০৭:৫৭ পি.এম
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রয়ের ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে। আয়োজক প্রতিষ্ঠান কনসার্টের স্থগিত হওয়া নতুন তারিখ ঘোষণা করেছে।
আগামী ১ আগস্ট (শুক্রবার) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।
এর আগে ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে অনিবার্য কারণে কনসার্টের আগের দিন, ২৫ জুন, অনুষ্ঠানটি স্থগিত করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা
পরে কনসার্টের জন্য দর্শকদের কেনা সব টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছিল।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হয়েছে। এরপরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তারা দর্শকদের সঙ্গে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে আবারও শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। আগ্রহীরা ‘টিকিট টুমরো’ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার মঞ্চে প্রিয় শিল্পীকে সরাসরি গাইতে দেখতে মুখিয়ে আছেন অনুপম রয়ের ভক্তরা।
আরও পড়ুন: আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন