ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে ইসমাইল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল নগরীর বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।

নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৩:২০ এম


টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের মধুপুরে একটি বালুবাহী ট্রাক ও একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনজনের মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) এবং একজন অজ্ঞাত পুরুষ। পরে আহতদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়ায়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করা হয়েছে এবং তাদের মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন কত কদম হাঁটা জরুরি, জেনে নিন বৈজ্ঞানিক হিসাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ এম


প্রতিদিন কত কদম হাঁটা জরুরি, জেনে নিন বৈজ্ঞানিক হিসাব

ওজন কমাতে হাঁটা হলো শরীরের ফিটনেস বজায় রাখার জন্য একটি কার্যকর এবং সহজ উপায়। এটি যেকোনো বয়সের এবং যেকোনো ফিটনেস লেভেলের মানুষের জন্য নিরাপদ ব্যায়াম। হাঁটার মূল সুবিধা হলো এটি জয়েন্টের ওপর কোনো চাপ ফেলে না, ফলে দীর্ঘসময় স্বাচ্ছন্দ্যে হাঁটা সম্ভব হয়।

নিয়মিত হাঁটলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়, ফলে চর্বি ঝরে যায় এবং পেশির টোন উন্নত হয়। এই বিষয়গুলো ওজন কমানোর জন্য গুরুত্বপূর্ণ। একজনের ওজন এবং হাঁটার গতির ওপর ভিত্তি করে প্রতি ঘণ্টায় প্রায় ২০০ থেকে ৪০০ ক্যালরি বার্ন করা সম্ভব।

স্বাস্থ্য সচেতনদের মধ্যে দিনে ১০,০০০ কদম হাঁটার লক্ষ্য খুবই জনপ্রিয়। কিন্তু, ১ কেজি ওজন কমাতে ঠিক কত কদম হাঁটা প্রয়োজন, সে সম্পর্কে অনেকের ধারণা নেই।

চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানীদের মতে, ১ কেজি মেদ বা ওজন কমাতে প্রায় ৭,৭০০ ক্যালরির ঘাটতি তৈরি করতে হয়। এর ভিত্তিতে, যদি কেউ ১ সপ্তাহে ১ কেজি ওজন কমাতে চান, তবে তাকে প্রতিদিন গড়ে ১,১০০ ক্যালরির ঘাটতি তৈরি করতে হবে।

এছাড়া, একজন সাধারণ মানুষ প্রতি ১,০০০ কদম হাঁটার মাধ্যমে প্রায় ৪০ থেকে ৫০ ক্যালরি বার্ন করেন। এই হিসাবে কেবল হেঁটে ১ সপ্তাহে ১ কেজি ওজন কমাতে হলে প্রতিদিন প্রায় ২২,০০০ থেকে ২৭,৫০০ কদম হাঁটা প্রয়োজন, যা সপ্তাহে মোট ১,৫৪,০০০ থেকে ১,৯২,৫০০ কদম হবে।

এটি একটি বিশাল শারীরিক লক্ষ্য এবং কেবল হাঁটার মাধ্যমে পূরণ করা কঠিন। তাছাড়া যাদের ওজন বেশি, তাদের ক্ষেত্রে প্রতি কদমে ক্যালরি ক্ষয়ের পরিমাণ বাড়বে।

এক দিনে ২২,০০০ থেকে ২৭,০০০ কদম হাঁটার কারণে হাড়ের জোড়ায় চাপ পড়তে পারে এবং পেশিতে ব্যথা হতে পারে। তাই বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন:

১. ক্যালরি গ্রহণ কমানো: খাদ্যতালিকা পরিবর্তনের মাধ্যমে প্রতিদিনের খাবার থেকে আনুমানিক ৫০০ ক্যালরি কমিয়ে দিন। খাদ্যাভ্যাসে পরিবর্তন করলে প্রতিদিনের হাঁটার লক্ষ্যমাত্রা ১২,০০০ থেকে ১৫,০০০ কদমে নেমে আসবে।

২. ধীরস্থির লক্ষ্য নির্ধারণ: ১ সপ্তাহে ১ কেজি কমানোর দ্রুত লক্ষ্য না নিয়ে প্রতিদিন ১০,০০০ থেকে ১২,০০০ কদম হেঁটে ১০ থেকে ১৫ দিনে ১ কেজি ওজন কমানোর লক্ষ্য করুন।

দ্রুত ও সঠিক ফলাফলের জন্য কিছু দরকারি টিপস:

- দ্রুত গতিতে হাঁটা: দ্রুত হাঁটলে প্রতি কদমে বেশি ক্যালরি বার্ন হবে।

- উঁচুস্থানে হাঁটা: সমতলের চেয়ে ঢালু পথ বা উঁচুতে হাঁটার ফলে ক্যালরি ক্ষয়ের পরিমাণ বাড়ে।

- ধীরে ধীরে কদম বাড়ানো: প্রথম দিন থেকেই ১০,০০০ কদম হাঁটার চেষ্টা না করে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ১০ শতাংশ করে লক্ষ্যমাত্রা বাড়ান।

- পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম: সপ্তাহে ১ বা ২ দিন কম হাঁটলে শরীরকে বিশ্রাম দিন এবং পেশি পুনর্গঠনের জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমান।

- ভাগ করে হাঁটা: টানা ৬০ মিনিট না হেঁটে দিনে ২০ মিনিট করে ৩ বার হাঁটুন।

- হাইড্রেটেড থাকা: হাঁটাহাঁটির আগে, মাঝে ও পরে পর্যাপ্ত পানি পান করুন।

সামগ্রিকভাবে, ওজন কমানো এবং শারীরিক সুস্থতার জন্য হাঁটা একটি খুবই সহজ ও টেকসই ব্যায়াম। এর জন্য বিশেষ কোনো সরঞ্জামের প্রয়োজন নেই। বাসার উঠান, পার্ক অথবা ট্রেডমিল—যেকোনো স্থানেই এটি শুরু করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন এমপি ধলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ এম


নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন এমপি ধলু

নওগাঁর পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নওগাঁ সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দানকালে এমপি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয়।

এমপি ওই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা ও ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাবুল আলম মিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুষ্টিগুণে ভরপুর পেঁপে, নিয়মিত খেলে মিলবে উপকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ এম


পুষ্টিগুণে ভরপুর পেঁপে, নিয়মিত খেলে মিলবে উপকার

পেঁপে একটি ফল, যা পাকা ও কাঁচা উভয় অবস্থাতেই পুষ্টিগুণে ভরপুর। সারা বছর সহজলভ্য এই ফলে ফাইবার, ভিটামিন এ, সি ও ই, ভিটামিন বি৯, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খেলে হজমশক্তি উন্নত হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরকে সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অম্বলের সমস্যাগুলো কমাতে সাহায্য করে। পেঁপেতে থাকা ‘প্যাপেইন’ এনজাইম খাবার দ্রুত হজমে সহায়ক। তাই প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পুষ্টিবিদদের পক্ষ থেকে।

এই ফলের ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কাজ করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণসমৃদ্ধ পেঁপে শরীরের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে হৃদ্রোগ ও কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

ত্বকের যত্নেও পেঁপে কার্যকর। এতে থাকা ভিটামিন এ, সি ও ই কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ফলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এবং অকাল বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও পেঁপের পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য পেঁপে উপকারী। এতে ক্যালোরি কম থাকায় এবং ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে। এছাড়া পেঁপেতে থাকা পটাশিয়াম ও আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষায়ও উপকারী।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে পেঁপে খেতে পারেন, কারণ এতে শর্করার পরিমাণ তুলনামূলক কম থাকে।

তবে পেঁপে সবার জন্য সমান উপযোগী নয়। যাদের পেঁপেতে অ্যালার্জি রয়েছে, তাদের জন্য এটি এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে থাকা ল্যাটেক্স গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে।

পুষ্টিবিদদের পরামর্শ হল, অতিরিক্ত নয়, বরং সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খাওয়া সবচেয়ে উপকারী। বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে নিয়মিত পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%