১০:৩৩ এম
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে পাশে থাকা হোটেল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা এক আবেগঘন বিদায় জানান। মাঠের লড়াই, ম্যাচ জয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার তীব্র চাপের বাইরে গিয়ে এই মানবিক দৃশ্যটি বোস্টনে ফরাসি শিবিরের মূল ঘাঁটিতে দেখা যায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্লুজ শিবিরের খেলোয়াড়রা হোটেলের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নেমে এসে সবাই একসঙ্গে দাঁড়ান। তাদের নিচে জড়ো হওয়া হোটেলের কর্মীরা করতালি দিয়ে পুরো দলকে অভিনন্দন জানান। তারা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সেবা দেওয়ার পর, বিদায় সম্ভাষণ জানান। ফ্রান্সের ফুটবলাররা নিঃশব্দে হেঁটে চলে না গিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে পড়েন। তারা হাসিমুখে হোটেল কর্মীদের পাল্টা হাততালিতে মুখরিত করেন এবং তাদের দীর্ঘ প্রবাস জীবনকে ঘরের মতো আরামদায়ক করে তোলার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই দু'পক্ষের পারস্পরিক অভিবাদন ও করতালি একটি সাধারণ প্রস্থানকে এক অনন্য মানবিক বিদায় অনুষ্ঠানে রূপ দেয়।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
মাঠের বাইরে পর্দার আড়ালে থাকা এই মানুষগুলোর অবদান যে একটি দলের বিশ্বকাপযাত্রার পেছনে কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা যেন আবারও তা মনে করিয়ে দেয়। বোস্টনে কাটানো দারুণ সব মুহূর্ত, পারস্পরিক শ্রদ্ধা ও চমৎকার স্মৃতির ডালা সাজিয়ে, অবশেষে ফরাসি দলটি তাদের হোটেল ত্যাগ করে, যেখানে প্রথম দিন থেকেই কর্মীরা তাদের পরম যত্নে আগলে রেখেছিলেন।
সূত্র: মার্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন