ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইলিশ রফতানির সক্ষমতা বৃদ্ধি করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ


ইলিশ রফতানির সক্ষমতা বৃদ্ধি করতে হবে:  মৎস্য ও প্রাণিসম্পদ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য। তিনি উল্লেখ করেন যে, ইলিশকে শুধুমাত্র স্থানীয় চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে, বরং আন্তর্জাতিক বাজারে রফতানির সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করা উচিত।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) অনুষ্ঠিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী ইলিশের নিরাপদ বিচরণ ও প্রজননের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, পানির গুণমান নিশ্চিত করার পাশাপাশি শিল্পবর্জ্য ও বিষাক্ত পদার্থ নদীতে নিঃসরণ বন্ধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে একত্রিতভাবে কার্যকরভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

মন্ত্রী আরও বলেন, সরকার জাটকা নিধন, মা ইলিশ আহরণ ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ জালের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, কারণ এগুলো ইলিশসহ দেশের বিভিন্ন দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।

তিনি উল্লেখ করেন, অধিকাংশ জেলে দাদননির্ভর জীবনযাপন করেন। তাই তাদের বিকল্প কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করার জন্য সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতে নতুন উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী ইলিশসম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় গবেষক, বিশেষজ্ঞ ও মাঠপর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ উপদেষ্টা দল গঠনের বিষয়টি সরকারের গুরুত্বসহকারে বিবেচনায় রয়েছে। তাদের পরামর্শের ভিত্তিতেই ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের খাদ্য তালিকায় ইলিশের অবস্থান শীর্ষে রয়েছে। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। তাই বাংলাদেশের ইলিশের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর বিশেষ আকর্ষণ রয়েছে। এজন্য ইলিশকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা প্রয়োজন।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

গবেষণার গুরুত্বের উপর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান, উদ্ভাবন ও গবেষণায় বেশি বিনিয়োগ করতে হবে। ইলিশ সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনায় গবেষণার কোনো বিকল্প নেই।

জেলেদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জেলেদের জন্য প্রায় ২৪ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এই সহায়তা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। নিষেধাজ্ঞাকালীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে।

তিনি উল্লেখ করেন, ইলিশ সংরক্ষণে মাঠপর্যায়ে অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই সাফল্য অর্জন সম্ভব নয়।

কর্মশালায় মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গবেষক, বিশেষজ্ঞ ও মৎস্যজীবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে খেলবে দল, এই বিশ্বাসে বিয়ে পেছালেন পর্তুগিজ তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ফাইনালে খেলবে দল, এই বিশ্বাসে বিয়ে পেছালেন পর্তুগিজ তারকা

বিশ্বকাপের জন্য বিয়ের দিন এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোস। আগামী ১৮ জুলাই তার বিয়ের দিন ছিল, কিন্তু সেটি এক সপ্তাহ পিছিয়ে ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে ১৯ জুলাই দিবাগত রাত একটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ ফাইনাল। ফাইনালের আগে বাদ পড়লে, অর্থাৎ সেমিফাইনাল, কোয়ার্টার কিংবা তার আগে বাদ পড়লে ১৮ জুলাই আরামসে বিয়ে করতে পারতেন রামোস। কিন্তু রামোসের দৃঢ় বিশ্বাস, মেগা ফাইনালে পর্তুগাল খেলবে। সেই বিশ্বাসের কারণে তিনি বিয়ের তারিখটি পিছিয়ে দিয়েছেন।

তিনি বলেন, 'বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর- ২৫ জুলাই আমার বিয়ে অনুষ্ঠিত হবে।'

তিনি আরও বলেন, 'আসলে আমার বিয়ে ১৮ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে কারণ বিশ্বকাপের ফাইনাল জুলাইয়ের ১৯ তারিখ। আমরা অন্তত বিশ্বকাপের ফাইনাল খেলব।'

রামোসের দাবি অবশ্য মোটেও অযৌক্তিক নয়। ক্রিস্টিয়ানো রোনালদো, হোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্দো সিলভা আসলে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে শুরুটা পর্তুগিজদের জন্য তেমন আশানুরূপ হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। কিন্তু এখান থেকে দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা করছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ইনু-মেনন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ইনু-মেনন

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি তথা সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে আদালত।

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর বংশালে মো. মোখলেছিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তারা গ্রেফতার হয়েছেন। আজ তাদেরকে পুলিশের পক্ষ থেকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তারপর গ্রেফতার দেখানোর পর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মিছিলরত অবস্থায় চানখারপুল মোড়ের নাজিমউদ্দীন রোডে বাদী মো. মোখলেছিন গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। ওই ঘটনার পর গত বছরের ১ জানুয়ারি মোখলেছিন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান এবং ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি নিখোঁজ

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মী এবং গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দও।

সংবাদ সম্মেলনে সৌরভ সেন লিখিত বক্তব্য পড়ে শোনান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় সাইদুর রহমান শহরের চারারগোপ এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছুক্ষণের জন্য অবস্থান করেন। পরে তিনি এক বন্ধুর হাতে নিজের মোবাইল ফোনটি দিয়ে রাস্তা পার হন। এরপর থেকে সাইদুর রহমান নিখোঁজ হয়ে যান।

পরিবার ও সংগঠনের সবার সঙ্গে সাইদুর রহমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর নানা স্থানে খোঁজাখুঁজি করে সাইদুর রহমানের কোনো সন্ধান না পেয়ে, ২১ জুন রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তারিকুল ইসলাম সুজন।

সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন জানিয়েছেন, দীর্ঘ চারদিনেও ছাত্রনেতা সাইদুর রহমানের কোনো হদিন না পাওয়ায় তার পরিবার ও সহকর্মীরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। অনতিবিলম্বে নিখোঁজ সাইদুর রহমানকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি তিনি দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নিয়মে হবে প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


নতুন নিয়মে হবে প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে সরকারের তরফ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এটি একটি নতুন প্রক্রিয়া যেটিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নিশ্চিত করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে প্রকাশিত এক বিশেষ প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন শিক্ষকদের পদায়ন প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দায়িত্ব সদ্য গঠিত একটি ‘জেলা কমিটি’র ওপর ন্যস্ত করা হয়েছে। এই কমিটিতে জেলা প্রশাসক (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য-সচিব হিসেবে থাকবেন, এবং তারা সরাসরি নতুন শিক্ষকদের পদায়নের বিষয়টি তদারকি করবেন।

এই কাজের স্বার্থে গঠিত জেলা কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ২ জন গুণী ব্যক্তিত্ব।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ের এই কমিটি নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করবে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য হলো কোনো ধরনের অনিয়ম, তদবির বা অনাকাঙ্ক্ষিত প্রভাব এড়ানো এবং পদায়নে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই কমিটি প্রতি মাসে ন্যূনতম একবার সভা আহ্বান করবে এবং পদায়ন ও বদলির সাথে জড়িত বিষয়গুলি পর্যালোচনা করবে। একই সাথে সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)-এর কার্যালয়ে পাঠানো হবে।

জনস্বার্থে মন্ত্রণালয়ের এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%