ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোল্ডেন বুটের দৌড়ে ইতিহাস, ৭ গোলে যৌথ শীর্ষে মেসি-এমবাপ্পে-হালান্ড


গোল্ডেন বুটের দৌড়ে ইতিহাস, ৭ গোলে যৌথ শীর্ষে মেসি-এমবাপ্পে-হালান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের দৌড়। তবে এবারের আসরে একটি বিরল ঘটনা ঘটে যাচ্ছে। টুর্নামেন্টের চলমান পর্যায়ে এসে তিনটি মহাতারকাঃ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ড প্রত্যেকে সমান ৭টি করে গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন।

বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিনজন সুপারস্টারের এইভাবে সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে এখন প্রশ্ন উঠছে, শেষ আট, সেমিফাইনাল ও ফাইনালে কে এগিয়ে যাবেন, তা নিয়ে সকলের মধ্যে উত্তেজনা বাড়ছে।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার অভিজ্ঞতা এবং দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে দলকে নেতৃত্ব প্রদান করছেন। নকআউট পর্বেও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন তিনি।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দুর্দান্ত রাজত্ব করছেন। এবং ব্রাজিলকে বিদায় দেওয়া নরওয়ের নায়ক আর্লিং হলান্ডও। ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করে তিনিও এখন মেসি ও এমবাপ্পের সমান ৭ গোলে রয়েছেন।

এদিকে প্রথমবার বিশ্বকাপে খেলে ৭ গোল করার বিরল কীর্তি গড়েছেন হলান্ড। ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্রেজেগোরজ লাতোর পর এই প্রথম কোন ফুটবলার নিজের অভিষেক বিশ্বকাপে সাত গোলের মাইলফলক স্পর্শ করছেন।

লাতো ১৯৭৪ বিশ্বকাপে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ৫২ বছর পর সেই অনন্য কীর্তির পাশে এবার নিজের নাম লেখালেন নরওয়েজিয়ান গোলমেশিন হলান্ড।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা-মেয়েকে ধর্ষণের মামলায় ৩ জনের সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ এম


মা-মেয়েকে ধর্ষণের মামলায় ৩ জনের সাজা

ফেনীর দাগনভূঁঞায় মা-মেয়েকে ধর্ষণের অভিযোগে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সাজার ব্যবস্থা করছেন।

রোববার (৫ জুলাই) বিকেলে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দাগনভূঁঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের সাইফুল ইসলাম, আজাদ এবং জেলে বাড়ির নিপু কুমার দাস। রায় ঘোষণার সময় আসামি আজাদ ও নিপু দাস কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনী গ্রামের নদী পাড়ে অবস্থিত জেলে বাড়িতে ঢুকে কিছু সহযোগীর সঙ্গে মিলে সাইফুল ইসলাম একটি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন।

এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করায় ধর্ষিতার মাকে বাড়ি থেকে বের করে ব্রিজের উপরে নিয়ে ওই ধর্ষণ করেন আজাদ এবং নিপু। ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর ১১ আগস্ট দাগনভূঁঞা থানায় প্রবাসীর স্ত্রী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে দাগনভূঁঞা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহীম ২০১৯ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

ফেনী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এ মামলায় আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। চলতি বছরের ২৪ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার রায় ঘোষণা করা হয়েছে।

ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি সাইফুল ও নিপুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছেন; আজাদকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার দশক পর বিরল ঘটনার সাক্ষী হলো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ এম


চার দশক পর বিরল ঘটনার সাক্ষী হলো ব্রাজিল

ব্রাজিলকে প্রথমেই এগিয়ে দেওয়ার একটি সুযোগ এসেছিল ব্রুনো গিয়ামায়েসের সামনে। ম্যাচের ১৪তম মিনিটে একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই মিডফিল্ডার। নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড তার শটটি ঠেকিয়ে দেন।

আসলভাবে, টাইব্রেকার বা পেনাল্টি শুটআউট বাদে বিশ্বকাপের মূল ম্যাচের নির্ধারিত বা অতিরিক্ত সময়ে ব্রাজিলের কোনো খেলোয়াড়ের পেনাল্টি মিস করার এটি প্রথম ঘটনা।

সর্বশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো পেনাল্টি মিস করেছিলেন। এরপর দীর্ঘ চার দশক ধরে বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে সেলেসাওরা শতভাগ সফল ছিল।

আজ নরওয়ের বিপক্ষে স্পট-কিক থেকে গোল করতে ব্রুনো ব্যর্থ হওয়ায় জিকোর সেই পুরোনো ও তেতো স্মৃতিই যেন নতুন করে ফিরে এসেছে ব্রাজিলিয়ান শিবিরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ এম


সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে সকাল ৯টার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসঙ্গে সেখানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও তৈরি হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত ৯টা থেকে পরবর্তী দিনের, অর্থাৎ সোমবার (৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাসটি জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সকল অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।

এছাড়া অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ পিছিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ এম


ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ পিছিয়ে গেল

বৈরী আবহাওয়ার কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ফিফা এটি এক ঘণ্টা পিছিয়ে দেয়।

মেক্সিকো সিটিতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায়, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আজতেকা স্টেডিয়ামে কর্মরত সকলকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায়, দুই দলেরও নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে ইংল্যান্ড দল ম্যাচ শুরুর এক ঘণ্টারও বেশি সময় আগে স্টেডিয়ামে চলে আসে।

ফিফা নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে সর্বশেষ বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট না পার হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%