ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছে স্বাধীন বাংলাদেশকে


আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছে স্বাধীন বাংলাদেশকে

ফুটবলের মাঠের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুই দেশ বাংলাদেশের মানুষের কাছে আবেগের নাম। বিশ্বকাপ এলেই দেখা যায়, দেশের সর্বত্র দু'টি দলের জন্য উন্মাদনা। কিন্তু ফুটবলের বাইরেও বাংলাদেশের ইতিহাসে উক্ত দুই দেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর, ব্রাজিল ও আর্জেন্টিনা বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশের তালিকায় রয়েছে।

ইতিহাসের পাতা বলছে, ১৯৭২ সালের ১৫ মে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ব্রাজিল। আর ১০ দিন পর ২৫ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।

কিন্তু দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্রেফ ফুটবলেই সীমাবদ্ধ নয়। বরং অর্থনৈতিক সম্পর্কও ক্রমাগত জোরদার হচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দুই দেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় আট গুণ বেশি। আবার আমদানির ক্ষেত্রেও ব্রাজিল এগিয়ে রয়েছে। উভয় দেশেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বর্তমান সময়ে কূটনৈতিক সম্পর্কেও নতুন গতি এসেছে। গত বছরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক সাইডলাইন বৈঠকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন।

অন্যদিকে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর ঢাকায় আর্জেন্টিনা তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। দেশটির রাষ্ট্রদূতকেও বিভিন্ন সময় বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ ও জয় উদযাপনে অংশ নিতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ এম


জামায়াতের তুরস্ক কানেকশন এবং একাত্তরের পাপ

বাংলাদেশে টার্কিশ এয়ারলাইনসের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসাবে কাজ করছে অ্যারোমেট সার্ভিসের লিমিটেড। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অন্যতম কর্ণধার শাহরিয়ার নাসের জাহেদী সম্প্রতি জামায়াতে যোগ দিয়েছেন বলেই ঝিনাইদহে জোর গুঞ্জন চলছে। যদিও শাহরিয়ার নাসের জাহেদী তা অস্বীকার করেছেন। তিনি জামায়াতে যোগ দেন অথবা না দেন, দলটির সঙ্গে জাহেদীর ঘনিষ্ঠতার কথা সকলেরই জানা। এসব তথ্য একটি প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন।

তিনি ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। '২৪-এর আমি-ডামি নির্বাচনে জাহেদী আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার মনোনয়ন দেওয়া হয়নি। পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। ২০০৮ সালের আগে, এই জাহেদী বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৭ সালে এক-এগারোর সময়, তিনি তার বন্ধু তৎকালীন সিজিএস জেনারেল (অব) সিনহা ইবনে জামালীর কল্যাণে ক্ষমতাধর হয়ে ওঠেন। সেই সময়, তার হাতে বিএনপি নেতা মশিউর রহমানসহ বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হন। জাহেদী কেবল অ্যারোমেটের কর্ণধার নন, দেশের অন্যতম শীর্ষ ওষুধ কোম্পানি রেডিয়েনটের কর্ণধারও। ঝিনাইদহের সাধারণ মানুষের কথায়, জাহেদী যেখানে ক্ষমতার গন্ধ পান, সেখানে বাসা বাঁধেন। তাদের উদ্বেগ, তাহলে কি জামায়াত শিগগিরই ক্ষমতায় আসবে?

দেশের একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর মালিকের জামায়াতে যোগ দেওয়ার গুঞ্জন, সুদূরপ্রসারী রাজনৈতিক ইঙ্গিত বহন করে বলে অনেকে ধারণা করছেন। জামায়াত এখন নিজেদের গণ্ডির বাইরে গিয়ে সম্পর্ক স্থাপন করছে। এই ঘটনা তার প্রমাণ হতে পারে।

তবে এই সামান্য সূত্রটির পেছনে আরও গভীর ষড়যন্ত্রের সূত্র রয়েছে। শাহরিয়ার নাসের জাহেদীর জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ থাকার বিষয়টি তুরস্কের সঙ্গে একাত্তরের পরাজিত শক্তির সম্পর্কের একটি উদাহরণ। শুধু টার্কিশ এয়ারলাইনসের জিএসএ নয়, তুরস্ক থেকে আসা জকাত ফান্ডসহ দেশের সঙ্গে একাধিক ব্যবসায় জড়িত জাহেদী। জাহেদীর মতো তুরস্ক কেন্দ্রিক বেশ কয়েকজন ব্যবসায়ী এখন জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদনে বাংলাদেশ প্রতিদিন জানায়, গত ২৩ বছর ধরে তুরস্কের রাজনীতি নিয়ন্ত্রণ করছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যা একটি মৌলবাদী দল। ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসে দলটির প্রধান নেতা রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি ধীরে ধীরে তুরস্ককে উদার, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থেকে ইসলামপন্থী রাষ্ট্রে পরিবর্তিত করেন। ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, তিনি তার পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রেসিডেন্ট এরদোগান ধর্মীয়ভাবে রক্ষণশীল ও জাতীয়তাবাদী সমর্থকদের ওপর নির্ভরশীল। তার নেতৃত্বে তুরস্কে কট্টর মুসলিম জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে। আন্তর্জাতিক ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন, সিরিয়া, লিবিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে তুরস্কের কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন বিদ্রোহী বা ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আঙ্কারার যোগাযোগের অভিযোগ রয়েছে। এই কারণেই বাংলাদেশের জামায়াতের সঙ্গে তুরস্কের গোপন সম্পর্ক তৈরি হয়েছে। এই সময়ে তুরস্কের ক্ষমতাসীন দল জামায়াতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে এবং তাদের আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে। জামায়াতের সঙ্গে তুরস্কের ক্ষমতাসীন দলের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০১৬ সালে যখন দেশটি জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের রায়ের নিন্দা জানায় এবং রায় কার্যকর না করার জন্য তৎকালীন সরকারকে চিঠি দেয়।

তুরস্কের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ-এর উপদেষ্টা সেলচুক কোলাগলু ২০১৯ সালে মিডল-ইস্ট ইনস্টিটিউটে প্রকাশিত একটি নিবন্ধে এই বিষয়ে লিখেছেন, দেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ২০১১ সালে ইসলামভিত্তিক রাজনীতির মতাদর্শ গ্রহণ করে। এরই অংশ হিসেবে তুরস্কের ক্ষমতাসীন দলটি, মিসরের মুসলিম ব্রাদারহুডকে যেমন সমর্থন দিয়েছিল, তেমনি বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রতিও তাদের সমর্থন রয়েছে বলে মনে করেন মি. কোলাগলু।

২০১৬ সাল থেকে তুরস্ক জামায়াতকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছে। অ্যারোমেট এমন একটি প্রতিষ্ঠান। এ সময় তুরস্ক বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি করে। এক বিলিয়ন ডলারের বাণিজ্যিক সম্পর্ক দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ, তুরস্কের কাছ থেকে পিঁয়াজ থেকে শুরু করে সেনা সরঞ্জাম পর্যন্ত কেনা শুরু করে। আওয়ামী লীগ আমলে, তুরস্কের সঙ্গে এই বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির সুফল জামায়াত পেয়ে থাকে। এই বাণিজ্যিক সম্পর্কের আড়ালে তুরস্ক জামায়াতকে পুনরুজ্জীবিত করে। আজকের জামায়াত অনেক বিশেষজ্ঞের মতে, তুরস্কের ব্রেন চাইল্ড বলেও মনে করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, এই এক দশকে (২০১৬-২০২৬) জামায়াত সাংগঠনিকভাবে পুনর্গঠিত হয়েছে। এর পেছনে প্রধান অর্থদাতা ছিল তুরস্কের সঙ্গে ব্যবসা করা বাংলাদেশিরা। তাদের মুনাফার একটি নিদির্ষ্ট অংশ সিআরএসের (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) নামে জামায়াত নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়।

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) এবং বাংলাদেশের জামায়াতে ইসলামী একই মতাদর্শে বিশ্বাসী। এর কারণেই এককালের ধর্মনিরপেক্ষ তুরস্ক জামায়াতের ঘনিষ্ঠ মিত্রতে পরিণত হয়েছে। ১৯২৮ সালে মিসরে ইখওয়ানুল মুসলিমিন (মুসলিম ব্রাদারহুড) প্রতিষ্ঠা করেন হাসান আল বান্না ও সাইয়্যেদ কতুব। ইতিহাসবিদ ফিলিপ জেনকিন্সের মতে, জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর মতাদর্শে অনুপ্রাণিত হয়েই ব্রাদারহুডের প্রতিষ্ঠা ঘটে। তবে মওদুদী জামায়াত প্রতিষ্ঠা করেন ১৯৪০ সালে। ১৯৭৯ সালে মওদুদীর মৃত্যুর পর ব্রাদারহুডই হয়ে ওঠে তার দর্শনে বিশ্বাসী ও মতাদর্শে পরিচালিত দলগুলোর ঐক্যের প্রতীক। বিভিন্ন দেশে বিভিন্ন নামে রাজনীতিতে সক্রিয় রয়েছে মওদুদীর মতাদর্শে বিশ্বাসী দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে এরা জামায়াতে ইসলামী নামে রাজনীতিতে সক্রিয় রয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ভিন্ন ভিন্ন নামে রাজনীতিতে সক্রিয় রয়েছে। কয়েকটি দেশে ক্ষমতার শরিক হলেও সুদানে ও তুরস্কে এককভাবে ক্ষমতায় আছে তারা। এসব দলের ওপর ব্রাদারহুডের সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও তাদের ওপর যথেষ্ট প্রভাব রয়েছে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জামায়াতের প্রতি সরাসরি সমর্থন দিচ্ছে তুরস্কের বর্তমান সরকার। জুনের প্রথম সপ্তাহে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সফরের সময় জামায়াতের আমিরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এর আগে, গত মে মাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল।

জামায়াতের সঙ্গে তুরস্কের বহুমুখী সম্পর্ক এখন দৃশ্যমান। বহু ছাত্রশিবিরের সদস্য উচ্চশিক্ষার জন্য তুরস্কে যাচ্ছে। তাদের বৃত্তি দেওয়া হচ্ছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বেশির ভাগ ফায়দা নিচ্ছে জামায়াত। তুরস্কে জামায়াতের কর্মীদের নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আদলে জামায়াতকে আধুনিকীকরণের কাজটা করছে তুরস্কের ক্ষমতাসীন দল। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন, বাইরে উদার গণতান্ত্রিক মনোভাব প্রদর্শন, পোশাকে আধুনিকতা, ইত্যাদি নানা বিষয়ে পরামর্শ দিচ্ছে তুরস্কের ক্ষমতাসীনরা। বাংলাদেশে জামায়াতকে ক্ষমতায় আনার জন্য একটি নীলনকশা তৈরি করা হয়েছে। এখন যার বাস্তবায়ন চলছে।

কিন্তু বাংলাদেশে জামায়াতের প্রধান প্রতিপক্ষ হলো তাদের অতীত রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াতের সঙ্গে তুরস্কের সম্পর্ক যেমন গভীর পর্যবেক্ষণের দাবি রাখে তেমনি জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু করতে হবে। জামায়াত এখন উদারতার এবং আধুনিকতার যে রাজনীতির কথা বলছে তা আসলে একটি মুখোশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ এম


বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড এই সময় ডিআর কঙ্গোর সাথে মুখোমুখি হচ্ছে। বেলজিয়াম এই সময় সেনেগালের সামনে দাঁড়িয়ে আছে।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল: শেষ ৩২

মেক্সিকো-ইকুয়েডর

মেক্সিকো এবং ইকুয়েডরের খেলা সকাল ৭টায় বিটিভি, টি স্পোর্টস ও সময় চ্যানেলে সম্প্রচারিত হবে।

ইংল্যান্ড-ডিআর কঙ্গো

ইংল্যান্ড এবং ডিআর কঙ্গোর ম্যাচ রাত ১০টায় বিটিভি, টি স্পোর্টস ও সময় চ্যানেলে দেখা যাবে।

বেলজিয়াম-সেনেগাল

বেলজিয়াম এবং সেনেগালের খেলাটি রাত ২টায় বিটিভি, টি স্পোর্টস ও সময় চ্যানেলে প্রচারিত হবে।

যুক্তরাষ্ট্র-বসনিয়া

আগামীকাল সকালে ৬টায় যুক্তরাষ্ট্র এবং বসনিয়ার ম্যাচটি বিটিভি, টি স্পোর্টস ও সময় চ্যানেলে থাকবে।

টেনিস

উইম্বলডন ২য় রাউন্ড

আজ বিকেল ৪টায় উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের টেনিস ম্যাচটি স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে সম্প্রচার হবে।

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড ও ভারত এই ম্যাচটি রাত ১০টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস ১ চ্যানেলে সম্প্রচারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ এম


জুলাই শহীদদের স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ঐতিহাসিক সেই আন্দোলনের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ‘জুলাইয়ের প্রথম প্রহরে’ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশেষ মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১ জুলাইয়ের প্রথম প্রহরে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে এই কর্মসূচিটি পালন করা হয়েছে।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শহীদ মিনারের বেদিতে অবস্থান গ্রহণ করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়া সকল শহীদের স্মৃতির প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ এম


১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে, একই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বুধবার (১ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই, ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%