০৭:৪৯ পি.এম
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২৩৪ বিলিয়ন টাকা পাচার করে নিয়ে গিয়ে যখন বেগমপাড়া বানানো হয়, তখন এই বিষয়টির বিরুদ্ধে বিরোধীদল সোচ্চার হননি। তারা যদি আমাদেরকে ঘেরাও করে বলতেন যে, সেই টাকা ফেরত আনতে হবে, তবে সেটা তারা করেননি। কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে বর্তমানে মিছিল হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেছেন, এক দিকে বিরোধীদলীয় নেতা তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, ইসলামী ব্যাংককে তার শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। যদি আমরা সেই লাইনে যাই, তাহলে কোম্পানি আইনের বিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের আগের শেয়ারহোল্ডারের খাতায় যাদের নাম আছে, তারা হচ্ছে ওনাদের ভাষায় একটি বিশেষ গোষ্ঠী, যারা শেয়ার কিনে নিয়েছিলেন। সেই শেয়ারটির একমাত্র এক্টিফিকেশন আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দিতে, তাহলে আসেন আর্গুমেন্টে বসি। আমাদের কোনো অসুবিধা নেই যদি আমরা তাদেরকে ফেরত দিতে চাই। আমরা সেই কারণে বলছি, আপনারা যেটা বলছেন এবং আন্দোলন করছেন, সেটা বুঝে করুন।
তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর-সুবিধা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও এতে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
মো. আসাদুজ্জামান বলেন, সরকার লুটপাট ও অর্থপাচারনির্ভর অর্থনীতির অবসান ঘটিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায়। প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন