ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন


নাসিরনগরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে এফএনএস (আক্তার হোসেন ভূইয়া) জানাচ্ছে যে, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্যের জন্য পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার, দুপুরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে এই পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন, সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল মমিন, অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ, সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শছায়েদুল হক। অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নাসিরনগর উপজেলায় এ পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ৫৪৬ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্রয় করছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ এম


ভারত ৫৪৬ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্রয় করছে

সামরিক বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে ভারত বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫৪৬ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫২০ বিলিয়ন রুপি) মূল্যের বিভিন্ন সামরিক সরঞ্জামের ক্রয়ের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। এই বিশাল চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন, ড্রোন অ্যান্টি ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সংগ্রহ করা হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সভাপতিত্বে এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) এই ক্রয়ের অনুমোদন দিয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

তবে, এই সামরিক সরঞ্জামগুলো কবে কেনা হবে, বিদেশ থেকে আমদানি করা হবে নাকি ভারতের অভ্যন্তরীণ বাজারে তা তৈরি করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য বা সময়সীমা প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, ভারতীয় সেনাবাহিনীর জন্য চুক্তির আওতায় ড্রোন বিধ্বংসী ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, মাঝারি পাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বহনযোগ্য অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং একটি অত্যাধুনিক জেট-ভিত্তিক কামিকাজে ড্রোন সিস্টেম কেনা হবে।

সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রসীমার নজরদারি জোরদার করতে নতুন নৌ-মাইন এবং যুদ্ধজাহাজে ব্যবহারযোগ্য ড্রোন কেনার অনুমোদন দিয়েছে ডিএসি। এছাড়াও দেশের বিমানবাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ ও রিমোট সেন্সিংয়ের কাজের জন্য একটি উচ্চ-উচ্চতার চালকবিহীন বিমান (ড্রোন) প্ল্যাটফর্ম কেনার পরিকল্পনাও রয়েছে।

গত এক দশক ধরে ভারত তার প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ রাশিয়ার ওপর নির্ভরতাকে কমানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াচ্ছে এবং দেশীয় উৎপাদন বাড়াতে ব্যাপক জোর দিচ্ছে।

বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৮৫ বিলিয়ন ডলার। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হচ্ছে নৌবাহিনীর আধুনিকায়নে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ভারত অন্তত ৭৫টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের অর্ডার দেওয়া শুরু করেছে, যার বেশিরভাগই দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে শীর্ষ কর্মকর্তারা ফরাসি রাফাল যুদ্ধবিমানসহ ৩৯ বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জামের ক্রয়ের অনুমোদন দিয়েছিলেন।

সূত্র: জিও নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ এম


চাঁদপুরে আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী

চাঁদপুরে কবিতার ছন্দ এবং উচ্চারণের সৌন্দর্য নিয়ে, মঞ্চে আত্মবিশ্বাসী পরিবেশনায় মুখরিত ছিল সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয় একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী।

প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তিশিল্পী মিতা ঘোষ এবং একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক। বিচারকরা প্রতিযোগীদের উচ্চারণ, আবৃত্তির ভঙ্গি, কণ্ঠসৌন্দর্য, উপস্থাপনা ও সামগ্রিক পরিবেশনার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করেন। ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন ইয়াস ইকবাল (আল-আমিন একাডেমি), দ্বিতীয় হয়েছেন আলিফ মজুমদার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল) এবং তৃতীয় হয়েছেন বিক্রমাদিত্য দাস (মিশন প্রাইমারি স্কুল)। চতুর্থ স্থান পেয়েছেন আফিয়া সিদ্দিকা আইদাহ (কালেক্টরেট স্কুল)। যৌথভাবে পঞ্চম হয়েছেন আরশি নূর মমতা (শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুরুল ইসলাম ইভান (হাসান আলী মডেল সপ্রাবি) এবং ইনতিহা ইকবাল (কালেক্টরেট স্কুল)।

এদিকে, ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন মুহতাদী শাফী (হাসান আলী সউবি)। দ্বিতীয় হয়েছেন তাসপিয়া আক্তার (মাতৃপীঠ সরকারি বাউবি) এবং তৃতীয় নিয়ন্তা সরকার (পুরানবাজার মধুসূদন হরিসভা উবি)। ‘গ’ বিভাগের প্রথম হয়েছেন মাহজেবিন জান্নাত (বালিথুবা আব্দুল হামিদ উবি), দ্বিতীয় হয়েছেন সাহেলা মেহজাবীন ছোঁয়া (আল-আমিন একাডেমি) এবং তৃতীয় স্থান পেয়েছেন তানজিদ কোতয়াল (দ্বারকানাথ উবি)। সব মিলিয়ে তিন বিভাগে মোট ১৩ জন প্রতিযোগীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক আবদুল্লাহিল কাফী এবং সদস্য সচিব খোকন মজুমদার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান, আশিক বিন রহিম, সদস্য রাজীব দাসসহ সকল প্রতিযোগীদের অভিভাবকরা এ সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকদের মত অনুষ্ঠিত এই ধরণের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাংলাভাষা, সাহিত্য এবং আবৃত্তিচর্চার প্রতি আগ্রহ ও অনুরাগ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ১১ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবারের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নেব: রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ এম


পরিবারের সঙ্গে আলোচনা করেই অবসরের সিদ্ধান্ত নেব: রোনালদো

চলমান ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার চিন্তা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল (৩ জুন) পর্তুগাল-ক্রোয়েশিয়ার নকআউট ম্যাচের আগে রোনালদোর বোন কাতিয়া আভেইরো এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আভেইরোর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ফুটবল তারকা আসলে কি বিদায় নিতে চলেছেন, এমন কৌতূহল সৃষ্টি হয় সমর্থকদের মধ্যে।

ম্যাচ শেষে রোনালদোকে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। গণমাধ্যমের কাছে মুখোমুখি হয়ে রোনালদো জানান যে, তিনি আবেগের বশে অবসরের বিষয়ে এখনই কিছু ভাবছেন না। তিনি বলেন, বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। তবে বর্তমানে তার মাথায় শুধুমাত্র পর্তুগালের জয়।

অবসর নিয়ে রোনালদো বলেন, ‘এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমি আমার পরিবারের সঙ্গে শান্ত হয়ে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, ঠিক সেই সিদ্ধান্তই নেওয়া হবে।’

আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে পর্তুগিজ তারকা আরও তিনি জানান, ‘আমি কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নিই না। আমার সবকিছুই শান্ত মাথায়, সময় নিয়ে করতে হয়। এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই বর্তমানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এর আগে রোনালদোর বোন আভেইরো রোনালদোর অবসর বিষয়ে মন্তব্য করেন, ‘যতদিন ও মাঠে আছে, উপভোগ করে নিন। নির্ভরযোগ্য সূত্র থেকে আমার কাছে যেটা তথ্য এসেছে, সমর্থকরা এবার তাকে জাতীয় দল থেকে বিদায় জানাতে পারেন। আজই (ক্রোয়েশিয়া ম্যাচে) বিদায় বলবে না, তবে আমার মনে হয় এটাই তার শেষ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পথভোলা কিশোরী ৩ দিনের পুলিশের প্রচেষ্টায় ফিরে এল বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ এম


পথভোলা কিশোরী ৩ দিনের পুলিশের প্রচেষ্টায় ফিরে এল বাড়িতে

ভুল করে ট্রেনে উঠে বাড়ি থেকে বহু দূরে নাটোরের লালপুরে এসে পড়েছিল ১৪ বছর বয়সী অল্প বুদ্ধিসম্পন্ন কিশোরী রুমা খাতুন। তার পরিবার থেকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে অনিশ্চয়তায় পড়ে যায় তার ভবিষ্যৎ। তবে লালপুর থানা পুলিশের আন্তরিকতা, ধৈর্য ও টানা তিন দিন-তিন রাতের প্রচেষ্টায় শেষ পর্যন্ত সে পরিবারের কাছে ফিরে যেতে সক্ষম হয়েছে। এই মানবিক ঘটনায় লালপুর থানা পুলিশ প্রশংসায় ভাসছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩০ জুন ২০২৬ সন্ধ্যা ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশন এলাকায় একজন কিশোরীকে অসহায়ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দা সাকিবুল হাসান বিষয়টি লালপুর থানায় জানান। খবর পেয়ে রাতের জরুরি ডিউটিতে থাকা এএসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করেন। তাকে পরে নিরাপদে লালপুর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে রাখা হয় এবং এই বিষয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়।

কিশোরীটি প্রথমদিকে নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে না পারায় তার পরিবারের সন্ধান পাওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু পরে পুলিশ সদস্যরা ধৈর্যের সঙ্গে তার সঙ্গে কথা বলতে থাকেন। একপর্যায়ে জানা যায়, তার নাম রুমা খাতুন এবং বাবার নাম ইশারত মোল্লা। বাড়িতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামে। ভুলবশত ট্রেনে উঠে সে আব্দুলপুর রেলস্টেশনে নেমে পড়েছিল।

পরবর্তীতে লালপুর থানা পুলিশ বোয়ালমারী থানার সহযোগিতায় রুমার পরিবারের সন্ধান পায়। তার ভাই মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করায় পরিচয় নিশ্চিত করা হয় এবং তাকে লালপুর থানায় আসতে অনুরোধ জানানো হয়।

শুক্রবার (৩ জুলাই) রুমার ভাই থানায় উপস্থিত হলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. ফজলুর রহমানের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রুমা খাতুনকে তার ভাইয়ের জিম্মায় হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা লালপুর থানা পুলিশ, বোয়ালমারী থানা পুলিশ, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উদ্ধারকাজে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে লালপুর থানা পুলিশ যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা জনমনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং জনবান্ধব পুলিশিংয়ের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%