০২:৫৫ এম
দুদকের দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। এই খবর শোনার পর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি অত্যন্ত আনন্দিত হয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের একটি বেসরকারি গণমাধ্যমের প্রকাশিত 'বেনজীর আহমেদকে কীভাবে গ্রেপ্তার' সম্পর্কিত সংবাদটির এক ফটোকার্ড শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি জানিয়েছেন, ‘মজা’।
এই একটি মাত্র শব্দ প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে মন্তব্যের ঘরে। পরীমণির এই ক্যাপশন নিয়ে অসংখ্য মানুষ ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তার জীবনে যে আইনি জটিলতাগুলি তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের জন্যই হয়তো তিনি এদিন এমন প্রতিক্রিয়া দিয়েছেন। যদিও এ ব্যাপারে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর থেকে সাবেক এই আইজিপি লোকচক্ষুর আড়ালে রয়েছেন। বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়ে, যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় তিনি অবশ্য আইজিপির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন: মারা গেলেন তারকা জেনিফার ফিঞ্চ সংগীতাঙ্গনে শোক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন