ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

দুপুরের মধ্যে ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


দুপুরের মধ্যে ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ রয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমায় সুদ বাড়ার আশঙ্কা কমেছে, ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার

এসব অঞ্চলের জন্য মারাত্মক বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিনই রাজধানীবাসী কিছু না কিছু কেনাকাটার জন্য মার্কেট কিংবা বাজারে যায়। এইসঙ্গে তারা বিভিন্ন এলাকায় ঘুরতেও যান। কিন্তু যদি প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে দেখা যায় যে ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে সময় নষ্ট হয়ে যায়। এতে করে মনটাও খারাপ হয়ে যায়।

এজন্য বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন যে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে:

মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

মার্কেটগুলো যেগুলোর বন্ধ থাকবে:

শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপারারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে সরকার পদক্ষেপ নিয়েছে: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ এম


পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে সরকার পদক্ষেপ নিয়েছে: মন্ত্রী

দেশের পাটশিল্পকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক বাজারে পাট ও বহুমুখী পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে সরকারের তরফ থেকে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে খেলাফত মজলিসের সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এসব উদ্যোগের বাস্তবায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম মোড়কের কারণে উদ্ভূত পরিবেশ দূষণ রোধে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে সরকার নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

পাট খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পাট আইন, ২০১৭, জাতীয় পাটনীতি, ২০১৮ এবং চারকোল নীতি, ২০২২ প্রণয়ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়াও, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে রফতানিকারকদের নগদ প্রণোদনা দেয়া হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার পিএলসি (জেডিপিসি)-এর মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

শিল্পের জন্য উন্নতমানের পাট আঁশ উৎপাদন বাড়াতে সরকার 'উন্নত প্রযুক্তিভিত্তিক পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ' প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পাটপণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে ‘জুট প্রোডাক্ট কর্নার’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর এবং জেডিপিসি মিলিতভাবে দেশের গুরুত্বপূর্ণ স্থানে পাটপণ্যের মেলার আয়োজন করছে, যাতে দেশি-বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চলমান একটি প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের পরিকল্পনাও গৃহীত হয়েছে জানিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল সম্পর্কিত বিষয়গুলোতে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীনে ২৫টি পাটকল বন্ধ করে দেয়া হয়। এর মধ্যে ১৪টি পাটকল ইতিমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেয়া হয়েছে। ইজারা দেয়া মিলগুলোর মধ্যে ৯টি ইতিমধ্যে উৎপাদনে ফিরেছে এবং অবশিষ্ট মিলগুলো পর্যায়ক্রমে ইজারা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ এম


জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীতকরণের অনুমোদন

জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৪০০ শয্যায় উন্নীতকরণের জন্য সরকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বর্ধিত ১৫০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানোর জন্যও অনুমোদন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সেবা বিভাগের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ কর্তৃক স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে জয়পুরহাট জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে ৪০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে, যেটির পাশাপাশি বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অনুমোদনও প্রদান করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে যে, এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে পালন করার শর্ত বিবেচনায় নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে একদিনে দুই দফা হামলা, ক্ষেপণাস্ত্রের আঘাতে অচল ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ এম


ইরানে একদিনে দুই দফা হামলা, ক্ষেপণাস্ত্রের আঘাতে অচল ট্যাংকার

মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার দিকে এই হামলা কার্যকর করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। একই দিনে দিনের বেলাতেও মার্কিন বাহিনী ইরানে একটি হামলা চালিয়েছিল।

সেন্টকম অধিকৃত তথ্যে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কুরাকাওয়ের পতাকাবাহী এম/টি বেলমা নামের একটি তেলবাহী ট্যাংকার ইরানের খার্গ দ্বীপের দিকে যেতে চেষ্টা করছিল। একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন যুদ্ধবিমান থেকে ট্যাংকারটির চিমনির দিকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর ফলে ট্যাংকারটি অচল হয়ে পড়ে।

হামলা পরবর্তী সময়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, বন্দর আব্বাস, চাবাহার এবং ইরাক সীমান্তসংলগ্ন আহভাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি ক্যানসার বিশেষায়িত হাসপাতালের কাছেই মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

হামলার ভয়াবহতা সম্পর্কে ইরানের স্বাস্থ্য কর্মকর্তা হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে জানান, মার্কিন ক্ষেপণাস্ত্রের তীব্র শব্দ ও প্রচণ্ড কম্পনের কারণে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে অনেক রোগী এবং তাদের স্বজনেরা পালিয়ে গেছেন। বর্তমানে হাসপাতালে শুধুমাত্র সবচেয়ে গুরুতর অসুস্থ রোগীরা সেখানে রয়েছেন।

ইরানের সেতুগুলোর ওপর হামলার সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ‘আমি কোনো সময়সীমা দিতে পছন্দ করি না। তবে তারা পরিস্থিতি সম্পর্কে ভালো করেই জানেন। তাদের ভালো আচরণ করা উচিত।’

চলমান হামলার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে ইরান যদি কোনো সুফল না পায়, তাহলে সেটি মেনে চলারও কোনো বাধ্যবাধকতা থাকবে না। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি। তবে জাতীয় স্বার্থ রক্ষার জন্য সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ারও পথ খোলা থাকবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৬০ জনের বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%