ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
‘নো-ফ্লাই জোন’ ঘোষণা

‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টেই হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি


‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টেই হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি

দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক চুক্তিটি সুইজারল্যান্ডের বিখ্যাত পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে স্বাক্ষরিত হতে যাচ্ছে। সুইস কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে যে, আগামী শুক্রবার এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জেনেভায় এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে লেক লুসার্নের মনোরম পরিবেশে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টকে বেছে নেওয়া হয়েছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বিশেষ ভেন্যুটি নির্ধারণের আগে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছে। আগামী ১৯ জুন নিডওয়াল্ডেন ক্যান্টনের বুর্গেনস্টক রিসোর্টে চুক্তিটি স্বাক্ষরের জন্য সব পক্ষ একমত পোষণ করেছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের পাশাপাশি ওয়াশিংটন এবং তেহরান যৌথভাবে এই ভেন্যুটির প্রস্তাব দিয়েছিল।

ঐতিহাসিক এই কূটনৈতিক আসরকে ঘিরে সুইজারল্যান্ডে এখন নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। সুইস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তায় প্রায় দুই হাজার সেনাসদস্য মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত বুর্গেনস্টক পাহাড়ি এলাকার ওপর দিয়ে সব ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

উচ্চপর্যায়ের বৈশ্বিক কূটনৈতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বুর্গেনস্টক রিসোর্টের সুনাম বেশ পুরোনো নয়। এর আগে ২০২৪ সালের জুন মাসে এই রিসোর্টেই বিশ্বনেতাদের অংশগ্রহণে বহুল আলোচিত ইউক্রেন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ ছাড়া রুপালি পর্দার দর্শকদের কাছেও এই স্থানটির আলাদা পরিচিতি রয়েছে; ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত শন কনারি অভিনীত বিখ্যাত জেমস বন্ড চলচ্চিত্র ‘গোল্ডফিঙ্গার’-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল এই চোখজুড়ানো বুর্গেনস্টক রিসোর্টেই।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর

বিদায়ের ছায়া ঘনিয়ে এলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ও সমালোচনার সমস্ত বাধা পেরিয়ে এবার তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে নতুন ইতিহাস লেখার লক্ষ্যে পর্তুগালের হয়ে মাঠে নামছেন।

গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। শক্তিশালী এই পর্তুগাল দলে রোনালদোই হচ্ছেন মূল আকর্ষণ।

রোনালদো এবার টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়ে নিজের নামের পাশে নতুন মহাকাব্য লিখতে চান। দীর্ঘ দুই দশকের বিশ্বকাপ যাত্রায় এবারও তিনি নিজের শেষ রূপকথা লেখার লক্ষ্য নিয়ে মাঠে আরো আত্মবিশ্বাসের সঙ্গে নামছেন।

পর্তুগালের ইতিহাসে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বড় সাফল্য খুবই সীমিত। একমাত্র ২০০৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল তারা। এরপর ২০১৬ সালের ইউরো জয় এবং ইউয়েফা নেশনস লিগ জয়ের মাধ্যমে ইউরোপে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দলটি।

এই বিশ্বকাপে পর্তুগাল দলে রয়েছেন ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসের মতো তারকারা, যাঁরা সাম্প্রতিক ক্লাব পারফরম্যান্সে দারুণ ছন্দে আছেন।

অন্যদিকে, আফ্রিকা অঞ্চল থেকে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ইতিহাস গড়েই এসেছে। তারা ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে খেলছে।

দলটিতে থাকছেন অ্যারন ওয়ান-বিসাকা, অ্যাক্সেল তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, ইয়োয়ান উইসা ও সেড্রিক বাকাম্বুর মতো ইউরোপিয়ান লিগে খেলা অভিজ্ঞ ফুটবলাররা।

সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারকাখ্যাতিতে এগিয়ে পর্তুগালই ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে বিশ্বকাপের মঞ্চে কঙ্গোর লড়াকু মানসিকতাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস; হোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া; বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।

ডিআর কঙ্গোর সম্ভাব্য একাদশ: লিওনেল এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু; স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ; ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


কৃতি শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় মাতলেন জাইমা রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও আড্ডায় অংশ নিয়েছেন জাইমা রহমান, যিনি দেশের প্রধানমন্ত্রীকের কন্যা।

মঙ্গলবারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী গুলশানের একটি হোটেলে, যেখানে জাইমা রহমান দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের কন্যা মেহভীন রহমান মুনিয়া।

আয়োজক সূত্রে জানা যায়, শুরু থেকেই প্রাণবন্ত পরিবেশে জাইমা রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন, আগ্রহ ও লক্ষ্য সম্পর্কে জানতে চান। পাশাপাশি তিনি পড়াশোনার সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

একপর্যায়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করেন। শিশুদের কাছে জানতে চান, তারা রান্না করতে পারে কি না। কয়েকজন শিক্ষার্থী ইতিবাচক উত্তর দিলে, তাদের এলাকার খাবার খাওয়ার ব্যাপারে মজার আলোচনা করেন। জবাবে শিশুরা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর কথা জানান, তখন তিনি বলেন যে, তিনি বিরিয়ানি এবং ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান ওসমান রাহিন বলেন, "আমার খুব ভালো লেগেছে। প্রধানমন্ত্রীর কন্যা এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন, তা ভাবতে পারিনি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দিয়েছেন।"

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস বাবলী বলেন, "শিশুরা প্রধানমন্ত্রীর কন্যার সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছে। তিনি প্রতিটি শিশুর কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।"

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভূঁইয়া বলেছেন, "এ ধরনের আয়োজন শিশুদের অনুপ্রাণিত করে। তারা নিজেদের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পায়।"

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, "আমরা আশা করিনি তিনি এত দীর্ঘ সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটাবেন। প্রতিটি শিশুর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। বিষয়টি শিশুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদের উৎসাহিত করেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


চট্টগ্রামে ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চট্টগ্রাম বিভাগে ৫৪ লাখ ৭৮ হাজার ৫২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৬৭ হাজার ৭৬৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু ৪৮ লাখ ৭ হাজার ৭৬১ জন।

আগামী ২৮ জুন চট্টগ্রাম বিভাগেও দিনব্যাপী অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। ক্যাম্পেইন চলাকালীন ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই.ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই.ইউ) খাওয়ানো হবে।

গতকাল বুধবার দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা বাস্তবায়নে বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সভাটির আয়োজন করে।

সভায় বলা হয়, সবার সম্মিলিত উদ্যোগে এ ক্যাম্পেইন সফল করতে হবে। কোনও শিশু যাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক থাকতে হবে। অসুস্থতার কারণে ৬-৫৯ মাস বয়সী কোনো শিশু যদি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে, তাহলে তাকে সুস্থতা পরবর্তী এ ক্যাপসুল খাওয়াতে হবে।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু স্বাস্থ্য) ডা. মাহমুদা আক্তার। রিসোর্স পারসন হিসেবে ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের উপ-পরিচালক ডা. কমরুল আযাদ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইনামুল হাছান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি লোপামুদ্রা, ইউনিসেফ’র হেড অব জোন মিস মাধুরী ব্যানার্জী এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম। বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন চক্রবর্তী, ইউনিসেফ’র নিউট্রিশন কর্মকর্তা ডা. উবাসুই প্রমুখ।

ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসে এবং সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করতে সহায়ক। পরিবারের রান্নায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারের ফলে শিশুর জন্য যথেষ্ট উপকারী। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ্জ খাবার খেতে দিতে হবে, তা মা ও শিশুর পুষ্টির জন্য জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

শ্রদ্ধেয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই সম্পর্কে কেউ কেউ বলে থাকেন যে, তিনি বরিশাল ছেড়ে দিয়ে ঢাকায় স্থায়ী হয়েছেন, সুতরাং তিনি বরিশালের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। কিন্তু, ৯০ এর দশকে যারা তার সাথে যুবদল করেছেন, এমন কি মূল দল বিএনপি'র অধিকাংশ নেতা কর্মীও জানতেন যে, বেগম খালেদা জিয়া আলাল ভাইকে ঢাকায় নিয়ে গিয়ে সংগঠন শক্তিশালী করার কাজে অংশগ্রহনের দায়িত্ব দিয়েছিলেন এবং আলাল ভাই তাঁর শিক্ষা, বাগ্মিতা ও রাজনৈতিক প্রজ্ঞার গুণে ধারাবাহিকভাবে নেতৃত্বের উচ্চতর পদে পৌঁছে গিয়েছেন। আমি সেই সময়ে একজন যুবদল কর্মী হিসাবে চরকাউয়া ইউনিয়ন যুব দলের সভাপতির দায়িত্বে ছিলাম। আলাল ভাই তখন ছিলেন বরিশাল জেলার যুবদল সভাপতি এবং কেন্দ্রীয় সহ-সভাপতি।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে ঢাকায় নিয়ে যাওয়া ছিল বেগম খালেদা জিয়ার সাংগঠনিক নির্দেশ। সুতরাং, রাজনৈতিক ন্যায় বিচারের স্বার্থে আমাদের সকলের উচিত বিভ্রান্তিমূলক বক্তব্যে কান না দিয়ে পূর্বসূরী নেতাদের প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করা এবং বরেণ্য রাজনীতিকদের সর্বদা যথাযথ শ্রদ্ধার চোখে দেখা ও সমীহ করা। তাই আসুন যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী দল কর্তৃক প্রবীণ নেতাদের মূল্যায়নের জন্য সকলে দৃঢ়ভাবে মত প্রকাশ করি।
আরেক প্রবীণ নেতা বরিশাল সদরের উন্নয়নের অভিভাবক আজীবন ত্যাগী ও সংগ্রামী জননেতা মজিবুর রহমান সরোয়ার ভাই যেমনিভাবে দল কর্তৃক মূল্যায়িত হয়ে বার বার এমপি পদে মনোনীত ও নির্বাচিত হয়েছেন, তেমনিভাবে প্রবীণ, সুযোগ্য ও প্রজ্ঞাবান নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের উপযুক্ত মূল্যায়ন আমরা দেখতে চাই। নাহলে দলীয় রাজনীতিতে ন্যায় বিচার প্রশ্ন বিদ্ধ হবে।
তাদের সমসাময়িক আরেকজন প্রবীণ নেতা ও চারণ সংগঠক এবায়দুল হক চান ভাই। শুধু আন্দোলন সংগ্রাম নয়, নির্বাচনী প্রচার কাজে তৃণমূল সংগঠন গড়ে তোলায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। পথে প্রান্তরে চষে বেড়িয়েছেন দীর্ঘকাল। তার জন্যও একইভাবে উপযুক্ত মূল্যায়ন চাই। একই সাথে তাদের উত্তরসূরী সকলের জন্য সময়োপযোগী উপযুক্ত মূল্যায়নের ধারাবাহিকতা নিশ্চিত হবে এবং দলীয় রাজনীতিতে ন্যায়বিচার সমুজ্জল থাকবে, বিএনপি'র সকল নেতাকর্মী এই আকাঙ্খা ধারন করেন বলে আমি দৃঢ়ভাবে মনে করি।
মোঃ মতিউল ইসলাম রানা
সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি
চরকাউয়া বিএনপি, বরিশাল সদর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%