প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ৪ ঘণ্টা বন্ধ থাকবে।
এর কারণ হলো বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার প্রক্রিয়া। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এই দিন গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন কয়েকটি স্থানে সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।
এই এলাকাগুলোর মধ্যে রয়েছে পাওয়া হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকা।
এছাড়া, বিদ্যুৎ লাইন একই পোলে হওয়ায় ১১কেভি মোহাম্মদ পাড়া ফিডারের বিদ্যুৎ সরবরাহ সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকতে পারে।
তবে, কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে পুনরায় চালু করা যেতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন