প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিকে কেন্দ্র করে গণভোটের গণরায় কার্যকর করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের দ্বারা একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়েছে।
এসময় সমাবেশে বক্তব্য রাখতে দেখা যায় জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী, জামায়াতের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ও জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেনকে।
বক্তারা জানান, এই সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের উপর নগ্ন হামলা করছে। বক্তারা অভিযোগ করেন, এই সরকার গ্যাসের দাম, তেলের দাম এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা বলেন, শিলং সালাউদ্দিন এবং ভারতের প্রেসক্রিপশনে এই সরকার দেশ পরিচালনা করছে। বক্তারা উল্লেখ করেন যে, সালাউদ্দিনের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রীরও উপরে। তিনি একাই সব বোঝেন, অন্য কেউ কিছু বুঝতে পারছেন না।
অবিলম্বে এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা সতর্ক করেন, যদি জনগণ মাঠে নামে, তাহলে সরকারের পালাবার পথ খুঁজে পাবেন না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, কুড়িগ্রাম বার কাউন্সিলের সেক্রেটারি এ্যাডভোকেট তাজুল ইসলামসহ জামায়াত ও ১১ দলের ৫ সহস্রাধিক নেতাকর্মী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন