০৩:১১ পি.এম
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় প্রাণহানি বেড়ে ৯০৮ জনে পৌঁছেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১০১ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৮০৯ জন এবং হামে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে ৯৯ জনের।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব
গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের সংখ্যা ১ লাখ ৪২ হাজারের বেশি হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জনের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন