ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক মামলার পলাতক আসামি খুললেন হোমিওপ্যাথি ওষুধের দোকান, অতঃপর...


মাদক মামলার পলাতক আসামি খুললেন হোমিওপ্যাথি ওষুধের দোকান, অতঃপর...

 

নেত্রকোনার মোহনগঞ্জে বকুল চন্দ্র সরকার (৪৫) নামের এক ব্যক্তি সম্প্রতি জামিনে কারামুক্ত হয়ে আবার রেকটিফায়েড স্পিরিটের ব্যবসা শুরু করেছেন। বর্তমানে তার নাম উঠে এসেছে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা থানায় করা একটি মাদক মামলায়। এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামির জিজ্ঞাসাবাদে বকুল সরকারকে রেকটিফায়েড স্পিরিটের ‘মূল ডিলার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মামলায় বকুলকেও আসামি করা হয়েছে।

যদিও মামলায় বকুল পলাতক, তবুও মোহনগঞ্জে প্রকাশ্যে মাদকের কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বকুল চন্দ্র সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৃষ্ণপুর এলাকার মুকুল চন্দ্র সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের দেওথান এলাকায় বসবাস করছেন। শহরে রিপন হোমিও নামে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান পরিচালনা করছেন। তবে তার ওষুধ বিক্রি বা চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। তবুও বকুল হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে রেকটিফায়েড স্পিরিটের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ এবং মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ জুলাই সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজল মজুমদার (৩৪) এবং তার স্ত্রী মর্জিনা আক্তারকে (৩৫) আটক করে পুলিশ। অভিযানে তাদের বাড়ি থেকে সাড়ে তিন কেজি গাঁজা এবং নগদ ১৮ হাজার ৮০৯ টাকা উদ্ধার করা হয়।

পরে পুলিশের কাছে তাদের দেওয়া তথ্যে হাওরের পানিতে ডুবিয়ে রাখা প্লাস্টিকের বস্তায় ২২০ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করে পুলিশের সদস্যরা। জিজ্ঞাসাবাদে সজল মজুমদার জানান, তাদের কাছে মোট ২৫০ বোতল স্পিরিট ছিল, যার মধ্যে ৩০ বোতল ইতিমধ্যে বিক্রি হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে সজল দাবি করেন, উদ্ধার হওয়া স্পিরিটের মূল ডিলার হচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের তুলাপট্টি এলাকার বকুল চন্দ্র সরকার। তার সহযোগী হিসেবে আলাল উদ্দিন সজিবের (৩৫) নামও উল্লেখ করা হয়। মামলায় বলা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

এ ঘটনায় ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে বকুল চন্দ্র সরকার, সজল মজুমদার, স্ত্রী মর্জিনা আক্তারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই মামলায় সজল এবং তার স্ত্রী মর্জিনা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে বকুল চন্দ্র সরকার, তার সহযোগী আলাল উদ্দিন সজিব ও অন্যরা সব সময় পলাতক রয়েছেন।

জানা গেছে, বকুল চন্দ্র সরকার মোহনগঞ্জ শহরের তুলাপট্টি এলাকায় 'রিপন হোমিও' নামের একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান পরিচালনা করেন। এই দোকান থেকে ২১ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১২৮ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়। সে সময় বকুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছিল। কিছু মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিনে বের হওয়ার পর বকুল আবারও একই কারবারে জড়িয়ে পড়েছেন এবং এবার ধর্মপাশা, জামালগঞ্জসহ হাওরাঞ্চলে স্পিরিটের নেটওয়ার্ক প্রশস্ত করেছেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা বকুল সরকারকে মোহনগঞ্জের দোকানে ব্যবসা করতে দেখে জানান।

বকুল চন্দ্র সরকারের পাশের হোমিও চিকিৎসক সাগর সরকার বলেন, 'বকুলকে প্রতিদিন দোকান খুলতে দেখি। পলাতক আসামি হলে প্রকাশ্যে ব্যবসা করছে কীভাবে, বুঝলাম না।'

মোহনগঞ্জ শহরের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, বকুল চন্দ্র সরকারের প্রকৃত বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৃষ্ণপুর এলাকায়। স্থানীয় কিছু প্রভাবশালীর অর্থায়ন ও প্রশ্রয়ে তিনি দীর্ঘদিন ধরে এই ভয়ংকর মাদক কারবার চালিয়ে যাচ্ছেন।

হাফিজুর রহমান আরও বলেন, বকুল সরকারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত হোতাদের পরিচয় বেরিয়ে আসবে। মূল হোতাদের গ্রেপ্তার করা না গেলে হাওরাঞ্চলের যুবসমাজ ও শিক্ষার্থীরা আরও ভয়াবহ মাদকের ঝুঁকিতে পড়বে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

এ বিষয়ে কথা হয় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যার সঙ্গে। তিনি বলেন, 'দুজন মাদক কারবারিকে গাঁজা ও রেকটিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার করার পর তাদের জবানবন্দিতে বকুল চন্দ্র সরকারের নাম উঠে এসেছে। পরে মামলায় তাকেও আসামি করা হয়েছে। এখন জানতে পারলাম যে, বকুল সরকার আগে নেত্রকোনার মোহনগঞ্জেও রেকটিফায়েড স্পিরিটসহ গ্রেপ্তার হয়েছিলেন। বকুল সম্প্রতি হাওরাঞ্চলে মাদকের কারবার সম্প্রসারণ করেছেন। তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি আবুল হোসেনের জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


এমপি আবুল হোসেনের জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান সময়কালে শহীদ পরিবারের ৬ জন সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত বিগত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বুধবার (৫ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণীয়, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ জুলাই ও জুলাই যোদ্ধাদের কথা আমাদের স্মরণ রাখতে হবে। তাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। অতএব, আমি যতদিন বেঁচে থাকবো, জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জের ৬ জন শহীদ পরিবারের সন্তানের লেখাপড়ার জন্য ব্যক্তিগত তহবিলের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক শহীদ পরিবারকে ৫ হাজার টাকা দান করবো। আগামীদিনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানসহ সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পৌরসভায় তার বাসভবনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জন শহীদের ছবি টাঙ্গিয়ে রাখতে হবে। যাতে তিনি সর্বদা ওই ৬ জন শহীদের ছবি দেখতে পারেন এবং তাদের অবদান ভুলে না যান।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতাতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একইসাথে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে সবাইকে তাদের নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটুটের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভাটি বুধবার (৫ আগস্ট) আয়োজিত হয় এবং এটি সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. রবিউজ্জামান।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।

এ সভায় বক্তব্য রাখেন উপ-পরিচালক এ কে এম জিল্লুর রহমান এবং সহকারী পরিচালক ড. মুহাম্মদ সাদ্দাম হোসেন।

এ সময় উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক বদরুন নাহার, মো. রফিকুল আলম, পীর মোর্শেদ মোদ্দম শাহ, দৌলত আহমেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সভাটিতে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। তাদের সাহস, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মিশিগান প্রাইমারি নির্বাচন

বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে পরাজিত করতে পারেনি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে পরাজিত করতে পারেনি ইসরায়েল

বহু চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে (সিনেটপ্রার্থী বাছাই নির্বাচন) প্রগতিশীল জনস্বাস্থ্যকর্মী আবদুল আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল।

ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলোর প্রায় ৬ কোটি ডলারেরও (৬০ মিলিয়ন) বেশি নির্বাচনি প্রচারণার খরচকেও বুড়ো আঙুল দেখিয়ে আল-সাইয়েদ ঐতিহাসিক মনোনয়ন লাভ করেছেন।

বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবারের এই নির্বাচনি ফলাফলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ইসরায়েলপন্থি লবিং গ্রুপ ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ বা এআইপিএসির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আবদুল আল-সাইয়েদকে হারাতে এ সংগঠনই মূলত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী মার্কিন কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্সের পক্ষে ৩ কোটি (৩০ মিলিয়ন) ডলারের বেশি অর্থ খরচ করেছে।

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে আল-সাইয়েদ সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন। নির্বাচনে যে কয়টি আসনে সিনেট নিয়ন্ত্রণের জন্য তীব্র লড়াই হবে, তার মধ্যে মিশিগানের এই আসনটি অন্যতম। এই আসনের ফলাফলই নির্ধারণ করতে পারে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে সিনেটের নিয়ন্ত্রণ থাকবে কোন দলের হাতে।

মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইয়েদ যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন, তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম মুসলিম সিনেটর। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেওয়া দোদুল্যমান মিশিগান অঙ্গরাজ্যের এই ফলাফল মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ডেমোক্র্যাটদের নীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন আল-সাইয়েদ। যেসব যুদ্ধে অর্থ ঢাললে শুধু ইসরায়েলেরই লাভ হয়, সেই অর্থ বন্ধ করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন এবং অবকাঠামোগত সমস্যার সমাধানে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন তিনি।

কোনও প্রার্থীর পক্ষে সরাসরি ওকালতি না করা নিরপেক্ষ সংগঠন ‘আরব আমেরিকান ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক মায়া বেরি আল-সাইয়েদের এই জয়কে একটি ‘বিরাট ঘটনা’ বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, “ভোটাররা এমন বিজ্ঞাপনের বন্যায় পা দেননি, যেখানে কোনও নীতি বা জনকল্যাণের কথা ছিল না; বরং শুধু আবদুল নামের এক আরব–আমেরিকান মুসলিমকে লক্ষ্য করে নেতিবাচক ব্যক্তিগত আক্রমণ চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি

জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হওয়া মোজাফফর হোসেনের ফেসবুক ও মেসেঞ্জারের তথ্য চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে মেটার কাছে চিঠি পাঠানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিষয়টি আরও তদন্ত করার জন্য এসব তথ্য চাওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাফফরের সরাসরি মেসেঞ্জারে কয়েকজনের সঙ্গে কথার তথ্যের ভিত্তিতে এই তথ্যের চাহিদা জানানো হয়েছে। এছাড়াও জানা যায়, তিনি কিছু গ্রুপের সঙ্গে সরাসরি কথা বলতেন। তানভীর হাসান জোহা জানিয়েছেন, তার মুছে ফেলা কথোপকথন উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

মেটার কাছে চাওয়া তথ্যের মধ্যে রয়েছে, গ্রাহকের তথ্য এবং অ্যাকাউন্ট নিবন্ধনের বিবরণ, সব নিবন্ধিত ও পূর্ববর্তী ইমেইল ঠিকানা ও ফোন নম্বর, টাইমস্ট্যাম্পসহ সম্পূর্ণ লগইন ইতিহাস, অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত আইপি অ্যাড্রেস ও ডিভাইস, ব্রাউজারের তথ্য, ফেসবুক মেসেঞ্জারের মুছে ফেলা কথোপকথন সহ সব গুরুত্বপূর্ণ তথ্য।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামে এক সেনা বিদ্রোহে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার লাশ গায়েব করার পেছনে সাবেক সেনা কর্মকর্তা মো. মোজাফফর হোসেনের ভূমিকা ছিল। সে সময় তিনি সেনাবাহিনীর একজন মেজর পদ মর্যাদার কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষিত হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এবং পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এরপর ২৩ জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সঙ্গে তাকে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মোজাফফর এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। মাসুদ ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী ও তৎকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযুক্ত ছিলেন। সেই একই মামলায় মোজাফফরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় সেনা আইনে তার বিচার হবে। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের কর্মকাণ্ডে তার কী সংশ্লিষ্টতা আছে, সেটিই আমরা দেখবো। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা হবে। তবে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবেন। তদন্তের প্রয়োজনে তাকে সেখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করবো। অভিযোগ প্রতিষ্ঠিত হলে ট্রাইব্যুনালের প্রচলিত আইনে বিচার চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%