০৭:৪১ এম
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ঐতিহাসিক সেই আন্দোলনের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ‘জুলাইয়ের প্রথম প্রহরে’ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশেষ মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১ জুলাইয়ের প্রথম প্রহরে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে এই কর্মসূচিটি পালন করা হয়েছে।
আরও পড়ুন: ‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— ছাত্রলীগ নেতার বক্তব্য পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শহীদ মিনারের বেদিতে অবস্থান গ্রহণ করে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়া সকল শহীদের স্মৃতির প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন