প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবলের মাঠের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই দুই দেশ বাংলাদেশের মানুষের কাছে আবেগের নাম। বিশ্বকাপ এলেই দেখা যায়, দেশের সর্বত্র দু'টি দলের জন্য উন্মাদনা। কিন্তু ফুটবলের বাইরেও বাংলাদেশের ইতিহাসে উক্ত দুই দেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর, ব্রাজিল ও আর্জেন্টিনা বাংলাদেশের স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশের তালিকায় রয়েছে।
ইতিহাসের পাতা বলছে, ১৯৭২ সালের ১৫ মে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ব্রাজিল। আর ১০ দিন পর ২৫ মে বাংলাদেশকে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।
কিন্তু দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্রেফ ফুটবলেই সীমাবদ্ধ নয়। বরং অর্থনৈতিক সম্পর্কও ক্রমাগত জোরদার হচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দুই দেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় আট গুণ বেশি। আবার আমদানির ক্ষেত্রেও ব্রাজিল এগিয়ে রয়েছে। উভয় দেশেই বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক।
বর্তমান সময়ে কূটনৈতিক সম্পর্কেও নতুন গতি এসেছে। গত বছরে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক সাইডলাইন বৈঠকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছিলেন।
অন্যদিকে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর ঢাকায় আর্জেন্টিনা তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। দেশটির রাষ্ট্রদূতকেও বিভিন্ন সময় বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ ও জয় উদযাপনে অংশ নিতে দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন