ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিষিদ্ধ ফাঁদ ব্যবহার বন্ধ হলে ২ বছরের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি


নিষিদ্ধ ফাঁদ ব্যবহার বন্ধ হলে ২ বছরের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ইলিশসহ দেশীয় মাছ উৎপাদনে প্রতিবন্ধকতা হচ্ছে নিষিদ্ধ ফাঁদ। যারা মৎস্য আহরণে জড়িত, তারা যদি চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ রাখে, তাহলে দুই বছরের মধ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

আজ রোববার বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোন বড় ধরণের সমস্যা সমাধান করা সম্ভব। আপনারা জানেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ফ্যাস্টিস সরকারকে বিতাড়িত করেছে। আমি মনে করি নদী কেন্দ্রিক জেলা চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছ আহরণে সম্মিলিত প্রচেষ্টা থাকলে সকল কর্মসূচি বাস্তবায়ন অবশ্যই সম্ভব।

আরও পড়ুন: শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী

সংসদ সদস্য বলেন, জাটকা রক্ষা কিংবা মা ইলিশ রক্ষা প্রশাসনের পক্ষে এ কাজ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। এ কাজের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে জেলে থেকে শুরু করে সবাই এর সুফল উপভোগ করতে পারবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লে. সিফাত খালিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ ও চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বি এম মোস্তফা কামাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য অংশীজনদের ভূমিকা রাখতে হবে। বর্তমানে এক কেজি ইলিশের দাম ৩ হাজার ২শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে ইলিশ। একটা সময় আসবে, যখন ইলিশ উচ্চ বিলাসি ব্যক্তিরাও ক্রয় করতে পারবেন না। নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী জালসহ নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ না করলে নদীতে মাছের পাশাপাশি জলজ প্রাণিও বিলুপ্ত হবে।

আরও পড়ুন: চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আলোচনা শেষে জেলায় কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনে মো. ইমাম হোসেন, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে মো. শরীফ হোসেন এবং কার্প জাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় সম্মননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ এর সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এসব কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কুয়াকাটা পর্যটন কার্নিভাল ঘিরে আবাসন সংকট, ২৩–২৪ অক্টোবর হোটেল-মোটেল-রিসোর্টে কক্ষ খালি নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখুন: প্রধানমন্ত্রী

দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশবাসীকে অব্যাহত উন্নয়নে বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিএনপির রাজনীতির লক্ষ্য হলো এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার বাস্তবায়নের ফলস্বরূপ দেশের লোকজন, বিশেষ করে গ্রামে বসবাসরত মানুষ উপকৃত হবে।

আজ রবিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় আয়োজিত একটি জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি, মৎস্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন।

এর আগে সকাল সাড়ে ১১টায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার সময় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। পরে তিনি মাছের পোনা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, নদীতে অবমুক্ত করা মাছের পোনা বড় হবে, ডিম দেবে এবং বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়বে। এর সুফল যেন বাংলাদেশের নাগরিকরা পায়, সেটা লক্ষ্য করা হবে।

মৎস্যসম্পদের উন্নয়নের এই উদ্যোগকে বৃহত্তর কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অংশ বলে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির বাস্তবায়নের ফলে দেশের সাধারণ মানুষ এবং গ্রামে বসবাসকারী মানুষের উপকার হবে।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে বিএনপি খাল খনন কর্মসূচির বিষয়ে কথা বলেছিল। সরকার গঠনের পর দেশের বিভিন্ন জায়গায় খাল খননের কাজ শুরু হয়েছে। এর ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন এবং বিভিন্ন এলাকার মানুষ পানির সুবিধা পাবেন।

খননকৃত খালের পানির সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ধীরে ধীরে দেশের বড় বড় নদী ও খালগুলোতে মাছ চাষ শুরু করা হবে। এর ফলে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের জনগণের জন্য আরও অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে সব খরচ সরকার বহন করবে।

এজন্য শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে তাদেরই দেশের হাল ধরতে হবে এবং যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী জানান, দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি ২০ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী আরও ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষি কার্ড’ নিয়ে আলোচনা করেন। নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বলেন, প্রত্যেক পরিবারের প্রধান নারী বা মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর। এর মাধ্যমে কৃষকদের আর্থিক সহযোগিতা ও সার, বীজ ও কীটনাশক প্রদান করা হবে। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য বিশদভাবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, দেশের আলেম সমাজ, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জীবনমান উন্নয়নের সময় এসেছে।

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিয়ে বলেন, সরকার নতুনভাবে স্পোর্টসের ব্যবস্থা করছে যাতে তরুণরা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে।

তারেক রহমান বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জেলায় জেলায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং এখন কাজ করার সময়।

দেশের অর্থ-সম্পদ লুট করে পাচারের অভিযোগে বলেন, জনগণ এসব ঘটনার বিরুদ্ধে। অবিলম্বে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বলেন, অতীতে নেওয়া পদক্ষেপের কারণে এই সংকট তৈরি হয়েছে। সরকারের দীর্ঘমেয়াদি সমাধান বর্তমানে চলছে। পরবর্তী নির্বাচনে বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হবে।

সভায় প্রধানমন্ত্রী দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে তীব্র গ্যাস সংকট: সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী (চট্টগ্রাম)

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


মিরসরাইয়ে তীব্র গ্যাস সংকট: সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

মিরসরাই উপজেলায়, চট্টগ্রামে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। মূল পাইপলাইনে পর্যাপ্ত চাপের অভাবের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পাওয়া যাচ্ছে না। পরিবহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে প্রধান সড়ক বরাবর শত শত সিএনজিচালিত লেগুনা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। গভীর রাত থেকে অনেক চালক লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না, এমন অভিযোগ তারা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ট্রিপল মার্ডার মামলায় বাবুল মিয়ার চার দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


সিলেটে ট্রিপল মার্ডার মামলায় বাবুল মিয়ার চার দিনের রিমান্ড

সিলেট মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় পুলিশ বাবুল মিয়াকে গ্রেফতার করে আদালতে তুলেছে। আলোচনা চলাকালে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার বেলা ১১টার দিকে বাবুল মিয়াকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসএমপির উপ-কমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগের বুধবার, ১২ আগস্ট, সকাল ৯টার দিকে মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার মালিক আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫) হত্যাকাণ্ডের শিকার হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজের মর্গে পাঠায়।

এদিকে শুক্রবার, ১৪ আগস্ট, আসরের নামাজের পর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মহানগরীর মানিক পীরের টিলায় নিহত দম্পতির দাফন সম্পন্ন হয়।

নিহতদের দাফন শেষ করার পর ওইদিন রাত ৮টার দিকে যুক্তরাজ্য প্রবাসী মেয়ে সেলিনা বেগম ও যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ওই অভিযোগে কাউকে আসামি করা হয়নি।

এইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ফ্লাইটে এসে পৌঁছান নিহত দম্পতির ছেলে আরিফ ইফতেখার। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় গিয়ে নিহত মা-বাবাকে শেষ দেখা করেন। ১৩ আগস্ট, বৃহস্পতিবার, যুক্তরাজ্যপ্রবাসী দুই মেয়ে দেশে পৌঁছান। ফ্লাইটটি বিলম্বিত হয়ে দুপুর দেড়টায় সিলেটে এসে পৌঁছায়। তারা পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে যান। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে রায়নগরের বাসভবনে যান।

পুলিশ জানিয়েছে, এই ট্রিপল হত্যাকাণ্ডের ঘটনার পর বিকাল সাড়ে ৩টার দিকে অভিযানে বাবুল মিয়াকে (৪০) রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বাবুল মিয়া হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করতে পুলিশ অভিযান চালায়। সর্বশেষ, ১৩ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ১১টার দিকে বাবুলের দেখানো স্থান থেকে পুলিশ ওই ছোরা উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


‘জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে’

জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে সাংস্কৃতিক ও সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ তৈমুর ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

শ্যামল বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলন এবং বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও ভূমিকার ফলেই আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ ও বীরদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা রং-তুলিতে জুলাই আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন।

তরুণ শিল্পীদের তুলির ছোঁয়ায় এসব ছবিতে ফুটে উঠেছে আন্দোলনের রক্তঝরা দিনগুলোর স্মৃতি। একই সঙ্গে ক্যানভাসে দৃশ্যমান হয়েছে স্বাধীন ও সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ তৈমুর রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক।

পরে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%