০৭:১০ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে আটক করা হয়েছে এক ভুয়া চিকিৎসক। তার নাম রাকিব হোসেন (২৫) বলে জানা যায়।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে আনসার সদস্যরা তাকে আটক করেন।
প্রত্যক্ষদর্শী জরুরি বিভাগের কয়েকজন সিনিয়র স্টাফ নার্স জানিয়েছেন, দুপুরের দিকে ওই যুবক গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে জরুরি বিভাগের ৪ নম্বর রুমের অপারেশন থিয়েটারের সামনে এসে নার্সদের কাছে এক চিকিৎসকের খোঁজ করেন। তখন দায়িত্বরত নার্সদের সন্দেহ হলে তারা ওই যুবকের পরিচয় জানতে চান। তখন তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক হিসেবে পরিচয় দেন।
আরও পড়ুন: স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ ঢাকায়
তবে তার পোশাক ও আচরণ দেখে সন্দেহ আরও বাড়ে। এক রোগীর চিকিৎসাপত্র পড়তে দেয়া হলে তিনি সেটি পড়তে না পেরে নিজেকে আবার নার্স বলে পরিচয় দেন। নার্সিং কলেজের নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি সেগুলোও বলতে পারেননি। এরপর তাকে দায়িত্বরত আনসারদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী সিনিয়র স্টাফ নার্স।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, আনসারদের হাতে আটক হওয়ার পর হাসপাতালের পরিচালক ওই প্রতারককে পুলিশ হেফাজতে নিতে বলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, আটক হওয়া ভুয়া চিকিৎসক নিজেকে রাকিব হোসেন বলে পরিচয় দিয়েছেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বাবার নাম ফারুক হোসেন। বর্তমানে তিনি ঢাকার সাভারে বসবাস করছেন। জানা যায়, ওই যুবকের ভাই হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: চীনে বিশেষ সংবর্ধনা পেলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন