প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মী এবং গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দও।
সংবাদ সম্মেলনে সৌরভ সেন লিখিত বক্তব্য পড়ে শোনান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় সাইদুর রহমান শহরের চারারগোপ এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে গিয়েছিলেন এবং সেখানে বেশ কিছুক্ষণের জন্য অবস্থান করেন। পরে তিনি এক বন্ধুর হাতে নিজের মোবাইল ফোনটি দিয়ে রাস্তা পার হন। এরপর থেকে সাইদুর রহমান নিখোঁজ হয়ে যান।
পরিবার ও সংগঠনের সবার সঙ্গে সাইদুর রহমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর নানা স্থানে খোঁজাখুঁজি করে সাইদুর রহমানের কোনো সন্ধান না পেয়ে, ২১ জুন রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তারিকুল ইসলাম সুজন।
সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেন জানিয়েছেন, দীর্ঘ চারদিনেও ছাত্রনেতা সাইদুর রহমানের কোনো হদিন না পাওয়ায় তার পরিবার ও সহকর্মীরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। অনতিবিলম্বে নিখোঁজ সাইদুর রহমানকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি তিনি দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন