ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব


মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব

টাঙ্গাইলের মধুপুর পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য দীর্ঘদিন ধরে নিখুঁতভাবে কাজ করে যাচ্ছেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী খন্দকার মোতালিব। তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সড়ক, ড্রেনেজ, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার উন্নয়নে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করছেন।

সম্প্রতি তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, চলাচল অযোগ্য রাস্তা মেরামতসহ বিভিন্ন উন্নয়নের কাজ করছেন। খন্দকার মোতালিব জানান, একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বিশ্বাস করেন যে, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে মধুপুর পৌরসভাকে একটি উন্নয়নমুখী ও বাসযোগ্য পৌরসভায় পরিণত করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তিনি তাদের সমস্যা ও চাহিদার কথা শুনছেন। তাঁর এই জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে অনেক পৌরবাসী ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করছেন। মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন যে, জনগণের আস্থা অর্জন করেই তিনি মধুপুর পৌরসভার উন্নয়নে কাজ করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: বরিশালে যুবদলকর্মী কাওসার হাওলাদারকে সন্ত্রাসীদের হাতে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিতে নিজেদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার পেলেন গাভি ও রুইজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বিশ্বকাপ জিতে নিজেদের ওজনের সমপরিমাণ টমেটো উপহার পেলেন গাভি ও রুইজ

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছে স্পেন জাতীয় ফুটবল দল। দলের জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এরপর খেলোয়াড়রা প্রত্যেকে ফিরে গেছেন নিজ নিজ শহরে। স্পেন জাতীয় ফুটবল দলের তারকা গাভি এবং ফাবিয়ান রুইজ যখন নিজ শহরে ফিরে গেছেন, তখন তারা পেয়েছেন এক অভিনব উপহার। তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে দুজনকে।

ইএসপিএন এফসির রিপোর্ট অনুযায়ী, গত ২১ জুলাই স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের লস পালাসিওস ই ভিলাফ্রাঙ্কা নামক একটি ছোট শহরে এই দুই বিশ্বজয়ী তারকাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে, বার্সেলোনার মিডফিল্ডার গাভি উপহার হিসেবে ৬৮.৫ কেজি টমেটো পেয়েছেন। অপরদিকে, পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজ তার ওজনের সমান ৮৪.৫ কেজি টমেটো গ্রহণ করেছেন।

লস পালাসিওস শহরটি স্বাদে অনন্য এবং উন্নতমানের টমেটো উৎপাদনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই অঞ্চলের ঐতিহ্য অনুযায়ী, স্থানীয় কোনো ব্যক্তি বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় কোনো সাফল্য অর্জন করলে তাকে এই ‘বম্বন কলোরাডো’ নামের বিখ্যাত টমেটো দিয়ে সম্মানিত করা হয়।

বিশ্বকাপজয়ী দুই খেলোয়াড়ের সম্মানে শহরের দুটি নগর ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তাদের নামে রাখা হয়েছে। এছাড়া, স্থানীয় ফুটবল কিংবদন্তি হেসুস নাভাসের সম্মানে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনাও নগর প্রশাসন ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপেক্ষার অবসান, অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


অপেক্ষার অবসান, অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রয়ের ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে। আয়োজক প্রতিষ্ঠান কনসার্টের স্থগিত হওয়া নতুন তারিখ ঘোষণা করেছে।

আগামী ১ আগস্ট (শুক্রবার) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।

এর আগে ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে অনিবার্য কারণে কনসার্টের আগের দিন, ২৫ জুন, অনুষ্ঠানটি স্থগিত করে দেওয়া হয়েছিল।

পরে কনসার্টের জন্য দর্শকদের কেনা সব টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছিল।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হয়েছে। এরপরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তারা দর্শকদের সঙ্গে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে আবারও শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। আগ্রহীরা ‘টিকিট টুমরো’ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার মঞ্চে প্রিয় শিল্পীকে সরাসরি গাইতে দেখতে মুখিয়ে আছেন অনুপম রয়ের ভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বান্ধবী’ গুঞ্জনের নেপথ্য গল্প জানালেন পূর্ণিমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


‘বান্ধবী’ গুঞ্জনের নেপথ্য গল্প জানালেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা পর্দার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে আলোচনায় থাকেন। তিনি যখনই নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেন, তখন সেটি ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

সম্প্রতি, পূর্ণিমার একটি ভিডিওকে ঘিরে ‘বান্ধবী’ গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে এবার বিষয়টি খুলে বলেছেন এই অভিনেত্রী।

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমা শেয়ার করা একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়। ভিডিওটিতে তিনি কয়েকজন নারীর সঙ্গে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন পরিবেশে রয়েছেন।

ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’ এবং তিনি সঙ্গে যুক্ত করেছিলেন ভালোবাসার ইমোজি।

ভিডিওটি প্রকাশের পরে নেটদুনিয়ায় অনেক ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে খোলামেলা কথা বলেছেন পূর্ণিমা।

স্মিত হেসে তিনি জানিয়েছেন, ‘না আমি দিয়েছি, আমি আর পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি, এমনকি আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।’

এ সময়, তিনি একটি রিসোর্টের আতিথেয়তা এবং সেখানে রান্নার প্রতি তাঁর ভালো লাগার কথাও তুলে ধরেছেন। পূর্ণিমা বলেছেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করে, আমি খেতে পছন্দ করি, আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখতে।’

তিনি আরো বলেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটুক, খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

পূর্ণিমার এই ব্যাখ্যার পর ‘বান্ধবী’ গুঞ্জনের পিছনে আসল সত্য উদঘাটিত হয়েছে বলে মনে করছেন তাঁর ভক্তরা। অভিনেত্রীর সরল ও হাস্যরসাত্মক ভাবমূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রশংসিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে লোহিত সাগরে নতুন করে শুরু হওয়া উত্তেজনা।এই অঞ্চলে সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে এই অবরোধের ফলে আরেক দফা প্রভাব পড়তে পারে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে, ইরান বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ফ্রন্টে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্র কি পুরনো সংঘাত নতুন করে উজ্জীবিত করতে যাচ্ছে?

গত সোমবার হুথিরা ঘোষণা দেয়, তারা কোনো জাহাজকে সৌদি আরবের বন্দরে পণ্য ওঠানো বা নামানোর অনুমতি দেবে না।

এই হুমকি কার্যকর হলে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হতে পারে এবং বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ৭ শতাংশ ঝুঁকির মুখে পড়তে পারে।

এই প্রণালির মাধ্যমে সাধারণত বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। অন্যদিকে সৌদি আরবের মোট তেল উৎপাদনের প্রায় ৯০ শতাংশ বর্তমানে লোহিত সাগরপথের এই প্রণালি দিয়ে পরিবহন করা হচ্ছে।

হুথিদের এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  এই বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক সামরিক সহায়তা চায়নি সৌদি আরব।

নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, হুথিরা যদি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ট্রাম্প বলেছেন, ‘এ ধরনের কিছু ঘটলে আমরা সেটি মোকাবিলা করব। এর আগেও আমরা হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’

তবে সামরিক বিশ্লেষকদের মতে, বিষয়টি বাস্তবে এতটা সহজ নয়।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে নতুন আরেকটি সামরিক ফ্রন্টে জড়াতে হতে পারে।

বহু বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার মুখেও হুথিরা নিজেদের সামরিক সক্ষমতা ধরে রেখেছে।

ফলে তাদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অভিযান চালাতে হলে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে ইরানকে ঘিরে পরিচালিত সামরিক তৎপরতার পাশাপাশি আরেকটি ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করতে হবে।

মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ও পেন্টাগনের সাবেক কর্মকর্তা জেসন ক্যাম্পবেল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে দুটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে সামরিক সম্পদ ভাগ করে ব্যবহার করতে হবে।

এতে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন যুদ্ধজাহাজের একটি অংশ ইয়েমেন উপকূলের দিকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে।

তাহলে হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হবে।হুথিদের পুরনো পদক্ষেপে ট্রাম্পের নতুন চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, হুথিদের সম্ভাব্য সম্পৃক্ততা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। ট্রাম্প শুরুতে ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান চালিয়ে দ্রুত তেহরানকে আলোচনায় ফিরিয়ে আনার আশা করেছিলেন। কিন্তু সংঘাত ক্রমেই বিস্তৃত হয়ে আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। সতর্ক করে বিশেষজ্ঞরা বলেছেন, হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হলে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করতে হবে। এতে ইতোমধ্যেই চাপের মুখে থাকা মার্কিন অস্ত্রভান্ডার আরও সংকুচিত হতে পারে। হুথিদর সামরিক সক্ষমতা নিয়ে সাবেক মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় রয়টার্সকে জানান, অতীতেও তারা একাধিকবার প্রমাণ করেছে যে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল ব্যাহত করার সক্ষমতা এবং ইচ্ছা—দুটিই তাদের রয়েছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় লোহিত সাগরের বাণিজ্যিক নৌপথ সচল রাখতে হুথিদের অবস্থানে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ট্রাম্প প্রশাসনও ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে সেই অভিযান আরও জোরদার করে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে, এসব অভিযানের পরও হুথিদের নৌপথে হামলার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। বরং গত বছরের দুই মাসব্যাপী অভিযানে যুক্তরাষ্ট্রকে দুটি বিমানবাহী রণতরী, একাধিক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং বি-২ কৌশলগত বোমারু বিমান মোতায়েন করতে হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। ইরানকে ঘিরে চলমান সংবাদের মোকাবিলায় আরও সেনা ও সামরিক সরঞ্জাম অঞ্চলটিতে পাঠানো হচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ফলে ইয়েমেনকেন্দ্রিক নতুন সংঘাত শুরু হলে প্রয়োজনীয় নৌ ও আকাশ শক্তি, গোয়েন্দা নজরদারি এবং সামরিক সম্পদ বণ্টন আরও জটিল হয়ে উঠতে পারে। দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সামরিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেরিন কর্মকর্তা মার্ক ক্যানসিয়ান মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি চ্যালেঞ্জ হলেও হুথিরাও দীর্ঘমেয়াদে সমস্যায় পড়তে পারে। কারণ ইরানের ওপর চলমান অবরোধের কারণে তাদের প্রধান সমর্থক থেকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ শতভাগ কার্যকর না হলেও যথেষ্ট কার্যকর। ফলে হুথিদের পক্ষে দীর্ঘ সময় ধরে এমন অভিযান চালিয়ে যাওয়া কঠিন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%