০৮:৩৩ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সকাল বেলার একটি ঘটনায় প্রধানমন্ত্রী, এমপিকে ধমক দেওয়ার পর বিকেলে সিলেট থেকে সরাসরি সংসদে হাজির হলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
বুধবার (১৭ জুন) সকালে যখন মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী, তখন বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত এমপিদের দেখে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।”
প্রধানমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করায় আতংকিত হয়ে বিকেলে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন এমরান আহমদ চৌধুরী, যিনি সিলেট-৬ আসনের সংসদ সদস্য।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান এবং সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দু’টি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপন করেন। এরপর তিনি মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। সেই মাঠের পাশেই একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক চুক্তিটি সুইজারল্যান্ডের বিখ্যাত পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে স্বাক্ষরিত হতে যাচ্ছে। সুইস কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে যে, আগামী শুক্রবার এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জেনেভায় এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে লেক লুসার্নের মনোরম পরিবেশে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টকে বেছে নেওয়া হয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বিশেষ ভেন্যুটি নির্ধারণের আগে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছে। আগামী ১৯ জুন নিডওয়াল্ডেন ক্যান্টনের বুর্গেনস্টক রিসোর্টে চুক্তিটি স্বাক্ষরের জন্য সব পক্ষ একমত পোষণ করেছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের পাশাপাশি ওয়াশিংটন এবং তেহরান যৌথভাবে এই ভেন্যুটির প্রস্তাব দিয়েছিল।
ঐতিহাসিক এই কূটনৈতিক আসরকে ঘিরে সুইজারল্যান্ডে এখন নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সুইস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তায় প্রায় দুই হাজার সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত বুর্গেনস্টক পাহাড়ি এলাকার ওপর দিয়ে সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
উচ্চপর্যায়ের বৈশ্বিক কূটনৈতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বুর্গেনস্টক রিসোর্টের সুনাম বেশ পুরোনো নয়। এর আগে ২০২৪ সালের জুন মাসে এই রিসোর্টেই বিশ্বনেতাদের অংশগ্রহণে বহুল আলোচিত ইউক্রেন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া রুপালি পর্দার দর্শকদের কাছেও এই স্থানটির আলাদা পরিচিতি রয়েছে; ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত শন কনারি অভিনীত বিখ্যাত জেমস বন্ড চলচ্চিত্র ‘গোল্ডফিঙ্গার’-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল এই চোখজুড়ানো বুর্গেনস্টক রিসোর্টেই।
সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদায়ের ছায়া ঘনিয়ে এলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ও সমালোচনার সমস্ত বাধা পেরিয়ে এবার তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার লক্ষ্যে পর্তুগালের হয়ে মাঠে নামছেন।
গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। শক্তিশালী এই পর্তুগাল দলে রোনালদোই হচ্ছেন মূল আকর্ষণ।
রোনালদো এবার টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়ে নিজের নামের পাশে নতুন মহাকাব্য লিখতে চান। দীর্ঘ দুই দশকের বিশ্বকাপ যাত্রায় এবারও তিনি নিজের শেষ রূপকথা লেখার লক্ষ্য নিয়ে মাঠে আরো আত্মবিশ্বাসের সঙ্গে নামছেন।
পর্তুগালের ইতিহাসে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বড় সাফল্য খুবই সীমিত। একমাত্র ২০০৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল তারা। এরপর ২০১৬ সালের ইউরো জয় এবং ইউয়েফা নেশনস লিগ জয়ের মাধ্যমে ইউরোপে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দলটি।
এই বিশ্বকাপে পর্তুগাল দলে রয়েছেন ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসের মতো তারকারা, যাঁরা সাম্প্রতিক ক্লাব পারফরম্যান্সে দারুণ ছন্দে আছেন।
অন্যদিকে, আফ্রিকা অঞ্চল থেকে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ইতিহাস গড়েই এসেছে। তারা ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে খেলছে।
দলটিতে থাকছেন অ্যারন ওয়ান-বিসাকা, অ্যাক্সেল তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, ইয়োয়ান উইসা ও সেড্রিক বাকাম্বুর মতো ইউরোপিয়ান লিগে খেলা অভিজ্ঞ ফুটবলাররা।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারকাখ্যাতিতে এগিয়ে পর্তুগালই ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে বিশ্বকাপের মঞ্চে কঙ্গোর লড়াকু মানসিকতাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস; হোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া; বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
ডিআর কঙ্গোর সম্ভাব্য একাদশ: লিওনেল এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু; স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ; ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও আড্ডায় অংশ নিয়েছেন জাইমা রহমান, যিনি দেশের প্রধানমন্ত্রীকের কন্যা।
মঙ্গলবারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী গুলশানের একটি হোটেলে, যেখানে জাইমা রহমান দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহভীন রহমান মুনিয়া।
আয়োজক সূত্রে জানা যায়, শুরু থেকেই প্রাণবন্ত পরিবেশে জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন, আগ্রহ ও লক্ষ্য সম্পর্কে জানতে চান। পাশাপাশি তিনি পড়াশোনার সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
একপর্যায়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করেন। শিশুদের কাছে জানতে চান, তারা রান্না করতে পারে কি না। কয়েকজন শিক্ষার্থী ইতিবাচক উত্তর দিলে, তাদের এলাকার খাবার খাওয়ার ব্যাপারে মজার আলোচনা করেন। জবাবে শিশুরা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর কথা জানান, তখন তিনি বলেন যে, তিনি বিরিয়ানি এবং ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলেন, "আমার খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রীর কন্যা এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন, তা ভাবতে পারিনি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দিয়েছেন।"
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, "শিশুরা প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছে। তিনি প্রতিটি শিশুর কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।"
আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেছেন, "এ ধরনের আয়োজন শিশুদের অনুপ্রাণিত করে। তারা নিজেদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পায়।"
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, "আমরা আশা করিনি তিনি এত দীর্ঘ সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটাবেন। প্রতিটি শিশুর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। বিষয়টি শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদের উৎসাহিত করেছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ