১০:৩২ পি.এম
যুক্তরাষ্ট্র, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) সংঘাতের প্রেক্ষাপটে রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন অর্থ বিভাগের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের শুরুতে কঙ্গোর উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় এএফসি/এম২৩ বিদ্রোহীরা। এই অভিযানের ফলে পূর্ব কঙ্গোর দুটি বৃহত্তম শহরও গোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে আসে।
জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোর সরকারগুলি অভিযোগ করছে যে, বিদ্রোহীরা রুয়ান্ডার সমর্থন পাচ্ছে। তবে কিগালি এই অভিযোগকে অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাসহ সংঘাত নিরসনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও, লড়াই অব্যাহত রয়েছে। এসব প্রচেষ্টায় এখন পর্যন্ত মাঠপর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।
আরও পড়ুন: চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করলো সৌদি আরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন