ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ


জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ

সোমবার জাতীয় পরিষদ অধিবেশনে বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সই অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

তিনি একইসঙ্গে অনুষ্ঠানটির আয়োজক হিসেবে পাকিস্তানকেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ মধ্যস্থতা এবং কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ এই সমঝোতা সম্ভব হয়েছে। এটি শুধু দুই দেশের মধ্যে একটি চুক্তি নয়, বরং শান্তি এবং সংলাপের একটি বিশাল বিজয়ও।

আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে

শেহবাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তিচুক্তি সই অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এবং এর আয়োজক নির্বাচিত হবে পাকিস্তান।

জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সোমবার মধ্যরাতে চুক্তির ঘোষণা দেওয়ার পর তিনি এ তথ্য জানান।

শেহবাজ জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।

এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। পুরো সময়জুড়ে পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। এপ্রিল মাসের প্রথম দিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

যুক্তরাষ্ট্র এবং ইরানের ঐতিহাসিক সরাসরি আলোচনা কোন চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও তা ভেঙে যায়নি। কয়েক দিন পর শেহবাজ শরিফ এক্সে জানান, নিবিড় আলোচনার পর দুই পক্ষ একটি ‘শান্তিচুক্তিতে’ পৌঁছেছে।

তিনি উল্লেখ করেন, “লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে দুই পক্ষ।”

জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ বলেন, আজ বিশ্ব শান্তির ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ অর্জন করেছে। তিনি বলেন, “তিন মাস ১৬ দিনের নিরলস প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র এবং ইরান সামরিক কর্মকাণ্ডের অবিলম্বে এবং স্থায়ী সমাপ্তির ঘোষণা দিয়েছে, যার মধ্যে লেবাননের সংঘাতও রয়েছে।”

জেনেভায় চুক্তি সই অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, পাকিস্তান এই অনুষ্ঠানের আয়োজক হতে যাচ্ছে। তিনি পাকিস্তানের জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতীয় পরিষদের সদস্যদের অভিনন্দন জানান।

আরও পড়ুন: ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের পরামর্শ সবসময় তার জন্য সহায়ক ছিল। তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও ধন্যবাদ জানান।

শেহবাজ বলেন, “এটি শুধু দুটি দেশের মধ্যে একটি চুক্তি নয়; এটি শান্তি এবং সংলাপের বিজয়, একটি কূটনৈতিক সাফল্য।”

এসময় তিনি যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তার ভাষ্য, পুরো আলোচনা প্রক্রিয়ায় উভয় দেশের নেতৃত্ব কঠিন পরিস্থিতিতেও ধৈর্য এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছে। এর ফলস্বরূপ আজ বিশ্ব এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ধন্যবাদ জানান শেহবাজ। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো এবং বিশ্বের অন্যান্য বন্ধুপ্রতিম দেশের প্রতিও আমি কৃতজ্ঞ।”

শেহবাজ দাবি করেন, শান্তি প্রক্রিয়ায় ভূমিকার কারণে পাকিস্তান যে সম্মান অর্জন করেছে, তা পেতে অনেক দেশ দশকের পর দশক চেষ্টা করে।

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ অর্জিত হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য পাকিস্তানের নাম ইতিহাসে ‘স্বণাক্ষরে’ লেখা থাকবে।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

সূত্র: দ্য ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৮

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১৫ জুন) এই তথ্য দেয়। খবরটি এএফপির।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটাতে থাকে। দেশটির অনেক সড়কের অবস্থা নাজুক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী বাসটি প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া আরও অনেক যাত্রী গুরুতর এবং সামান্য আহত হয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে এবং ঘটনাটির তদন্তও চলছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইথিওপিয়ার দক্ষিণে এক বিয়ের অনুষ্ঠান এ অংশ নিতে যাওয়া যাত্রীবাহী একটি যানবাহন নদীতে পড়ে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সামনে সত্য তুলে ধরার দাবি গণমাধ্যমকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


জনগণের সামনে সত্য তুলে ধরার দাবি গণমাধ্যমকে

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলীয় অবস্থান কিংবা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বার্তা সম্পাদকদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিক নেতাদের মন্তব্য হচ্ছে, আলোচনার পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ জানান, অর্থনীতি এবং সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ উদ্দেশ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। গণমাধ্যম প্রতিনিধিরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা নিশ্চয়তাকরণ এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেছেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রয়োজন।

বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সরকারের সহযোগিতা, এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। এখন সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আগামী ১৮ জুনের সংলাপের দিকে, যেখানে স্বাধীন গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের কৃষি-খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও জোরদারে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সরকার বিনিয়োগ বাড়াচ্ছে। আজ রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের কৃষি-খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য কৃষি খাতে সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী উল্লেখ করেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিভাগগুলোর জন্য সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। বরাদ্দকৃত অর্থের কার্যকারিতা, প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, সরকার তথ্যভিত্তিক গবেষণা ও সুপারিশকে সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করে, যা নীতি নির্ধারণে কার্যকর সহায়তা প্রদান করে।

তিনি জানিয়েছেন, কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করেছে। কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও টেকসই করার জন্য ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য সংরক্ষণ ও বিপণনের উন্নয়ন, পাটবীজ, পেঁয়াজ বীজ ও আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাটির অম্লতা হ্রাস এবং সারের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেচ ব্যবস্থায় সৌরশক্তি নির্ভরতার সম্প্রসারণের মাধ্যমে ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

মন্ত্রী সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন যাতে আমদানি-নির্ভরতা কমানো এবং কৃষিপণ্যের সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধির জন্য পেঁয়াজের সংরক্ষণের জন্য এয়ার-ফ্লো প্রযুক্তি সরবরাহ, ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন, বস্তায় আদা চাষ সম্প্রসারণ, চুক্তিভিত্তিক পাটবীজ উৎপাদন বৃদ্ধি, কৃষক কার্ড ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত করা হচ্ছে।

মন্ত্রী বাণিজ্যিক ও রপ্তানিমুখী কৃষির ওপর জোর দিয়ে বলেন, আম, কাঁঠালসহ বিভিন্ন ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চমূল্যের ও রপ্তানিমুখী ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্যাকিং হাউস, ট্রিটমেন্ট প্ল্যান্ট, কোয়ারেন্টাইন সুবিধা এবং ওয়ান-স্টপ সার্ভিস চালুর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

মন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণের কথা উল্লেখ করে জানান, চাহিদার প্রকৃত তথ্য না থাকায় বর্তমানে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সরকার লক্ষ্য নির্ধারণ করে কাজ করছে। আগামী দেড় বছরের মধ্যে দেশ পেঁয়াজ আমদানি থেকে বেরিয়ে আসবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে আদা ও রসুন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি পাট ও পেঁয়াজ বীজের আমদানি নির্ভরতাও পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে, সরকারের, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি-খাদ্য ব্যবস্থায় টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশ্বব্যাংক, সানেম (SANEM) এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আটক নারীকে নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


হাসপাতাল কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আটক নারীকে নিয়ে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবক এবং এক নারীকে আপত্তিকর অবস্থায় আটক করার পাশাপাশি ভিডিও ধারণ, মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। এ ঘটনায় কিছু আনসার সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের একটি টয়লেটে ওই যুবক এবং নারীকে আটক করা হয়।

ভুক্তভোগী যুবকের নাম বিজয় সরকার। তিনি হরিরামপুর উপজেলার বাসিন্দা। তিনি জানান, অসুস্থ নানিকে চিকিৎসার জন্য বিকেলে হাসপাতালে ভর্তি করেন। কারণ নানির দেখভালের জন্য কোনো নারী না থাকায় তিনি পূর্বপরিচিত এক নারীকে সন্ধ্যায় হাসপাতালে আসতে বলেন। রাতের এক পর্যায়ে, যখন তারা হাসপাতালের একটি টয়লেটে অবস্থান করছিলেন, নাইট ডিউটিতে থাকা ওয়ার্ডবয় শাহীন বিষয়টি টের পেয়ে গোপনে তাদের ভিডিও ধারণ করেন। এরপর তাদের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ওয়ার্ডবয় শাহীন এবং কয়েকজন আনসার সদস্য তাদের মারধর করেন এবং একটি আইফোন-১৩ মোবাইল ও নগদ ৩ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেন। এছাড়াও, আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।

তিনি আরও বলেন, কিছু সময় পরে, ধারণ করা ভিডিও দেখানোর মাধ্যমে নারীসঙ্গীকে নিয়ে রাত কাটানোর জন্য অভিযোগকারীরা আপত্তিকর প্রস্তাব দেন। এর মধ্যে রাজি না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানান আনসার প্লাটুন কমান্ডার আলম। তবে ঘটনার পরে, আনসার প্লাটুন কমান্ডার আলম এবং সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) রাসেল ভুক্তভোগী যুবকের মোবাইল ফোন ফেরত দিয়েছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম বলেন, "আপনার কাছ থেকেই প্রথম বিষয়টি জানলাম।" পরে তিনি সংশ্লিষ্টদের ডেকে তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন।

সহকারী প্লাটুন কমান্ডার রাসেল বলেন, সকাল ৯টার দিকে ওয়র্ডবয় শাহিনের সঙ্গে দেখা হলে আমি বিষয়টি জানতে চাই। তিনি নাস্তা খেতে গিয়ে আর ফিরে আসেননি।

অভিযুক্ত ওয়ার্ডবয় শাহিনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এরপর খোঁজখবর নিয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসনিক তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%