প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ শনিবার, ০৫ আগস্ট ২০২৬, রাতে রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলটি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিভিন্ন বিতর্কিত ইস্যুতে উসকানিমূলক মন্তব্য করার জন্য তিনি এই চ্যানেলটি থেকে সরে এসেছেন। ময়ূখ রঞ্জন ঘোষ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে চলমান পরিস্থিতির কথা জানান।
তিনি বলেন, “হ্যাঁ ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন কিসের জন্য সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।” তবে তিনি হঠাৎ করে এই টেলিভিশন চ্যানেলটি ছাড়ার নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।
ময়ূখ রঞ্জন ঘোষ পোস্টে আরও লিখেছেন, “সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে। আমার কাজ কি? গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেয়া।”
তিনি সামাজিক মাধ্যমের ট্রল ও সমালোচনা নিয়েও মন্তব্য করেছেন। “আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।” এরপর তিনি বিরোধীদের উদ্দেশ্যে জানান, “খেলা কেবল শুরু। The Game has just Begun!”
ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার যুক্তিহীন প্রচারের কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। সংবাদ পরিবেশনে অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি ও বাংলাদেশবিরোধী তথ্যের কারণে তিনি দেশে বয়কটের শিকার হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন