ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন লামিজ


যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমির আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন লামিজ

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট আল রাফি লামিজ যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ ও ‘স্যান্ডহার্স্ট মেডেল’ অর্জন করেছেন। রবিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, অফিসার ক্যাডেট আল রাফি লামিজকে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্স সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, অফিসার ক্যাডেট আল রাফি লামিজ ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন, যা কোর্স চলাকালীন সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শনকারী আন্তর্জাতিক ক্যাডেটকে প্রদান করা হয়। তিনি এ ছাড়াও ‘স্যান্ডহার্স্ট মেডেল’ লাভ করেছেন, যা রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ সম্পন্ন করার পর সকল আন্তর্জাতিক অফিসার ক্যাডেটকে প্রদান করা হয়।

আরও পড়ুন: আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে : রাষ্ট্রপতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতের অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন বলেন, ‘‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যাঁরা আমাকে সুস্থ করে তুললেন তাঁদের অনেক ধন্যবাদ।

নার্সদের কাছে থেকেও খুব যত্ন পেয়েছি। তার জন্যই আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি। অস্ত্রোপচারের দিনেই লক্ষ্য করলাম, আমার আঙুল দিয়ে কিছু ধরার মতো অবস্থা ফিরে পাচ্ছি। আমাকে এত সুন্দর সেবা করার জন্য মন থেকে সবাকেই ধন্যবাদ জানাই।”

এর আগে গত বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, অস্ত্রোপচার সফল হয়েছে। এর আগে একই হাতের কনুইয়ে অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার। এবার অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার বাইপাস সংলগ্ন হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন এক বিবৃতিতে জানান, মিঠুনের হাতের সমস্যাটি কিছুটা জটিল ছিল। আগে অন্য একটি হাসপাতালে তাঁর কনুইয়ে অস্ত্রোপচার করা হয়েছিল। ওই অস্ত্রোপচারে ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে গিয়েছিল। প্লেটের স্ক্রুগুলোও নার্ভের ওপর চাপ তৈরি করছিল।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শুধু প্লেটটি সরিয়ে ফেললেই সমস্যার সমাধান হতো না। নার্ভটিকে আলাদা করে মুক্ত করতে হতো এবং অন্য জায়গায় সেট করতে হতো, যাতে হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনা যায়। এবারের অস্ত্রোপচারে সেই কাজটিই করা হয়েছে বলে জানান প্রসাদ কৃষ্ণন।

এর আগে শুক্রবার সকালে হাসপাতালে মিঠুনকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, তাঁকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এদিন রাতেই মিঠুনকে দেখতে হাসপাতালে পৌঁছান অভিনেতা দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর সঙ্গে ৪৯ দিনের লড়াই শেষে জামায়াতকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


মৃত্যুর সঙ্গে ৪৯ দিনের লড়াই শেষে জামায়াতকর্মীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সালাউদ্দিনের মৃত্যুর পর, হামলার ৪৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হলো।

নিহতের বাবা শামসুজ্জামান দুদু এবং গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সম্পাদক রোকনুজ্জামান নিশ্চিত করেছেন যে সালাউদ্দিন মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে উপজেলা চত্বরে বিষয়টি মীমাংসা হলেও ক্ষোভ মেটেনি।

কয়েক ঘণ্টা পর, বোনারপাড়া চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে থাকা বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও জামায়াত কর্মী সালাউদ্দিনের ওপর অতর্কিতে হামলা চালান মুকুল ও তার সহযোগীরা। ধারালো অস্ত্রের আঘাতে সেদিন ঘটনাস্থলেই মারা যান শিবির নেতা সাইফুল ইসলাম। অন্যদিকে, গলাসহ শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া ও পরবর্তীতে ঢাকায় আনা হয় সালাউদ্দিনকে। দীর্ঘ চিকিৎসাসেবা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি তার।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সম্পাদক রোকনুজ্জামান জানান, দলের একনিষ্ঠ কর্মীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিকেলে বোনারপাড়ায় একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ির মালিককে কুপিয়ে হত্যার পর মরদেহ ৯ টুকরো, ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


বাড়ির মালিককে কুপিয়ে হত্যার পর মরদেহ ৯ টুকরো, ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লার দেবীদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘাতকরা মরদেহ ৯ টুকরা করে পলিথিনে মুড়ে জীবনযাত্রার স্থান, বাসার পেছনে ফেলে রাখে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর বাড়ির ভাড়াটিয়া লাইলী আক্তারকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছিলেন। তার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ায় তিনি বাড়িতে একাই থাকতেন। বাড়ির একটি ঘর ভাড়া দিয়ে রেখেছিলেন লাইলী আক্তারের কাছে।

শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনের কয়েকটি প্যাকেটের ভেতরে খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

রাত সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরা করা মরদেহের প্যাকেটগুলো উদ্ধার করে এবং লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, আটক লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। তবে এখনো পা ও মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

আটক লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও চারজনের নাম উল্লেখ করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী

এবার চাঁদপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে এক সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে প্রবেশ করে স্বাস্থ্যসেবা প্রদানে অবহেলা ও ব্যবস্থাপনায় গাফেলতির কারণে তিনি ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশও প্রদান করেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে আকস্মিকভাবে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পূর্বঘোষণা ছাড়া হাসপাতাল পরিদর্শন করার সময় তিনি চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তাকে বদলির নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%