প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছেন বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি জানান, একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে কিন্তু তা নিরাপদ নৌ চলাচলের স্বয়ংক্রিয় নিশ্চয়তা দেয় না।
ইসমাইল বাঘায়ি সতর্ক করে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এখনো নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত মন্তব্যে বাঘায়ি বলেন, হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার পেছনে থাকা অনেক কারণ এখনো বিদ্যমান।
এর মধ্যে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ এবং ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে অন্যান্য ‘আক্রমণাত্মক ও হুমকিমূলক’ পদক্ষেপের কথা। বাঘায়ি বলেন, এসব পরিস্থিতি বহাল থাকায় কেবল ইরান-ওমানের সমঝোতার মাধ্যমে প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়।
বাঘায়ি আরো জানান, ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছেন।
তবে বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিংবা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের পাকিস্তান বা কাতার সফরের কোনো পরিকল্পনা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন