প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট আল রাফি লামিজ যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তিনি দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ ও ‘স্যান্ডহার্স্ট মেডেল’ অর্জন করেছেন। রবিবার (৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, অফিসার ক্যাডেট আল রাফি লামিজকে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্স সফলভাবে সম্পন্ন করায় আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়, অফিসার ক্যাডেট আল রাফি লামিজ ‘কিং হুসেইন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন, যা কোর্স চলাকালীন সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি প্রদর্শনকারী আন্তর্জাতিক ক্যাডেটকে প্রদান করা হয়। তিনি এ ছাড়াও ‘স্যান্ডহার্স্ট মেডেল’ লাভ করেছেন, যা রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রশিক্ষণ সম্পন্ন করার পর সকল আন্তর্জাতিক অফিসার ক্যাডেটকে প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন