প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এটি ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে করার মামলায়।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জগলুল পাশাকে হাজির করে পুলিশ। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আদালতের বিচারক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন, জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই সঙ্গে রিমান্ড শুনানির তারিখ যথাক্রমে আগামী রবিবার ধার্য করেন আদালত। গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের এসআই মোক্তার হোসেন, এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার গভীর রাতে, জগলুল পাশাকে রাজধানীর তার বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর, জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাত ২৫০/৩০০ জন মারাত্মক অস্ত্র-সস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে সারা দিন অবস্থান করেছিল। তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালায়। আসামিরা রাস্তার উপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে দেয়। খালেদা জিয়া যেন সমাবেশে যোগ না দিতে পারে সে কারণে রাস্তার উপর ত্রাস সৃষ্টি করে।
কর্মসূচি অনুযায়ী, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আসামিরা রাস্তায় বাধা দেয়। বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক রাস্তার উপর রেখে ব্যারিকেড তৈরি করে। খালেদা জিয়া একাধিকবার চেষ্টা করলেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করে। এর ফলে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩৪১/৩৪২/৩৪৩/৩০৭/১০৯/৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ১৫(১)বি ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন