ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান ও ওমানের সমঝোতায় হরমুজ খুলবে?


ইরান ও ওমানের সমঝোতায় হরমুজ খুলবে?

ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছেন বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি জানান, একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে কিন্তু তা নিরাপদ নৌ চলাচলের স্বয়ংক্রিয় নিশ্চয়তা দেয় না।

ইসমাইল বাঘায়ি সতর্ক করে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এখনো নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত মন্তব্যে বাঘায়ি বলেন, হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার পেছনে থাকা অনেক কারণ এখনো বিদ্যমান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সফরে যাচ্ছেন আমজনতার মো. তারেক রহমান

এর মধ্যে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ এবং ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে অন্যান্য ‘আক্রমণাত্মক ও হুমকিমূলক’ পদক্ষেপের কথা। বাঘায়ি বলেন, এসব পরিস্থিতি বহাল থাকায় কেবল ইরান-ওমানের সমঝোতার মাধ্যমে প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়।

বাঘায়ি আরো জানান, ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছেন।

তবে বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিংবা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের পাকিস্তান বা কাতার সফরের কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন: রাজনৈতিক বিবেচনায় ১,৪১৩টি প্লট বরাদ্দে অনিয়মের তদন্তে আইনি ব্যবস্থা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে হাসিনাকে গণমাধ্যমে বক্তব্যের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


ভারতে হাসিনাকে গণমাধ্যমে বক্তব্যের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ

ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লির সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীর হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার দাবি করেছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছেন।

বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে পূর্বে থেকেই অবহিত করা হয়েছিল। যদিও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে—এমন উদ্বেগ জানানো হয়েছিল, তবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়া হয়েছে, যা বাংলাদেশ গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিন ভারতীয় মাটিতে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্যের প্রতি বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে নিরীহ মানুষ ও শিশু হত্যার ঘটনার অস্বীকৃতিকে ইতিহাস বিকৃতির ব্যর্থ প্রয়াস বলেও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানাচ্ছে, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদে কোনওভাবেই ফিরে না যাওয়ার এবং দেশকে কোনো রাষ্ট্রের ওপর নির্ভরশীল না করার অঙ্গীকার করেছে। জাতির এই সংকল্পের সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আর কোনো স্থান নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গঠনমূলক, পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যতমুখী রাখতে চায়।

তবে ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের বারবার অনুরোধের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে তাকে সংবাদমাধ্যমে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে নির্মম আঘাত করেছে এবং দুই দেশের সুসম্পর্কের বিকাশে ক্ষতিকর বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা চৌধুরী খেলতে পারেন চ্যাম্পিয়নস লিগে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


হামজা চৌধুরী খেলতে পারেন চ্যাম্পিয়নস লিগে

এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস ইতিমধ্যেই দাবি করেছে যে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী দেশটির ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন।

যদি এই খবর সঠিক হয়, তবে ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হবে হামজার। গত মৌসুমে খারাপ পারফরম্যান্সের কারণে লেস্টার ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে।

অন্যদিকে, সাবাহ এফকে গত মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। যদি তারা বাছাইয়ের প্লে-অফ টপকে যেতে পারে, তাহলেই মূল পর্বে স্থান পাবে।

যদি সেটি ঘটে, তবে হামজাকে ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যাবে।

কিছুক্ষণ আগে ডেনমার্কের ক্লাব আরহুসের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগে সাবাহ এফকে মাঠে নেমেছে। ফিরতি লেগ আগামী ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। দুই লেগের ফলাফলের ভিত্তিতে জয়ী হলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আজারবাইজানের এই ক্লাব।

যদি প্লে-অফে হেরে যায়, তাহলেও আগামী মৌসুমে ইউরোপীয় মঞ্চে সাবাহ এফকে-কে দেখা যাবে। এ ক্ষেত্রে তারা ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে।

অফসাইডপ্লাসের খবরে উল্লেখ করা হয়েছে, কিছুদিনের আলোচনা চলার পর শেষতক সাবাহ এফকে এবং হামজা চৌধুরী একটি সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই ফুটবল তারকা আগে লেস্টার সিটি থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন।

লেস্টার সিটির হয়ে হামজা উল্লেখযোগ্য কিছু শিরোপা জিতেছেন। ২০২১ সালে এফএ কাপ সহ ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা তিনি অর্জন করেছেন।

ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরগঞ্জে ফুটন্ত ডালে দগ্ধ শিশু বিজয়ের ৯ দিন পর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


ঈশ্বরগঞ্জে ফুটন্ত ডালে দগ্ধ শিশু বিজয়ের ৯ দিন পর মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনায়, ফুটন্ত গরম ডালে পড়ে গুরুতর দগ্ধ হওয়া তিন বছরের শিশু বিজয় চন্দ্র দাস, দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করেছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিজয় চন্দ্র দাস উপজেলার সরিষা ইউনিয়নের কাকনহাটি গ্রামের জীবন চন্দ্র দাসের সন্তান। বুধবার (৫ আগস্ট) বিকেলে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে অসাবধানতাবশত রান্নাকৃত ফুটন্ত গরম ডালের পাত্রে পড়ে যায় শিশু বিজয়। মুহূর্তের মধ্যে তার শরীরের একটি বড় অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

এই সময় শিশুর চিৎকার ও স্বজনদের আর্তনাদে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার গভীর রাতে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃতু বলে প্রতীয়মান হয়েছে। আক্রান্ত পরিবার থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ কিমি কাঁচা রাস্তায় বছরজুড়ে ভোগান্তি: শুষ্ক মৌসুমে ধুলা, বর্ষায় কাদা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


৩ কিমি কাঁচা রাস্তায় বছরজুড়ে ভোগান্তি: শুষ্ক মৌসুমে ধুলা, বর্ষায় কাদা

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের হাজারো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল একটি কাঁচা রাস্তার বেহাল দশার কারণে।

শিকজান বাজার সড়ক থেকে গ্রামটির আফজাল মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এই কাঁচা রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। রাস্তাজুড়ে বড় বড় খানাখন্দ বিদ্যমান। শুষ্ক মৌসুমে এই রাস্তা ধুলায় আচ্ছন্ন থাকে এবং বর্ষাকালে এটি কাদাপানিতে পরিণত হয়। তখন পায়ে হেঁটে চলাচল করাও হয়ে পড়ে অত্যন্ত দুস্কর।

স্থানীয়রা জানিয়েছেন, শুষ্ক মৌসুমে ধুলা আর খানাখন্দের কারণে ভোগান্তির পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির পানি জমার ফলে রাস্তাটি যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে যায়। এর ফলে এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে এবং জরুরি অবস্থায় অসুস্থ রোগীকে উপজেলা বা জেলা সদরে নিয়ে যেতে চরম বেকায়দায় পড়তে হয়। এর ফলে তাদের ভোগান্তির সঙ্গে সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

এলাকার মানুষজন আত্মীয়স্বজনের বাড়িতে আসা-যাওয়া সহ বিভিন্ন প্রয়োজনের জন্য এই রাস্তা ব্যবহার করে ভোগান্তির শিকার হচ্ছেন।

বুধবার (৫ আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটি পাকা হয়নি বলেই তাদের দুর্ভোগের শেষ নেই। পথচারীদের চলাচল এবং কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করায় চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বড়ইচারা গ্রামের কৃষক মিজান মন্ডল বলেন, "এই কাঁচা রাস্তার কারণে আমাদের ফসল নিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। ক্ষেতের ফসল হাট-বাজারে নিতে পারি না। ভ্যান-নছিমন আসতে চায় না এবং আসলেও অতিরিক্ত ভাড়া দিতে হয়। মাঝে মাঝে মালামালসহ ভ্যান উল্টে মালের ক্ষতি হয়। তাই এই কাঁচা রাস্তাটি দ্রুত পাকা করা হলে আমাদের জন্য ভালো হতো।"

এলকাবাসীর দাবি, রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হলে এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলে সুবিধা হবে পাশাপাশি কৃষিপণ্য সহজে বাজারজাত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%