ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ


শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর (শনিবার) ভোররাত ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় 'Fairdyl' সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১,৪০০ (একানব্বই হাজার চারশত) টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভানুয়াতুর উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প, পোর্ট-অলরি থেকে ১৯৭ কিমি দূরে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ এম


ভানুয়াতুর উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প, পোর্ট-অলরি থেকে ১৯৭ কিমি দূরে

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। এই তথ্যটি যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রকাশ করেছে। শনিবার ভোরে ভূমিকম্পটি সংঘটিত হয়। তবে, এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর পোর্ট-অলরি এলাকা থেকে ১৯৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয়।

এর আগে একই অঞ্চলে ৬.৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, যার তথ্যও ইউএসজিএস জানিয়েছে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পোর্ট-অলরি থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এই ভূমিকম্পের উৎপত্তি ঘটেছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির জন্য সতর্কতার মাত্রা ছিল ‘গ্রিন’, যা তুলনামূলকভাবে হালকা কম্পনের ইঙ্গিত করে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে ৪০০ জনের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ এম


লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে ৪০০ জনের বিক্ষোভ

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদে অংশগ্রহণের জন্য ৪০০ জনের বেশি মানুষ জড়ো হওয়ার পরিকল্পনা করছেন। আগামী ৩১ অক্টোবরের এই কর্মসূচির মাধ্যমে তারা নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবাদ জানাতে চান। একই দিনে স্কটল্যান্ডের এডিনবরায় মার্কিন কনস্যুলেটের সামনে একই ধরনের কর্মসূচি পালনের কথাও রয়েছে।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড বহন করবেন, যাতে লেখা থাকবে, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ কর্মসূচির আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে এটি তাদের সর্বশেষ গণপ্রতিবাদ।

যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে প্রকাশ্যে গোষ্ঠীটিকে সমর্থন জানানোর অভিযোগে ৩ হাজার ৮৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিফেন্ড আওয়ার জুরিস।

আসন্ন বিক্ষোভের গুরুত্ব রয়েছে। গত জুনে যুক্তরাজ্যের আপিল আদালত সরকারের পক্ষে রায় দিয়ে হাইকোর্টের আগের সিদ্ধান্ত বাতিল করেন। হাইকোর্টের ওই রায়ে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বেআইনি বলা হয়েছিল। আগামী ৪ ও ৫ নভেম্বর যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের শুনানি হওয়ার কথা। গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি এই আপিল করেছেন।

ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে গোষ্ঠীটির আগের এক কর্মসূচিতে অংশগ্রহণকারী তেরেসার সঙ্গে আলজাজিরা কথা বলেছিল। সাবেক শিক্ষক তেরেসা এখন আন্দোলনকর্মী। নিষেধাজ্ঞার প্রতিবাদ করতে গিয়ে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে।

আলজাজিরাকে তেরেসা বলেন, ‘গাজার জন্য এভাবে প্রতিবাদ করতে পারা সম্মানের বিষয়।’ তার মতো আরো অনেকেই গ্রেপ্তার হয়েছেন। সাম্প্রতিক কর্মসূচিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী দল ম্যাসিভ অ্যাটাকের রব ডেল নাজা, ৯৪ বছর বয়সি মানবাধিকার আইনজীবী মার্গারেট ওয়েন, সাবেক সরকারি উপদেষ্টা জোনাথন পোরিট এবং রেভারেন্ড সু পারফিট।

কেন মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

আয়োজকেরা মনে করেন, প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কাজ করে থাকতে পারে। এই বিষয়টি সামনে আনতেই তারা লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের পরিকল্পনা করেছেন।

স্কটল্যান্ডে ট্রাম্পের টার্নবেরি গলফ মাঠে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের রং ছিটানোর একটি ঘটনার পর গোষ্ঠীটিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদক্ষেপের প্রশংসা করেন তিনি।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াই চলার সময় জানা যায়, ২০২৫ সালের মার্চে প্যালেস্টাইন অ্যাকশন নিয়ে ট্রাম্প ও স্টারমারের মধ্যে দুই দফা ফোনালাপ হয়েছিল। স্টারমার স্কটল্যান্ডের পুলিশ কর্তৃপক্ষের কাছে গ্রেপ্তারের বিষয়ে হালনাগাদ তথ্য চেয়েছিলেন এবং ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিলেন।

নিষেধাজ্ঞা ঘোষণার আগে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে বৈঠক করেন। তথ্য অধিকার আইনে প্রকাশিত নথিতে দেখা যায়, ওই বৈঠকে টার্নবেরির প্রতিবাদের বিষয়টি আলোচনায় এসেছিল।

হ্যালোইন উপলক্ষে ৩১ অক্টোবরের এই বিক্ষোভের তিন দিন আগে গ্লাসগোর হাইকোর্টে টার্নবেরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারসংক্রান্ত শুনানি হওয়ার কথা। ওই ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা চলছে। সরকারি কৌঁসুলিরা এখন তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে সাজা দেওয়ার আবেদন জানাচ্ছেন। সমালোচকেরা এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।

একই সপ্তাহে ওয়াশিংটনও প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে। ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, এর ফলে আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়ায় সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালানোর জন্য অর্থ সংগ্রহ করতে পারছেন না আম্মোরি।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাড়ছে

এ সপ্তাহে অভিনেতা পল মেসকাল, জেসি বাকলি ও সুসান সারান্ডন এবং সম্প্রচারক গ্যারি লিনেকারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। নিউ স্টেটসম্যান সাময়িকীর প্রচ্ছদে প্রকাশিত ওই চিঠিতে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সরকারের কাছে ‘কঠোর’ আইনটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার ফলে আইরিশ ঔপন্যাসিক স্যালি রুনির বইয়ের যুক্তরাজ্যে বিক্রিও কার্যত বন্ধ হয়ে গেছে। রুনি গোষ্ঠীটির সমর্থক।

তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের স্ত্রী ও লেখক সারাহ হেলম প্রকাশ্যে প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানালেও লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ডিফেন্ড আওয়ার জুরিসের মতে, এ ঘটনা দেখায় যে নিষেধাজ্ঞা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা সম্ভব হচ্ছে না।

ক্ষমতাসীন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা শামি চাকরাবর্তীও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এলবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ছায়া অ্যাটর্নি জেনারেল বলেন, নিষেধাজ্ঞাটি সন্ত্রাসবিরোধী আইনকে হাস্যকর করে তুলছে। কোনো সংগঠনকে নিষিদ্ধ করার ক্ষমতা ব্যতিক্রমী ক্ষেত্রে প্রয়োগ করা উচিত এবং এ ধরনের সিদ্ধান্ত নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘আমি কী বলছি, তা নিয়ে সতর্ক থাকতে হবে। নইলে আমাকেও গ্রেপ্তার করা হতে পারে।’

সরকারের যুক্তি, পাল্টা বক্তব্য

ব্রিটিশ সরকারের যুক্তি, প্যালেস্টাইন অ্যাকশনের সদস্যরা প্রতিরক্ষা স্থাপনায় ঢুকে পড়া ও সম্পদের ক্ষতিসাধনের মতো কর্মকাণ্ড চালিয়েছে। ইসরাইলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাও এসব ঘটনার লক্ষ্যবস্তু ছিল।

সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করার আইনি ভিত্তি তৈরি হয়েছে।

আপিল আদালত প্যালেস্টাইন অ্যাকশনকে গোপন সেল বা ছোট ছোট গোপন দলের মাধ্যমে পরিচালিত একটি সংগঠন হিসেবে বর্ণনা করেছিলেন।

তবে ডিফেন্ড আওয়ার জুরিস বলেছে, তাদের প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ। সংগঠনটির এক মুখপাত্র বলেন, ‘এই গণপ্রতিবাদ এবং এর পর যে গণগ্রেপ্তার হতে পারে, তা সুপ্রিম কোর্টের শুনানির মাত্র কয়েক দিন আগে মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারগুলোকে সামনে নিয়ে আসবে।’

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির বিরুদ্ধে হুথির নতুন প্রচারণা, এপস্টেইনের নাম ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ এম


সৌদির বিরুদ্ধে হুথির নতুন প্রচারণা, এপস্টেইনের নাম ব্যবহার

সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে এবার এক নতুন কৌশল গ্রহণ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নতুন কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার না করে, বরং যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইনের নাম ব্যবহার করে সৌদি আরবকে হেয় করার চেষ্টা করছে গোষ্ঠীটি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে এপস্টেইন-সংশ্লিষ্ট নথি প্রকাশ করেছে, সেগুলোর একটি বিশেষ অংশকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হুথিরা। এসব নথিতে উল্লেখ রয়েছে, সৌদি রাজ পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এপস্টেইনকে কাবার গিলাফের কাপড় দিয়ে তৈরি ট্যাপেস্ট্রি বা দেয়ালসজ্জা উপহার দেওয়ার কথা।

হুথিদের দাবি, এপস্টেইনের সঙ্গে সৌদি সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ সৌদি আরবের ধর্মীয় ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলে। এ প্রচারণার মাধ্যমে সৌদি আরবকে বিব্রত করার পাশাপাশি নিজেদের ইসলামের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে গোষ্ঠীটি।

বিবৃতি, ভিডিও, গান, বক্তৃতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের পোস্টের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে হুথিরা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সৌদি আরব। সেই সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা।

মক্কাকে ঘিরে প্রচারণা

চলতি গ্রীষ্মে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর হুতিদের এ প্রচারণা আরও জোরালো হয়েছে। এসব প্রচারণায় বিদেশি প্রভাবের বিরুদ্ধে ইসলামের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরছে গোষ্ঠীটি।

গত মাসে সৌদি আরব অভিযোগ করে, হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে হুথিরা এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ইসলামের পবিত্রতম নগরী মক্কায় অবস্থিত কাবা মুসলমানদের প্রধান ধর্মীয় কেন্দ্র।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হুথিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত গোষ্ঠীটির সরকারি সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, ‘যারা এপস্টেইনকে কাবার গিলাফ দিয়েছিল, তারাই মক্কাকে লক্ষ্যবস্তু করছে।’

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন-সংশ্লিষ্ট নথি প্রকাশের পর কাবার গিলাফসংবলিত ট্যাপেস্ট্রি উপহার দেওয়ার তথ্য কিংবা হুথিদের অভিযোগ নিয়ে সৌদি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

আল-মাশাতের বক্তব্য হুথিদের বিভিন্ন প্রচারমাধ্যমে নানা আঙ্গিকে ছড়িয়ে দেওয়া হয়। ইয়েমেনের কৌতুক অভিনেতা মুস্তাফা আল-মোমারি এ নিয়ে একটি ভিডিও তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার অনুসারীর সংখ্যা ২৭ লাখের বেশি। এ ছাড়া ইয়েমেনের একজন ঐতিহ্যবাহী সংগীতশিল্পীও এ অভিযোগ নিয়ে গান রচনা করেছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

প্রচারণার সামনের সারিতে প্রভাবশালীরা

হুথিদের প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইয়েমেনের কৌতুক অভিনেতা মুস্তাফা আল-মোমারি ২০২৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হুতি ও সৌদি আরবের বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনাও করেছেন।

এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করে মারা গেছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। ধর্মনিরপেক্ষ ইহুদি হিসেবে পরিচিত এই মার্কিন অর্থলগ্নিকারীর নাম হুতি নেতা আবদুল মালিক আল-হুতির বিভিন্ন বক্তৃতায়ও উঠে এসেছে।

গত ফেব্রুয়ারিতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেছিলেন, ‘এপস্টেইনের নথিগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এসব নথি এমন একটি জায়নবাদী প্রজননকেন্দ্রের চিত্র তুলে ধরে, যেখানে নেতা ও অভিজাতদের প্রশিক্ষণ দেওয়া হয়।’

হুথিদের এ কৌশল কিছু ক্ষেত্রে কার্যকর হচ্ছে বলেও মনে হচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে নিয়মিত পোস্ট করা যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডানপন্থি পডকাস্টার জেক শিল্ডস অন্তত একটি ক্ষেত্রে হুথিদের দৃঢ়তার প্রশংসা করেছেন।

হুথিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদের বড় ভক্ত। আমার মনে হয়, তারা বেশ দুর্ধর্ষ।’ সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ এম


অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) মারা গেছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার সময় অজ্ঞাতপরিচয় এক নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্ত নগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৪৫ বছরের এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ রেললাইনের পাশে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এ বিষয়ে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় কালের কণ্ঠকে বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%