ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি বাতিল


জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি বাতিল

জাতীয় সাঁতারে পদক অর্জন করলে গত বছরও আর্থিক পুরস্কার প্রদান করা হতো। স্বর্ণপদক বিজেতার জন্য পুরস্কার ছিল দুই হাজার টাকা, রৌপ্যজয়ীকে এক হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ীকে দেওয়া হতো ৫০০ টাকা। তবে এবারে সেই পুরস্কারগুলো বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুইমিং ফেডারেশন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কার না রাখার বিষয়টি প্রকাশ পায়।

যদিও রেকর্ড গড়ার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে, তবুও সাধারণ পদকজয়ীদের জন্য বাংলাদেশ সুইমিং ফেডারেশন কোনো আর্থিক পুরস্কার রাখেনি।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭৪টি দলের প্রায় ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারু অংশগ্রহণ করবে।

গত বছর অনুষ্ঠিত ৩৪তম জাতীয় সাঁতারে স্বর্ণপদকজয়ীরা দুই হাজার টাকা, রৌপ্যপদকজয়ীরা এক হাজার টাকা এবং ব্রোঞ্জপদকজয়ীরা ৫০০ টাকা করে পুরস্কার পেয়েছিলেন। এবারের পুরস্কার কেন নেই, এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল সরাসরি কোনো উত্তর দেননি। বরং তিনি রেকর্ডধারীদের জন্য পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘রেকর্ডধারীদের অনুপ্রাণিত করতেই পাঁচ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।’ তবে গত বছরও রেকর্ড গড়লে পাঁচ হাজার টাকা পুরস্কারের নিয়ম ছিল।

এবারের প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিশ্ব অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪×১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড মিডলে রিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া গত বছর থেকে জাতীয় পর্যায়ে নারীদের জন্য তিনটি ডাইভিং ইভেন্ট চালু হয়েছে। ডাইভিংয়ে পুরুষদের তিনটি ও নারীদের তিনটি ইভেন্টের পাশাপাশি ওয়াটার পোলো মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার অংশ হিসেবে বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের জন্য একটি প্রদর্শনী সাঁতার ইভেন্টও রাখা হয়েছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

বুধবার বিকাল ৩টায় ৩৫তম জাতীয় সাঁতারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ১৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ এম


ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ১৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে মধ্যরাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। প্রবল আকারে ‘ল্যান্ডফল’ ঘটছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ ঘটে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে বইছে। যা পরে বৃদ্ধি পেয়ে ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন।

মৌসম ভবন বুলেটিনে জানানো হয়েছে, রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্রস্থল অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল এবং ইয়ানামের দক্ষিণের কাছাকাছি অবস্থান করছে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, সর্বোচ্চ গতি ১৫০ কিলোমিটার। প্রক্রিয়া সম্পূর্ণ হতে চার ঘণ্টা মতো সময় লাগবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হওয়ার পর অন্ধ্রপ্রদেশে ঝড়ের দাপট আরও বেড়ে গেছে। উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার কিছু অংশে ভারি বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার গতিবেগও বৃদ্ধি পেয়েছে। বেশ কিছু স্থানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে ইয়ানামের কাছে জাতীয় সড়কে বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছগুলোর ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত গাছগুলো সরানোর ব্যবস্থা করছে। ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে বিমান পরিবহন স্থগিত রাখা হয়েছে। বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্রেন পরিষেবাও বাতিল করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে যাতে কারও কোনো ক্ষতি না হয়, সেই চেষ্টা করা হচ্ছে। প্রায় দুই হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। উপকূল এলাকা থেকে ইতোমধ্যেই বহু মানুষকে সরিয়ে এই কেন্দ্রগুলোতে নিরাপদে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। গর্ভবতী নারীদের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড়বৃষ্টি হচ্ছে। রাতের সময় কলকাতা সহ অন্যান্য জেলাতেও ঝড়ের প্রভাব দেখা গেছে। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। চার জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারি (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই চার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। শুক্রবার ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।

বৃহস্পতি এবং শুক্রবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী শনিবার পাহাড় এবং সংলগ্ন পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং পদুচেরির ইয়ানাম উপকূলের নিকটবর্তী অবস্থানে পৌঁছে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে। বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে ঝড়টি স্থলভাগ অতিক্রম করবে বলে ভারতের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, কারণ এটি নির্ধারিত সময়ের আগেই দ্রুতগতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। ঝড়টির বাইরের মেঘমালা ইতোমধ্যে স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ঝড়টি ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বুধবার সকালেই বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল, ইয়ানামের দক্ষিণের নিকটবর্তী এলাকা দিয়ে এটি স্থলভাগ অতিক্রম করতে পারে।

আবহাওয়া দপ্তর জানায়, স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্রও অত্যন্ত উত্তাল থাকবে।

আবহাওয়া দপ্তরের সতর্কতায় উল্লেখ করা হয়েছে, অন্ধ্রপ্রদেশের নিচু উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের কারণে পানি ঢুকে পড়তে পারে। কাকিনাড়া ও ইয়ানামের আশপাশে জোয়ারের স্বাভাবিক উচ্চতার ওপর ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। গোদাবরী নদীর মোহনায় জলোচ্ছ্বাসের উচ্চতা ২ থেকে ৩ দশমিক ৫ মিটার হতে পারে।

আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকার আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ও নিচু এলাকা থেকে অন্তত ৮৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে। ২০টি জেলায় দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। মাছ ধরার ৩০ হাজারের বেশি নৌযান নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে এবং প্রায় ১ হাজার ১০০ চিকিৎসক দল মোতায়েনের কথাও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্যোগ চলাকালে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে বলা হয়েছে।

অর্ণবের প্রভাবে প্রতিবেশী ওডিশার উপকূলীয় এলাকাতেও ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্য প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতা জোরদার করা হয়েছে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ স্থলভাগে প্রবেশ করলেও পুরো স্থলভাগ অতিক্রমের প্রক্রিয়া শেষ হয়েছে কি না, তা নিশ্চিত করতে আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিনের জন্য অপেক্ষা করতে হবে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ বুধবার (২৮ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুযায়ী, বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। আজকের দিনটি সব রাশির জন্য কেমন যাবে? আসুন জেনে নিই বুধবারের ১২টি রাশির রাশিফল।

১। মেষ: গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। সন্তানদের সাফল্যে মুখ উজ্জ্বল হতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজ আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে।

২। বৃষ: পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকুন, বিবাদ হতে পারে। মাতৃ স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না।

৩। মিথুন: বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে। বাড়তি খরচ হতে পারে। অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে। আপনার ক্ষতি করতে চেয়ে শত্রুর নাজেহাল অবস্থা হতে পারে। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রবাসে সাফল্য লাভ করার যোগ রয়েছে। চোখের সমস্যায় ভুগতে হতে পারে।

৪। কর্কট: আজ ব্যবসায় লাভের পাশাপাশি অপপ্রচার হওয়ার শঙ্কা রয়েছে। ছাত্র ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। সন্তান লাভ করার শুভ সংবাদ পেতে পারেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না।

৫। সিংহ: আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্য পেতে পারেন। আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো কর্মফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন।

৬। কন্যা: আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার শঙ্কা রয়েছে। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ সারাদিন অস্থিরভাব কাজ করবে। নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে।

৭। তুলা: ঋণের পরিমান বাড়তে পারে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। আপনার ভালো ব্যবহার আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষনের দায়িত্ব আসতে পারে। সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে। সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

৮। বৃশ্চিক: কর্ম দক্ষতায় চাকুরীর স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে। কাজে অগ্রগতির যোগ রয়েছে। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে।

৯। ধনু: অসহায় কারও পাশে দাঁড়াতে হতে পারে। আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। গুণী কোনও ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা হতে পারে। নতুন কোনও নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। দূরে থাকা কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। সঙ্গীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন।

১০। মকর: সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ কোনও কারণে সারাদিন মানসিক কষ্ট কাজ করবে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। কাজের প্রতি অনীহা আসতে পারে।

১১। কুম্ভ: শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সকালের দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে।

১২। মীন: যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ ভালো কর্মফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশাসন কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


প্রশাসন কুয়াকাটায় এমপি মাসুদ সাঈদীর ‘হালাল’ পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করেছে

সমুদ্রের ধারে একটি পাঁচতারকা হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর সাথে কটেজ, সুইমিং পুল, জিম এবং জামে মসজিদও থাকবে। প্রচারের মাধ্যমে দাবি করা হয়েছে, এটি দেশের প্রথম শরিয়াহসম্মত বা ‘হালাল’ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। বিনিয়োগের সুযোগ শুরু হচ্ছে মাত্র চার লাখ টাকা থেকে। বিনিয়োগকারীদের জন্য বছরে নির্দিষ্ট সময় বিনামূল্যে থাকার সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বছর শেষে মুনাফার ভাগ পাওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।

কুয়াকাটায় অবস্থিত এই পর্যটন প্রকল্পটির নাম ‘ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট’। তবে প্রয়োজনীয় অনুমোদন না থাকার কারণে প্রশাসন নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে এই পদক্ষেপটি নেওয়া হয়।

নির্মাণস্থলে নিষেধাজ্ঞার ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনাটি নির্মাণ করায় এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।

প্রকল্পটির প্রচারে শেয়ার কিনে অংশীদার হওয়ার সুযোগের কথাও রয়েছে। সর্বনিম্ন চার লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের বিনা মূল্যে অবস্থান এবং বার্ষিক মুনাফার অংশ দেওয়ার প্রতিশ্রুতিও প্রচার করা হয়েছে। তবে বিনিয়োগের শর্ত, সংগৃহীত অর্থের পরিমাণ ও লভ্যাংশের আইনগত ভিত্তি সম্পর্কে ‘ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট’ এর ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক সাংবাদিকদের জানান, প্রকল্পটির জন্য বরিশালের বিভাগীয় কমিশনারের অনুমোদন নেই। প্রযোজ্য আইন অনুযায়ী, অনুমোদন ছাড়া ভবন নির্মাণ একটি দণ্ডনীয় অপরাধ।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, কুয়াকাটার মাস্টারপ্ল্যান এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কুয়াকাটা হয়ে পায়রা সমুদ্রবন্দর দিয়ে মোংলা পর্যন্ত রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজায় এসএ ২৯২ নম্বর খতিয়ানের প্রায় ২১ একর ৬৬ শতক জমি ঘিরে প্রকল্পটির কার্যক্রম চলছে। এর মধ্যে অন্তত ছয় একর জমির উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

জমির মালিকানা নিয়েও বিরোধ রয়েছে। কলাপাড়ার হাড়িপাড়ার বাসিন্দা রাখাইন সম্প্রদায়ের উমাচ্যান এ জমির মালিকানা দাবি করে মামলা করেছেন। তার দাবি, জমিটির মালিক ছিলেন তার দাদা চিথাও ও অপর আরেকজন নাথোও। তবে মামলার বর্তমান অবস্থা এবং জমির মালিকানা নিয়ে আদালতের সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সংসদ সদস্য মাসুদ সাঈদী সাংবাদিকদের বলেন, প্রকল্পের একটি অংশের অনুমোদন ছিল না। এ জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, দ্রুত অনুমোদন পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%