ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বংশালে দোকানে আগুন, ৩ কর্মচারী দগ্ধ


বংশালে দোকানে আগুন, ৩ কর্মচারী দগ্ধ

রাজধানীর বংশালে একটি হার্ডওয়ারের দোকানে আগুন লেগে ৩ জন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১ জুন) সকাল পৌনে ১১টার দিকে টেকেরহাট লেনের একটি হার্ডওয়ার দোকানে ঘটনাটি ঘটে। দগ্ধ হওয়া কর্মচারীরা হলেন—মিরাজ (২৫), ইফাত (২০) এবং রকি (২৬)।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ‘দগ্ধদের মধ্যে মিরাজের দগ্ধের পরিমাণ ২ শতাংশ, ইফাতের শরীরে ২৫ শতাংশ এবং রকির দগ্ধ হয়েছে ২৩ শতাংশ।

দোকানের ম্যানেজার রাফিন জানিয়েছেন, ঈদের বন্ধের পর সোমবার (১ জুন) সকাল পৌনে ১১টার দিকে বংশালের টেকেরহাট লেনের হার্ডওয়ার দোকান খুলে বিদ্যুতিক সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।

এতে তিন কর্মচারী দগ্ধ হন। পরবর্তীকালে তাদের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের ধারণা হচ্ছে, দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সেখানে গ্যাস জমা হয়েছিল।

আর বৈদুতিক সুইচ দেওয়া মাত্রই আগুন লাগার ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গর্ভাবস্থায় ‘দেবী’, সন্তান জন্মের পরেই ‘মোটা’-বিস্ফোরক মন্তব্য কিয়ারার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


গর্ভাবস্থায় ‘দেবী’, সন্তান জন্মের পরেই ‘মোটা’-বিস্ফোরক মন্তব্য কিয়ারার

জীবন আমূল বদলে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বাস্তবতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করার পাশাপাশি, সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের আচরণ ও মানসিকতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেছেন, মাতৃত্ব তাঁর জীবন, চিন্তাভাবনা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর মতে, একজন নারীর ব্যক্তিগত ও মানসিক বিকাশে মা হওয়ার অভিজ্ঞতার গভীর প্রভাব রয়েছে।

কিয়ারা বলেছেন, ‘মা হওয়ার অভিজ্ঞতা সব দিক থেকেই একেবারে অন্যরকম। তবু আমার মনে হয় যে পরিচালকেরা আমার সঙ্গে কাজ করবেন, তাঁরা আমার সেরা দিকটিই দেখতে পাবেন। মাতৃত্বের এই জার্নি আমার মধ্যে, আমার জীবনে এবং জগৎ সম্পর্কে আমার উপলব্ধিতে এক নতুন দিক উন্মোচন করেছে।’

যদিও মাতৃত্বের আনন্দের পাশাপাশি সমাজের মধ্যে একটি বৈপরীত্যপূর্ণ আচরণের দিকও তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর মতে, গর্ভাবস্থায় একজন নারীকে প্রশংসায় ভাসানো হলেও, সন্তান জন্মের পর মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়।

সন্তান জন্মের পর নারীর শারীরিক পরিবর্তন, ওজন বৃদ্ধি কিংবা চেহারার গঠন নিয়ে শুরু হয় নানা মন্তব্য ও সমালোচনা। এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘যখন আপনি গর্ভবতী থাকেন, তখন সবাই বলে, ‘ওহ মাই গড, তোমায় কী সুন্দর দেখাচ্ছে।’ আর সন্তান হওয়ার পরমুহূর্তেই মনোভাব বদলে যায়। তখন বলা হয় ‘এখন তো খুব মোটা লাগছে। কেমন একটা যেন হয়ে গেলে।’

কিয়ারা মনে করেন, একজন নারীর জীবনে সন্তান জন্মের পরের সময়টাই সবচেয়ে বেশি সংবেদনশীল। অথচ ঠিক সেই সময়েই অনেক নারীকে মানসিক চাপ, সামাজিক সমালোচনা এবং অনাকাঙ্ক্ষিত মন্তব্যের মুখোমুখি হতে হয়।

অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় একজন মেয়েকে ‘দেবী’ বানিয়ে রাখা হয়। তবে সন্তান জন্মের পরে একজন মেয়ের জীবনের কঠিন সময় শুরু হয়। অভিনেত্রীর কথায়, ‘ঠিক সবচেয়ে বেশি যে সময়ে মানসিক শান্তির প্রয়োজন, তখনই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় বহু নারীকে।’

কিয়ারার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা উসকে দিয়েছে। অনেকেই মনে করছেন, মাতৃত্ব-পরবর্তী সময়ে নারীদের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং তাদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া জরুরি— সেই বার্তাই তুলে ধরেছেন অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদের দিন যুবককে হত্যা, কক্সবাজার থেকে বন্ধু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ঈদের দিন যুবককে হত্যা, কক্সবাজার থেকে বন্ধু গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলায় ঈদের দিন যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া রাকিব হোসেন (২৫) সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং নিহত শাকিল আহম্মেদ (২৩) একই ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান বলেন, ঈদের দিন (বৃহস্পতিবার) ছোনগাছা বাজারের চামেলী মোড় এলাকায় শাকিলকে ঘাড়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থানা এলাকা থেকে ঈদের তৃতীয় দিন (রবিবার) তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, বেশ কিছুদিন আগে রাকিব ছোনগাছা বাজার এলাকা দিয়ে দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন ও এ নিয়ে শাকিল এবং তার বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। হত্যাকাণ্ডের ৩/৪ দিন আগে সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে শাকিল ও তার দুই বন্ধু রাকিব এবং সাব্বিরের মধ্যে আবারও কথাকাটাকাটি হয়।

এসব ঘটনার জের ধরে ঈদের দিন সন্ধ্যায় ঘাড়ে ছুরিকাঘাত করে শাকিলকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শাকিলের ভাই রহমত উল্লাহ বাদী হয়ে ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সদর থানার ওসি রাকিবুল ইসলামসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


সাংবাদিকদের ওপর হামলা বরদাস্ত করা হবে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, মূল ধারার সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।

আজ সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না। দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার গণমাধ্যমের ওপর কোনো চাপ সৃষ্টি করছে না।

তিনি আরও দাবি করেন, নির্বাচিত সরকারের সময়ে এবারের ঈদ হচ্ছে সবচেয়ে আনন্দমুখর সময়, যেখানে জনগণ ঈদ উদযাপন করতে পেরেছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী জানান, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটা সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

স্বস্তির ঈদ শেষে জ্বালানির দাম বৃদ্ধি করাটা অস্বস্তির পরিস্থিতি তৈরি করবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার দিন থেকেই আমদানি নির্ভর দেশগুলো আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়েছে।

এ বিষয়ে আপনাদের নিশ্চয়ই জানা আছে। অন্যরা দাম বাড়ালেও আমাদের সরকার দীর্ঘদিন দাম পুরনো জায়গায় ধরে রেখেছে। তবে, আমাদের আমদানি নির্ভর হওয়ার কারণে জ্বালানি আমদানি করেই চলতে হয়।

মন্ত্রী বলেন, যদি আমদানি করেই চলতে হয়, তাতে তো আমদানি ক্ষমতার ওপর ভর করে চলতে হবে। অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি পরামর্শ কমিটি করেছে। সেই পরামর্শক কমিটির পরামর্শে সরকার চলছে।

তিনি উল্লেখ করেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার পরামর্শ অনুযায়ী সরকারের কার্যক্রম চলমান রয়েছে। যার কারণে দীর্ঘদিন দাম বাড়ানো হয়নি। আবার সংকট এখনও কাটেনি। আমাদের আমদানি করেও চলতে হবে। এইসব বিষয় মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটা সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশ্বরিয়াকে নিয়ে বডি শেমিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন মাধুরী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ঐশ্বরিয়াকে নিয়ে বডি শেমিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন মাধুরী

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর ফের আলোচনার কেন্দ্রে রয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে তার উপস্থিতি নিয়ে প্রশংসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কটূক্তিরও মুখোমুখি হতে হয়েছে তাকে, যা তার চেহারা, ওজন ও বয়সকে কেন্দ্র করে।

এই বডি শেমিংয়ের ঘটনার বিরুদ্ধে এবার সরব হন প্রবীণ অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ঐশ্বরিয়ার মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে শুধুমাত্র তার শারীরিক গঠন বা বয়স দিয়ে মূল্যায়ন করা উচিত নয়।

মাধুরীর মতে, ঐশ্বরিয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে আসছেন এবং দেশের জন্য অসংখ্য সম্মান বয়ে এনেছেন তিনি।

তিনি বলেন, একজন মানুষের সাফল্য, অবদান এবং ব্যক্তিত্বকে শুধু ওজন, পোশাকের মাপ বা বয়সের সংখ্যায় সীমাবদ্ধ করে দেওয়া উচিত নয়। ঐশ্বরিয়া শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্যই নয়, তার ব্যক্তিত্ব এবং ভিতরের মানুষটাও সমান সুন্দর।

মাধুরী মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তিকেই আঘাত করে না, সমাজের জন্যও নেতিবাচক বার্তা বহন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এমন ধারণা তৈরি হয় যে একজন মানুষের মূল্যায়নের প্রধান মাপকাঠি তার চেহারা, অর্জন বা কর্ম নয়।

তিনি বলেন, এই মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি। কারণ একজন মানুষের সাফল্য, দক্ষতা ও অবদানকে উপেক্ষা করে কেবল বাহ্যিক রূপ নিয়ে আলোচনা করা সমাজকে ভুল পথে পরিচালিত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, সমালোচক সব সময়ই ছিল, তবে আগে নিজেদের মতামত প্রকাশের সুযোগ এত সহজলভ্য ছিল না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে মুহূর্তের মধ্যেই যে কেউ মন্তব্য করতে পারেন, আর সেই কারণেই নেতিবাচক প্রতিক্রিয়াগুলোও দ্রুত ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%