প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার চিন্তা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল (৩ জুন) পর্তুগাল-ক্রোয়েশিয়ার নকআউট ম্যাচের আগে রোনালদোর বোন কাতিয়া আভেইরো এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। আভেইরোর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ফুটবল তারকা আসলে কি বিদায় নিতে চলেছেন, এমন কৌতূহল সৃষ্টি হয় সমর্থকদের মধ্যে।
ম্যাচ শেষে রোনালদোকে এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়। গণমাধ্যমের কাছে মুখোমুখি হয়ে রোনালদো জানান যে, তিনি আবেগের বশে অবসরের বিষয়ে এখনই কিছু ভাবছেন না। তিনি বলেন, বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। তবে বর্তমানে তার মাথায় শুধুমাত্র পর্তুগালের জয়।
অবসর নিয়ে রোনালদো বলেন, ‘এই মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমি আমার পরিবারের সঙ্গে শান্ত হয়ে কথা বলব। তারপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, ঠিক সেই সিদ্ধান্তই নেওয়া হবে।’
আবেগের বশে হুট করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে পর্তুগিজ তারকা আরও তিনি জানান, ‘আমি কখনোই আবেগের বশে সিদ্ধান্ত নিই না। আমার সবকিছুই শান্ত মাথায়, সময় নিয়ে করতে হয়। এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করাই বর্তমানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এর আগে রোনালদোর বোন আভেইরো রোনালদোর অবসর বিষয়ে মন্তব্য করেন, ‘যতদিন ও মাঠে আছে, উপভোগ করে নিন। নির্ভরযোগ্য সূত্র থেকে আমার কাছে যেটা তথ্য এসেছে, সমর্থকরা এবার তাকে জাতীয় দল থেকে বিদায় জানাতে পারেন। আজই (ক্রোয়েশিয়া ম্যাচে) বিদায় বলবে না, তবে আমার মনে হয় এটাই তার শেষ।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন