ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

আলজেরিয়ার বিপক্ষে বিশেষ জার্সিতে মাঠে নামছে আর্জেন্টিনা


আলজেরিয়ার বিপক্ষে বিশেষ জার্সিতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপে প্রিয় দল কোন জার্সিতে মাঠে নামবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ কখনো কমে না। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কবে কোন ম্যাচে আর্জেন্টিনা কোন জার্সি পরবে, সেটিও ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে।

গ্রুপ 'জে'-তে বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে। তাদের তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে তারা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি পরবে। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নতুন কালো অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবে।

বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে লিওনেল স্ক্যালোনির দল পরিচিত আকাশি-সাদা জার্সি, নীল শর্টস এবং নীল মোজা পরে মাঠে নামবে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সম্পূর্ণ কমলা রঙের কিটে দেখা যাবে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের অস্ট্রিয়ার মুখোমুখি হতে হবে। সেই ম্যাচেও আর্জেন্টিনা আকাশি-সাদা ঐতিহ্যবাহী জার্সিতে খেলবে। তবে গোলরক্ষক মার্টিনেজের কিটে পরিবর্তন আসবে; তিনি হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি পরবেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নতুন কালো অ্যাওয়ে জার্সি পরবে। কালো রঙের জার্সিটিতে নীল ও আকাশি নীলের ছোঁয়া থাকবে এবং নম্বর ও লোগো সাদা রঙে রাখা হবে। ডালাসে অনুষ্ঠেয় ওই ম্যাচে মার্টিনেজের কিটও থাকবে সবুজ, তবে এটি আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে থাকবে।

নতুন অ্যাওয়ে জার্সির নকশায় অনুপ্রেরণা নেওয়া হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের ঐতিহ্যবাহী অলংকরণশিল্প থেকে। জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে সেই শিল্পরীতির প্রসঙ্গ তুলতে দেখা যাবে।

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা আর্জেন্টিনা গ্রুপ পর্বে দুটি ম্যাচে তাদের চিরচেনা ঐতিহ্যবাহী রূপে এবং একটি ম্যাচে নতুন অ্যাওয়ে জার্সিতে মাঠে নামবে।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের রাজৈরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


মাদারীপুরের রাজৈরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ জুন) রাতে উপজেলার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে রাজৈর থানার টেকেরহাটস্থ আয়েশা সিদ্দিকা বালিকা মাদরাসার সামনের সড়কে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় তাদের দখল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানোরা গ্রামের শিরিন আক্তার (২৭) ও বিলকিস আক্তার (৪০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবীর গুলিবর্ষণ ঘটনায় আলোচিত ‘টান আকাশ’ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


পল্লবীর গুলিবর্ষণ ঘটনায় আলোচিত ‘টান আকাশ’ আটক

রাজধানী ঢাকার পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া আলোচিত গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী মো. আকাশ, যিনি টান আকাশ নামেও পরিচিত, তাকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) জানিয়েছে, আকাশের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকদ্রব্যসহ মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব জানিয়েছে, গত ১০ জুন রাজধানীর পল্লবীর এভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলস্বরূপ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় টান আকাশ, গাল কাটা রাব্বি, আল-আমিন, র‌্যাপার পারভেজসহ একাধিক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া ও গোলাবারুদ ব্যবহার করেন। এ ঘটনায় হৃদয় নামে একজন, যিনি ‘গন্ডার’ নামে পরিচিত, আহত হয় এবং আব্দুল্লাহ নামের একজন ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পোর্টাল এবং মূলধারার গণমাধ্যমে চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ঘটনার পরপরই র‌্যাব-৪ तत्काल পর্যবেক্ষণ শুরু করে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় টান আকাশের অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (১৫ জুন) রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আকাশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লবী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতি এবং আধিপত্য বিস্তারের বিষয়গুলোতে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধের অন্তত ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, পল্লবীর সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা পুনঃস্থাপনে অভিযান আরও জোরদার করা হয়েছে।

গ্রেফতার টান আকাশকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইড্রেশন ব্রেক: খেলায় বিরতি নাকি বিজ্ঞাপনের সুযোগ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


হাইড্রেশন ব্রেক: খেলায় বিরতি নাকি বিজ্ঞাপনের সুযোগ?

 

সময়ের সাথে সাথে খেলার নিয়ম-কানুনে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে খেলোয়াড়দের সুরক্ষাকে।

একবার ভাবুন তো, ক্রিকেটে এখন ব্যাটসম্যানদের সুরক্ষা দেওয়া হয়, স্যার ডন ব্র্যাডম্যানের সময় এটা থাকলে তার রান কত হলে, এবং গড় কত হতো!

ফুটবলেও খেলোয়াড়দের সুরক্ষা দিতে ফাউলের ব্যাপারে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে। ক্রিকেটে যেমন ডিজিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস চালু হয়েছে, ফুটবলেও এসেছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর। আম্পায়ার অথবা রেফারি তাদের সিদ্ধান্ত আরো নিখুঁত করার জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে থাকেন।

ফলে, খেলোয়াড়দের সুরক্ষা যেমন নিশ্চিত হয়েছে, তেমনি ভুলের সংখ্যা কমে এসেছে।

নতুন নতুন নিয়মকে খেলোয়াড় ও দর্শকরা স্বাগত জানিয়েছেন। তবে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে হঠাৎই চালু হওয়া ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এতদিন ফুটবল ছিল দুই অর্ধের খেলা। ৯০ মিনিটের খেলায় মাঝখানে ১৫ মিনিটের বিরতি ছিল। কিন্তু এবার প্রতি ম্যাচে প্রথমার্ধের ২২ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ৩ মিনিট করে হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, দুই ভাগের ফুটবল এখন চার ভাগে বিভক্ত হয়ে গেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও ভারতের আইপিএলসহ পৃথিবীর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লীগে স্ট্র্যাটেজিক টাইম আউটের নিয়ম চালু রয়েছে। বাস্কেটবল ও আমেরিকান ফুটবলেও টাইমআউটের প্রচলন রয়েছে।

কিন্তু ফুটবলে বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’ এবারই প্রথম।

এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মেক্সিকোর মধ্যকার নকআউট ম্যাচের ৩২ এবং ৭৬ মিনিটে ৩ মিনিট প্রাণ হালকা করে দেওয়ার জন্য কুলিং ব্রেক দিয়েছিলেন রেফারি। সেসময় ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা হলে রেফারি চাইলে কুলিং ব্রেক দিতে পারতেন। এবারের বিশ্বকাপে সেই কুলিং ব্রেক ফিরেছে হাইড্রেশন ব্রেক হিসেবে এবং তাপমাত্রা যাই হোক, এমনকি ছাদ বন্ধ শীতাতপনিয়ন্ত্রিত মাঠেও হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে অনেকেই ব্যবসায়িক কারণে এই ব্রেককে সন্দেহ করছেন।

হাইড্রেশন ব্রেক চালু করার যুক্তি হিসেবে অবশ্য স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে আনা হয়েছে। ফিফার দাবি, খেলোয়াড়দের পানিশূন্যতা, ক্লান্তি এবং তাপজনিত শারীরিক ঝুঁকি কমাতে এই বিরতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ফুটবল আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতির, খেলোয়াড়রাও মাঠে বেশি দৌড়ান। নির্দিষ্ট বিরতিতে শরীর পুনরায় হাইড্রেট করতে পারলে খেলোয়াড়দের ইনজুরি প্রবণতা কমে আসবে। সুতরাং, হাইড্রেশন ব্রেক চালুর পক্ষে যুক্তি অকাট্য। মনে হতে পারে, খেলোয়াড়দের জন্যই ফিফার চিন্তা।

তাহলে, হাইড্রেশন ব্রেক চালুর আগে কি প্রয়োজনে পানি পান করা সম্ভব ছিল না? অবশ্যই সম্ভব ছিল। আগে থ্রো-ইন, কর্নার কিক কিংবা কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে অন্য খেলোয়াড়রা প্রয়োজনে সাইডলাইনে গিয়ে পানি পান করতো। অনেক সময় কোচিং স্টাফ বা মেডিকেল টিমের সদস্যরা সাইডলাইন থেকে মাঠে বোতল ছুঁড়ে দিতেন। গোলকিপাররা সবসময় তাদের পোস্টের পেছনে পানির বোতল রাখতে পারতেন। কিন্তু আগে পানি খাওয়ার জন্য খেলা থামানো হত না। তাই পানি পান করার জন্য খেলায় কোনো বাড়তি সময় লাগতো না, আর খেলার গতিও নষ্ট হত না।

ফলে, সবার মনে হচ্ছে, খেলোয়াড়দের কথা ভেবে আসলে ব্যবসায়িক উদ্দেশ্যেই এই অপ্রয়োজনীয় ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে। হাইড্রেশন ব্রেক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। এতদিন নাটক, সিনেমা এবং খবরের মধ্যে বিজ্ঞাপন বিরতি থাকতো। কিন্তু এখন খেলায় কি বিজ্ঞাপন দেখাতে হবে? সাধারণ দর্শক ছাড়া, খেলোয়াড় ও কোচরাও তাদের বিরক্তি প্রকাশ করেননি।

নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক, গত রবিবার তাদের প্রথম ম্যাচ পরে সাংবাদিকদের বলেছেন, ‘প্রতিবার যখন এই বিরতির সুযোগে টিভিতে বিজ্ঞাপন দেখানো হয়, সত্যি বলতে, এটা আমার একদমই পছন্দ নয়।’

লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপও হাইড্রেশন ব্রেক নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, ‘স্পনসরদের সুবিধার জন্য প্রস্তুত করা এই বিরতি খেলাটির গতি নষ্ট করবে।’

ফুটবল একটি গতি এবং ছন্দের খেলা। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। যখন কোনো দল আক্রমণে যায়, তখন খেলায় তারা একটি মোমেন্টাম পায়। বার বার বিরতি খেলার সেই মোমেন্টাম নষ্ট করে। আচমকা খেলার গতি থেমে যায় ও ছন্দ হারিয়ে যায়। এই বাড়তি বিরতিতে খেলোয়াড়দের ফোকাসও নষ্ট হয়ে যায়।

ফুটবল এখন যতটুকু খেলা, তারচেয়ে বেশি বাণিজ্য। টেলিভিশন ও অনলাইনে বিশ্বের প্রতিটি কোনায় সম্প্রচারিত হয় বিশ্বকাপ ফুটবল। কোটি কোটি দর্শক মহা উৎসাহে খেলা দেখেন। গ্লোবালাইজেশনের নামে ফিফা এবার ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করছে। তবে গ্লোবালাইজেশনের সাথে সাথে কমার্শিয়ালাইজেশনও হচ্ছে। প্রতি ম্যাচে বাড়তি ৬ মিনিটের বিরতিতে বিজ্ঞাপন দেখানোর সুযোগ পাচ্ছে সম্প্রচারকারীরা। ফলে ফিফার আয় বাড়ছে হাজার কোটি টাকা।

সবার এখন প্রশ্ন, বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেকের নামে এই ৬ মিনিটের বিরতি কি পানি পানের জন্য, না বিজ্ঞাপন দেখানোর জন্য?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


হরমুজ প্রণালীতে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জাপান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির পর জাপান এখনো সিদ্ধান্ত নেয়নি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সামরিক বাহিনী পাঠানো হবে কি না। মঙ্গলবার জাপান সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই জলপথটি তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুক্রবারের মধ্যে এটি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ হয়ে যাবে।

ট্রাম্প আরও উল্লেখ করেছেন, প্রণালীটি মাইনমুক্ত করতে বর্তমানে তল্লাশি ও অভিযান চলমান রয়েছে।

এ খবরটি টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি সরবরাহ করেছে।

সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জাপানও সমর্থন জানায়। পর্যবেক্ষকরা বলেন, ওই বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনা এবং মাইন অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য তারা হরমুজ প্রণালীতে একটি ‘প্রতিরক্ষামূলক ও স্বাধীন মিশন’ পরিচালনায় প্রস্তুত।

তবে সংশ্লিষ্ট দেশগুলো এই যেমন পদক্ষেপ নিয়ে থাকলে তা তাদের নিজ নিজ সাংবিধানিক বিধান অনুযায়ী হবে, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জাপানের সংবিধানে আত্মরক্ষার বাইরে শক্তি প্রয়োগের ওপর কঠোর সীমাবদ্ধতা বিদ্যমান।

ট্রাম্প পূর্বে জাপানসহ বিভিন্ন মিত্র দেশকে এ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন, যাতে প্রণালীটি পুনরায় উন্মুক্ত হয়।

মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিঞ্জিরো কোইযুমি বলেছেন এই মুহূর্তে বাহিনী মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি জাপানের সশস্ত্র বাহিনীর সরকারি নাম ‘সেলফ-ডিফেন্স ফোর্সেস’ উল্লেখ করে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ চালিয়ে যাব, পাশাপাশি পরিস্থিতি সতর্কভাবে মূল্যায়ন করব এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনের কাঠামোর মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনা করব।’

নিক্কেই পত্রিকার খবর অনুযায়ী, গত এপ্রিল মাসে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতারা যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে মাইন এবং অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণের জন্য মাইনসুইপারসহ বিভিন্ন জাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছিলেন।

বর্তমানে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নিতে থাকা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে জাপানের সামনে বিভিন্ন বিকল্প থাকবে।

নিক্কেইর প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স (এমএসডিএফ) মাইন অপসারণ কার্যক্রমে দক্ষ হিসেবে পরিচিত। তাদের কাছে এ ধরনের কাজে সক্ষম ১৬টি জাহাজ রয়েছে।

১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে যুদ্ধবিরতির পরও জাপানের সামরিক বাহিনী মাইন অপসারণ অভিযানে অংশ নিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%