ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৩ কিমি কাঁচা রাস্তায় বছরজুড়ে ভোগান্তি: শুষ্ক মৌসুমে ধুলা, বর্ষায় কাদা


৩ কিমি কাঁচা রাস্তায় বছরজুড়ে ভোগান্তি: শুষ্ক মৌসুমে ধুলা, বর্ষায় কাদা

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল একটি কাঁচা রাস্তার বেহাল দশার কারণে।

শিকজান বাজার সড়ক থেকে গ্রামটির আফজাল মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এই কাঁচা রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। রাস্তাজুড়ে বড় বড় খানাখন্দ বিদ্যমান। শুষ্ক মৌসুমে এই রাস্তা ধুলায় আচ্ছন্ন থাকে এবং বর্ষাকালে এটি কাদাপানিতে পরিণত হয়। তখন পায়ে হেঁটে চলাচল করাও হয়ে পড়ে অত্যন্ত দুস্কর।

স্থানীয়রা জানিয়েছেন, শুষ্ক মৌসুমে ধুলা আর খানাখন্দের কারণে ভোগান্তির পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির পানি জমার ফলে রাস্তাটি যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে যায়। এর ফলে এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে এবং জরুরি অবস্থায় অসুস্থ রোগীকে উপজেলা বা জেলা সদরে নিয়ে যেতে চরম বেকায়দায় পড়তে হয়। এর ফলে তাদের ভোগান্তির সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

এলাকার মানুষজন আত্মীয়স্বজনের বাড়িতে আসা-যাওয়া সহ বিভিন্ন প্রয়োজনের জন্য এই রাস্তা ব্যবহার করে ভোগান্তির শিকার হচ্ছেন।

বুধবার (৫ আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটি পাকা হয়নি বলেই তাদের দুর্ভোগের শেষ নেই। পথচারীদের চলাচল এবং কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করায় চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বড়ইচারা গ্রামের কৃষক মিজান মন্ডল বলেন, "এই কাঁচা রাস্তার কারণে আমাদের ফসল নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ক্ষেতের ফসল হাট-বাজারে নিতে পারি না। ভ্যান-নছিমন আসতে চায় না এবং আসলেও অতিরিক্ত ভাড়া দিতে হয়। মাঝে মাঝে মালামালসহ ভ্যান উল্টে মালের ক্ষতি হয়। তাই এই কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করা হলে আমাদের জন্য ভালো হতো।"

এলকাবাসীর দাবি, রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হলে এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলে সুবিধা হবে পাশাপাশি কৃষিপণ্য সহজে বাজারজাত করা সম্ভব হবে।

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানা হেফাজতে থাকা হাতি আদালতের সিদ্ধান্তে ফিরছে মালিকের কাছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২০ পি.এম


থানা হেফাজতে থাকা হাতি আদালতের সিদ্ধান্তে ফিরছে মালিকের কাছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজি বাইক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় আটক হাতি এবার আদালতের সিদ্ধান্ত অনুসারে মালিকের কাছে ফিরছে। গতকাল মঙ্গলবার এক আদেশে আদালত হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করার জন্য সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেন।

এর আগে গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি দিয়ে রাস্তা আটকিয়ে চাঁদা তুলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে মাহুত বকুল মিয়া (২৪)। এ সময় চাঁদা এড়াতে গিয়ে ইজি বাইকের দুর্ঘটনায় এক শিশু মারা যায়। পরে হাতি ও মাহুতকে পুলিশে সোপর্দ করেছিল এলাকাবাসী। পরদিন পুলিশ আটক হাতির মাহুত বকুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়।

পাশাপাশি হাতিটি সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া যায় এটি মালিকের কাছে দেওয়া হবে নাকি বন বিভাগে হস্তান্তর করা হবে—এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন।

অবশেষে এক সপ্তাহ পর মঙ্গলবার এক আদেশে আদালত হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করার জন্য সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। হাতিটির মালিক দুলাল দেওয়ান নওগাঁ জেলার অধিবাসী। তিনি সার্কাসের ব্যবসা করেন না, তবে সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দেন।

এদিকে আদালত এ আদেশ দিলেও হাতিটি বর্তমানে সদরপুর থানা প্রাঙ্গণেই আছে। গত সাত দিন হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। হাতিটির দেখভাল ও পরিচর্যার জন্য ওই হাতির মালিকের পক্ষ থেকে নাজমুল সরদার (১৭) নামের আরেক মাহুতকে সদরপুর থানায় পাঠানো হয়। সে নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো, সকালে হাতিকে নিয়ে হাঁটাহাঁটি করাসহ সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, মঙ্গলবার বিকেলে আদালতের সিদ্ধান্ত জানতে পেরেছি। আদালত হাতিটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ নিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে হাতিটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ৪ ঘণ্টা বন্ধ থাকবে।

এর কারণ হলো বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার প্রক্রিয়া। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এই দিন গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন কয়েকটি স্থানে সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

এই এলাকাগুলোর মধ্যে রয়েছে পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকা।

এছাড়া, বিদ্যুৎ লাইন একই পোলে হওয়ায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারের বিদ্যুৎ সরবরাহ সকাল ৮টা থেকে  সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকতে পারে।

তবে, কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে পুনরায় চালু করা যেতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ১৯৯০-এর দশকে অপ্রাপ্তবয়স্ক ও অসহায় শিশুদের যৌন নির্যাতন এবং পাচারের অভিযোগে ব্রিটিশ পুলিশ পাকিস্তানের সাবেক মন্ত্রী ও সদ্য পুনর্নির্বাচিত সংসদ সদস্য রুখসার আহমেদকে (৬২) গ্রেপ্তার করেছে।

তিনি পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল থেকে গত সপ্তাহে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য (এমপি) হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অসুন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

২০২৪ সালের জুলাই মাসে ম্যানচেস্টার বিমানবন্দর থেকে গ্রুমিং গ্যাংয়ের অংশ হিসেবে শিশু ধর্ষণের সঙ্গে মানব পাচারের অভিযোগে রুখসার আহমেদকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসে ম্যানচেস্টারের একটি পুলিশ স্টেশনে জামিনের শর্ত অনুযায়ী হাজির হওয়ার কথা থাকলেও উড়োজাহাজে ভ্রমণের মতো শারীরিকভাবে সুস্থ নন, এমন দাবি করে তিনি হাজির হননি।

তবে একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে পাকিস্তানের উত্তরাঞ্চলের মীরপুরে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) রুখসার আহমেদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ে এক বিচারক সেই আবেদন নাকচ করে দেন। ম্যানচেস্টারের রাশহোলম এলাকায় দীর্ঘদিন বসবাসকারী রুখসার আহমেদ সেখানে একটি রেস্তোরাঁরও মালিক।

পুলিশের কাছে অন্তত দুজন নারী অভিযোগ করেছেন, ১৯৯০-এর দশকে তারা শিশু থাকাকালে রুখসার আহমেদ তাদের যৌন নির্যাতন করেন এবং একটি গ্রুমিং চক্রের মাধ্যমে তাদের পাচারের সঙ্গেও জড়িত ছিলেন।

পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ই তদন্তকারীরা প্রথম জানতে পারেন, রুখসার আহমেদ পাকিস্তানের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগামী ছয় সপ্তাহের মধ্যে তাকে আবারও জামিনের শর্ত অনুযায়ী হাজির হতে হবে। তিনি উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বা তার প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হতে পারে, যা যুক্তরাজ্য এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে পিএমএল-এন-এর এক জ্যেষ্ঠ নেতা জানান, তিনি অন্তত দুই দশক ধরে রুখসার আহমেদকে চেনেন।

তবে তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ রয়েছে, তা তিনি জানতেন না। অভিযোগের বিষয়ে মন্তব্য নিতে রুখসার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, কিছুদিন আগেই রচডেলের গ্রুমিং গ্যাংয়ের মূল হোতা শাবির আহমেদকে ফেরত নেওয়ার জন্য যুক্তরাজ্যের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান। অন্যদিকে ম্যানচেস্টারের পাকিস্তানি কমিউনিটিতে অত্যন্ত প্রভাবশালী হিসেবে পরিচিত রুখসার আহমেদের এ গ্রেপ্তারের খবর নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


লাফিয়ে বেড়ে বিশ্ববাজারে সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে স্বর্ণের দাম

ট্রেজারি ইল্ডের কমে আসা, ডলারের দুর্বলতা এবং হরমুজ প্রণালী খুলে দেয়ার বিষয়ে অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পৌঁছেছে প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। একই সঙ্গে ফেব্রুয়ারির পর এটি সবচেয়ে বড় একদিনের মূল্যবৃদ্ধির সংক্ষিপ্ত সময়কালেও পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ২৫৬ দশমিক ৮৫ ডলারে। দিনের একপর্যায়ে দাম ৪ হাজার ২৫৮ দশমিক ৯৯ ডলারে উঠে যায়, যা ১৮ জুনের পর এটি ছিল সর্বোচ্চ। এ সময় স্বর্ণের দাম ৫০ দিনের মুভিং অ্যাভারেজ ৪ হাজার ১৬০ ডলারের ওপরে উঠেছে, যা এখন বাজারে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে গণ্য করা হচ্ছে।

ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৩১৭ দশমিক ৪০ ডলারে।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেছেন, যারা আগে বিনিয়োগ শুরু করেছিলেন তারা আবার মূল্যবান ধাতুর বাজারে ফিরছেন। কারণ গত সপ্তাহ থেকে সুদের হার বাড়ার সম্ভাবনা হ্রাস পেয়েছে। পাশাপাশি ডলারের দর উল্লেখযোগ্যভাবে কমেছে, যা স্বর্ণের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। ইরান ইস্যুতে সাময়িক বিরতিও বাজারকে কিছু সহায়তা দিচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তার প্রশাসনের 'খুব ভালো আলোচনা' হয়েছে। এ ঘোষণার পর প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দর ছয় সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। একই সঙ্গে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নোটের ইল্ডও এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এতে বাজারে প্রায় পাঁচ মাস ধরে চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা নিয়ে আশা তৈরি হয়েছে।

তবে জানুয়ারিতে প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম এখনও প্রায় ২৪ শতাংশ কম রয়েছে। এছাড়া ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দাম কমেছে প্রায় ১৯ শতাংশ। ওই সংঘাত জ্বালানির মূল্যস্ফীতির উদ্বেগ বাড়িয়ে সুদের হার বৃদ্ধির প্রত্যাশাও তুলনামূলকভাবে জোরালো করেছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ ২০২২ সালের পর সর্বনিম্ন ছিল। দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) থেকে মোট ৪৫ টন স্বর্ণ তুলে নেওয়া হয়েছে। ওই সময় স্বর্ণের দাম ১৪ শতাংশ কমে যায়, যা ২০১৩ সালের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন ছিল।

জেপি মরগ্যান এক নোটে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় কমে যাওয়া, খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ অন্য খাতে চলে যাওয়া এবং এশিয়ায় প্রকৃত স্বর্ণের চাহিদা দুর্বল হওয়ার কারণে বর্তমানে সুদের হারের প্রতি সংবেদনশীল ইটিএফের বিনিয়োগই স্বর্ণের দামের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।

তাই ওংয়ের মতে, মূল্যবান ধাতুর বাজারে স্থায়ী গতি ফিরতে হলে সুদের হার কমার বিষয়টি বাজারে প্রতিফলিত হতে হবে। তবে সেটি অন্তত ২০২৭ সালের আগে হওয়ার সম্ভাবনা তিনি নির্দেশ করেছেন কিছুমাত্র।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, ৬ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে উঠে স্পট রুপার দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

প্ল্যাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৭৩৫ দশমিক ২৮ ডলারে অবস্থান করছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৪ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। ইরানকে ঘিরে শান্তি আলোচনার অগ্রগতির আশা প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১৭ জুন ও ২ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার জানিয়েছেন, সংঘাত শুরুর পর থেকে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের বাজারে বিভিন্ন ঝুঁকির প্রভাব পড়েছে। এর মধ্যে রয়েছে গাড়ি উৎপাদনের ধীরগতি, বৈদ্যুতিক গাড়ির বাজারের সম্প্রসারণ এবং পুনর্ব্যবহারের সুযোগ বৃদ্ধি।

তিনি আরো জানান, চলতি বছর প্ল্যাটিনামের বাজারে সরবরাহ ঘাটতি থাকতে পারে। তবে ২০২৬ সালের মধ্যে প্যালাডিয়ামের বাজারে সরবরাহ উদ্বৃত্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%