০৬:৫১ পি.এম
রাঙামাটির জেলায় উচ্চ শিক্ষার প্রসার ও মেধার ভিত্তিতে ৮৩১ জন কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ূয়া শিক্ষার্থীকে এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুরে, প্রধান অতিথিরূপে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, পাহাড়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ সাধন ও প্রতিযোগিতার মধ্যে দিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময়, উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবলী নোমানসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। উল্লেখ্য, এ বছর পার্বত্য জেলা পরিষদের নিয়মিত বৃত্তির পাশাপাশি প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘রাঙামাটি বাজার ফান্ড’ এর বিশেষ মেধা বৃত্তি। উক্ত দুই তহবিল মিলিয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে মোট ৭৭ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন