১১:৫৪ এম
যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) মারা গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টার সময় অজ্ঞাতপরিচয় এক নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্ত নগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, আনুমানিক ৪৫ বছরের এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ রেললাইনের পাশে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ বিষয়ে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় কালের কণ্ঠকে বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন