হয় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার সঙ্গে। তিনি বলেন, 'দুজন মাদক কারবারিকে গাঁজা ও রেকটিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার করার পর তাদের জবানবন্দিতে বকুল চন্দ্র সরকারের নাম উঠে এসেছে। পরে মামলায় তাকেও আসামি করা হয়েছে। এখন জানতে পারলাম যে, বকুল সরকার আগে নেত্রকোনার মোহনগঞ্জেও রেকটিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার হয়েছিলেন। বকুল সম্প্রতি হাওরাঞ্চলে মাদকের কারবার সম্প্রসারণ করেছেন। তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%