ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন এমপি ধলু


নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন এমপি ধলু

নওগাঁর পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নওগাঁ সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দানকালে এমপি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয়।

এমপি ওই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা ও ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাবুল আলম মিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুষ্টিগুণে ভরপুর পেঁপে, নিয়মিত খেলে মিলবে উপকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ এম


পুষ্টিগুণে ভরপুর পেঁপে, নিয়মিত খেলে মিলবে উপকার

পেঁপে একটি ফল, যা পাকা ও কাঁচা উভয় অবস্থাতেই পুষ্টিগুণে ভরপুর। সারা বছর সহজলভ্য এই ফলে ফাইবার, ভিটামিন এ, সি ও ই, ভিটামিন বি৯, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খেলে হজমশক্তি উন্নত হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরকে সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য, বদহজম ও অম্বলের সমস্যাগুলো কমাতে সাহায্য করে। পেঁপেতে থাকা ‘প্যাপেইন’ এনজাইম খাবার দ্রুত হজমে সহায়ক। তাই প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে পুষ্টিবিদদের পক্ষ থেকে।

এই ফলের ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর কাজ করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণসমৃদ্ধ পেঁপে শরীরের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে হৃদ্রোগ ও কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

ত্বকের যত্নেও পেঁপে কার্যকর। এতে থাকা ভিটামিন এ, সি ও ই কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ফলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে এবং অকাল বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও পেঁপের পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য পেঁপে উপকারী। এতে ক্যালোরি কম থাকায় এবং ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে। এছাড়া পেঁপেতে থাকা পটাশিয়াম ও আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষায়ও উপকারী।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে পেঁপে খেতে পারেন, কারণ এতে শর্করার পরিমাণ তুলনামূলক কম থাকে।

তবে পেঁপে সবার জন্য সমান উপযোগী নয়। যাদের পেঁপেতে অ্যালার্জি রয়েছে, তাদের জন্য এটি এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারীদের কাঁচা পেঁপে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে থাকা ল্যাটেক্স গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে।

পুষ্টিবিদদের পরামর্শ হল, অতিরিক্ত নয়, বরং সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে প্রতিদিন পরিমিত পরিমাণে পেঁপে খাওয়া সবচেয়ে উপকারী। বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা বা খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে নিয়মিত পেঁপে খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঠিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাল ভূয়া সনদ দিয়ে চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১০ এম


পুঠিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাল ভূয়া সনদ দিয়ে চাকরি

রাজশাহীর পুঠিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাল ভূয়া সনদ দিয়ে শিক্ষকরা চাকরি করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে মন্ত্রণালয় হতে তিনটি শিক্ষা প্রতিন্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দিয়েছেন।

উপজেলায় আরো একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারিরা জাল ভূয়া সনদ দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন। এই নিয়ে সাধারণ শিক্ষক কর্মচারীদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর গত ১ মার্চ পরিচালক, প্রফেসর এম.এম. সহিদুল ইসলাম তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা, তদন্ত প্রতিবেদনের তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাল, ভূয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, ভূয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মে রয়েছে তাদের সরকারি কোষাগারে টাকা ফেরতের জন্য সুপারিশ করা হয়েছে।

উপজেলার যে প্রতিণ্ঠানগুলোতে ভূয়া সনদ দিয়ে চাকরি করে আসছে, তাদের মধ্যে রয়েছে লস্করপুর ডিগ্রী কলেজ, পুঠিয়া মহিলা ডিগ্রী কলেজ, গাওপাড়া সেনবাগ উচ্চ বিদ্যালয়, পুঠিয়া গোটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, জামিরা উচ্চ বিদ্যালয়, ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বরবরিয়া উচ্চ বিদ্যালয়। ইতোমধ্যে মন্ত্রণালয় ধোকড়াকুল উচ্চ বিদ্যালয়, বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় ও শিবপুরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করে দেয়েছে।

তালিকা প্রকাশের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো একাধিক শিক্ষক কর্মচারীরা দির্ঘদিন ধরে জাল ভূয়া সনদের মাধ্যমে চাকরি করে আসছেন। যা সঠিকভাবে যাচাই-বাছাই করলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নাম আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক কর্মচারীদের মাধ্যমে জানা গিয়োছে, বেশ কয়েক বছর পর পর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর অডিট করে থাকেন। তাদের নিয়োগকৃত ব্যক্তিদের দিয়ে জাল ভূয়া সনদসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন রকম কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজগুলি করে থাকেন।

মন্ত্রণালয় হতে যাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাইয়ের দায়িত্ব পেয়ে থাকেন। তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানকে মোট অংকের টাকার বিনিময়ে সমঝোতা করতে হয়। আর যে শিক্ষা প্রতিষ্ঠান সমঝোতা করেন না, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। মন্ত্রণালয় হতে পরিদর্শন দল আসলে, শিক্ষক কর্মকার্তাদের চাকরি বাঁচানো জন্য অনেক টাকা খোয়াতে হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিয়োগকৃত ব্যক্তিদের টাকা দিলে শিক্ষা প্রতিষ্ঠানে জাল ভূয়া সনদ ও হিসাব নিকাশ ভুলতুটি থাকলেও সঠিক করে মন্ত্রণালয়ে তারা অডিটের প্রতিবেদন জমা দিয়ে থাকেন।

এভাবেই উপজেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জাল ভূয়া সনদ দিয়ে যুগের পর যুগ তারা চাকরি করে আসছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান যুগান্তরকে বলেছেন, মন্ত্রণালয় হতে এখনো চিঠি আমরা পায়নি। চিঠি পেলে আমাদের উর্ধবত কর্মকর্তাদের নিদের্শ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে যথাথ ব্যবস্থা গ্রহন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ এম


বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রাজশাহী জেলার বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার শুভ উদ্বোধন ও জেলা প্রশাসককে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্পূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক শামসুল হক।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রামাণিক, সোলাইমান আলী হিরু, আব্দুর রাজ্জাক প্রামাণিক, ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদ বাগমারা উপজেলা কমান্ড কাউন্সিলের সভাপতি সাইফুল ইসলাম উজ্জ্বলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানরা।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার এবং নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম থেকে ২২ লাখ টাকার চোরাই বিদেশি সিগারেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৫ এম


চট্টগ্রাম থেকে ২২ লাখ টাকার চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাই সিগারেট জব্দ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) র‌্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, কোতোয়ালী থানার নূর আহমদ রোডের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহনের (প্রা.) লিমিটেডের পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ির পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সেখানে একটি অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে ৪৭০ কার্টনে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২৯৪ কার্টনে ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭ কার্টনে ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩ কার্টনে ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২ কার্টনে ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫ কার্টনে ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮ কার্টনে ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%