০৬:৪৩ পি.এম
বিশ্বকাপের জন্য বিয়ের দিন এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোস। আগামী ১৮ জুলাই তার বিয়ের দিন ছিল, কিন্তু সেটি এক সপ্তাহ পিছিয়ে ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে ১৯ জুলাই দিবাগত রাত একটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ ফাইনাল। ফাইনালের আগে বাদ পড়লে, অর্থাৎ সেমিফাইনাল, কোয়ার্টার কিংবা তার আগে বাদ পড়লে ১৮ জুলাই আরামসে বিয়ে করতে পারতেন রামোস। কিন্তু রামোসের দৃঢ় বিশ্বাস, মেগা ফাইনালে পর্তুগাল খেলবে। সেই বিশ্বাসের কারণে তিনি বিয়ের তারিখটি পিছিয়ে দিয়েছেন।
তিনি বলেন, 'বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর- ২৫ জুলাই আমার বিয়ে অনুষ্ঠিত হবে।'
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
তিনি আরও বলেন, 'আসলে আমার বিয়ে ১৮ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে কারণ বিশ্বকাপের ফাইনাল জুলাইয়ের ১৯ তারিখ। আমরা অন্তত বিশ্বকাপের ফাইনাল খেলব।'
রামোসের দাবি অবশ্য মোটেও অযৌক্তিক নয়। ক্রিস্টিয়ানো রোনালদো, হোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্দো সিলভা আসলে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে শুরুটা পর্তুগিজদের জন্য তেমন আশানুরূপ হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। কিন্তু এখান থেকে দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা করছে দলটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন