ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী


হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জনকে বদলি করলেন স্বাস্থ্যমন্ত্রী

এবার চাঁদপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে এক সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে প্রবেশ করে স্বাস্থ্যসেবা প্রদানে অবহেলা ও ব্যবস্থাপনায় গাফেলতির কারণে তিনি ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশও প্রদান করেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে আকস্মিকভাবে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পূর্বঘোষণা ছাড়া হাসপাতাল পরিদর্শন করার সময় তিনি চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে তাকে বদলির নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার এবং রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুম প্রমুখ।

আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাঙ্গেরিতে রিয়ালের জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:০১ পি.এম


হাঙ্গেরিতে রিয়ালের জয়

বুদাপেস্টে এক প্রীতি ম্যাচে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের একের পর এক আক্রমণের পরও শেষের দিকে গোলরক্ষক আন্দ্রেই লুনিনের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ার সৌভাগ্য অর্জন করে স্প্যানিশ জায়ান্টরা।

গ্রুপামা অ্যারেনায় প্রথমার্ধের বিরতির ঠিক আগে প্রথমবারের মতো লিড নেয় রিয়াল। ম্যাচের ৪১তম মিনিটে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড মারিও রিভাস অসাধারণ এক নিখুঁত ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারীরা ব্যবধান দ্বিগুণ করে। ৪৯তম মিনিটে রিয়ালের পক্ষে বল জালে জড়ান কার্লোস এস্পি।

তবে ৫৭তম মিনিটে ফেরেন্সভারোস ম্যাচে লড়াইয়ের আমেজ ফিরিয়ে আনে। ডান দিক থেকে বাড়ানো দারুণ এক ক্রসে পা ছুঁইয়ে ব্যবধান ২-১ করেন কেনান কোর্দো। এরপর স্বাগতিকরা সমতা ফেরানোর জন্য একাধিক সুবর্ণ সুযোগ তৈরি করে। কিন্তু পোস্টের নিচে রিয়ালের ইউক্রেনীয় গোলরক্ষক আন্দ্রেই লুনিন প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকায় আর কোনো গোল হজম করতে হয়নি রিয়ালকে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিরতির পর বদলি হিসেবে মাঠে নামানো হয়। কোচ হোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে ডাগআউটে ফেরার পর, সব মিলিয়ে এখন পর্যন্ত তিনটি জয় ও একটি ড্র নিয়ে অপরাজিত রইল মাদ্রিদের ঐতিহ্যবাহী ক্লাবটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে স্বেচ্ছাশ্রমে খাল থেকে কচুরিপানা অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


যশোরে স্বেচ্ছাশ্রমে খাল থেকে কচুরিপানা অপসারণ

যশোরের অভয়নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের উদ্দেশ্যে স্থানীয় গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খাল থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেছেন। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দলী ও ধোপাদী গ্রামের প্রায় শতাধিক মানুষ এই কাজে অংশ গ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা দশজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে খালের বিভিন্ন স্থান থেকে জমে থাকা কচুরিপানা অপসারণের কাজ করছেন। সুন্দলী গ্রামের পরিতোষ কুমার জানিয়েছেন যে, গত দুই মাস ধরে তাদের এলাকায় শত শত পরিবার হাঁটু সমান পানিতে বসবাস করতে বাধ্য হচ্ছেন। তাদের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র উপায় হলো আমডাঙ্গা খালে কচুরিপানা অপসারণ করা। এজন্যই খাল থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরের সময় অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান কাজ পরিদর্শনে যান। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং খাল সংস্কারের জন্য দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া, তিনি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া মানুষদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন। এসময় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস এবং স্থানীয় রাজনীতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইন্টারনেট একটু স্লো করে দাও’, পলককে কাদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


‘ইন্টারনেট একটু স্লো করে দাও’, পলককে কাদের

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আরও একটি কল রেকর্ড উপস্থাপন করা হচ্ছে।

রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন সদস্যের বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এটি শোনানো হবে। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্যান্য আসামিরা হলেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

উল্লেখ্য, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ফোনালাপে ওবায়দুল কাদেরকে ইন্টারনেট স্লো করতে বলতে শোনা যায়।

কল রেকর্ডে পলক বলেন, ‘আসসালামু আলাইকুম ভাই পলক বলছি।’ তাকে উত্তরে ওবায়দুল কাদের বলেন: ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’ পলক জানান: ‘জ্বি, একটু নেত্রীর পারমিশনটা নিয়া নিই।’ ওবায়দুল কাদের সাড়া দেন: ‘নিয়া নাও।’ পলক বলেন: ‘জ্বি আচ্ছা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ইরানকে লক্ষ্য করা হয়নি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ইরানকে লক্ষ্য করা হয়নি: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ন্যাটো জোটের সম্মিলিত প্রতিরক্ষাবিষয়ক ৫ নম্বর অনুচ্ছেদের সাথে তুলনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, প্রযুক্তিগত দিক থেকে মক্কা চুক্তি ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতোই হতে পারে। পাশাপাশি, ফিদান স্পষ্ট করে বলেন, চুক্তিটির লক্ষ্য হচ্ছে ইরান নয়।

শনিবার রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু এজেন্সির ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হতে পারে। তাঁর মতে, এই চুক্তিটির লক্ষ্য হচ্ছে কোনো নির্দিষ্ট দেশকে হুমকি দেওয়া নয়; বরং সম্মিলিত প্রতিরক্ষার মাধ্যমে অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা সৃষ্টি করা।

ফিদান আরও বলেন, চুক্তিতে কোনো অভিন্ন হুমকির উল্লেখ করা হয়নি। বরং এমনটা বলা হয়েছে, যদি কোনো দেশ চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশের ওপর হামলা না করে, তাহলে তাকে লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে না। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান সম্প্রসারণবাদী দেশ হিসেবে পরিচিত নয়। তারা নিজেদের সীমান্ত, সমস্যা এবং উন্নয়নের বিষয়গুলো নিয়েই বেশি মনোযোগী এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক সক্ষমতা ও কাজের ধরন ভিন্ন হলেও তিনটি দেশের একত্রিত হওয়া একটি প্রতিরক্ষামুখী জোটে পরিণত হতে পারে। এই জোটের উদ্দেশ্য হচ্ছে আক্রমণ চালানো নয়; বরং সদস্য দেশগুলোর সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য প্রতিরোধক্ষমতা বাড়ানো।

তিনি আরও জানান, চুক্তিটি আইনগত, রাজনৈতিক ও কৌশলগতভাবে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং তুরস্ক এতে কোনো সমস্যা দেখতে পাচ্ছে না। ফিদান আবারও বলেন, চুক্তির লক্ষ্য হচ্ছে ইরান নয়।

ফিদান জানান, ভবিষ্যতে এই জোটকে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে অন্যান্য দেশকেও এর আওতায় আনা হতে পারে। তাঁর মতে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দৃষ্টিভঙ্গি হচ্ছে—এই উদ্যোগকে আরও বিস্তৃত করা।

চুক্তির অধীনে হামলার শিকার হওয়া কোনো সদস্য দেশ প্রয়োজন অনুযায়ী গোয়েন্দা তথ্য, রসদ, গোলাবারুদ বা সামরিক ইউনিটসহ অন্যান্য সহায়ক সরঞ্জাম চাইতে সক্ষম হবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জোটের সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামরিক কাঠামো।

ফিদান বলেন, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানদের নিয়ে একটি যৌথ রাজনৈতিক ও সামরিক কমিটি তৈরি করা হয়। এ ছাড়াও সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যৌথ মহড়া, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়, লজিস্টিক সহায়তা এবং প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি বিনিময়ের বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নিরাপত্তার দায়িত্বে আঞ্চলিক দেশগুলোর নিজেদের মালিকানা বা ‘রিজিওনাল ওনারশিপ’ অভিজ্ঞান। তাঁর মতে, বাইরের শক্তির আধিপত্যের পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হওয়া উচিত।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ আগস্ট) তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন তিন সুন্নি মুসলিম দেশের এই জোট এমন একটি পরিস্থিতিতে প্রতিষ্ঠিত হলো, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলের তেল রফতানিকারক দেশগুলোও ক্ষতির সম্মুখীন হয়েছে।

চুক্তির বিষয়ে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করাই এর মূল উদ্দেশ্য। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%