ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির স্বপ্ন ভেঙে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন, নায়ক তোরেস


মেসির স্বপ্ন ভেঙে দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন, নায়ক তোরেস

২০১০ সালে স্পেন তাদের প্রথম বিশ্বকাপ ঘরে তুলেছিল। এরপর তাদের আর ফাইনাল খেলার সুযোগ মেলেনি। কিন্তু ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইয়ামালরা ফাইনালের টিকিট পেয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে।

বিস্তারিত আসছে.....

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ এম


আর্জেন্টাইনদের কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ নিজেদের নামে করে স্পেন। এই জয়ে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলে নেয়।

এর আগে, ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জয় লাভ করেছিল।

ফেভারিট হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্পেন টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উন্নিত হয়েছে। লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো চ্যাম্পিয়নরা দুর্দান্ত গোছানো ফুটবল খেলেছে, যা প্রতিপক্ষকে মাঠে কোণঠাশা করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় দুই দল মুখোমুখি হয়েছিল।

ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য দেখা যায়। বলের দখলে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণকে চাপের মুখে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। প্রথম পাঁচ মিনিটে লামিন ইয়ামাল গোলের সহজ সুযোগ নষ্ট করেন। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেয়েও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতার কারণে আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

প্রথমার্ধের ৪৫ মিনিটে বলের দখলে আধিপত্য বজায় রাখতে পারে স্পেন, তবে আর্জেন্টিনাকে খুঁজে পেতে বেশ কষ্ট হয়েছে। স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবল সমগ্র প্রথমার্ধে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত ছিল।

বিরতির পর দ্বিতীয়ার্ধে গোল আদায়ের জন্য একের পর এক আক্রমণ চালিয়েছে স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কিছু আক্রমণ প্রতিহত করেছেন। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুকে গ্রেফতারে ভূমিকা রাখতে পারেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ এম


নেতানিয়াহুকে গ্রেফতারে ভূমিকা রাখতে পারেন মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শহরে এলে তাকে গ্রেফতারের আদেশ দিতে পারেন তিনি। এই বিষয়ে এখনও আলোচনা চলছে। এ মন্তব্যের পর নেতানিয়াহুর পক্ষ থেকেও দ্রুত প্রতিক্রিয়া এসেছে। খবর আলজাজিরার।

শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। ফলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত, এবং তাকে দ্য হেগের আদালতে দাঁড় করানো উচিত। নেতानিয়াহু নিউইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে কি না-এমন এক প্রশ্নের জবাবে মেয়র তার আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

মামদানি বলেন, আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত একজন যুদ্ধাপরাধী। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।

তিনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগ সরাসরি তার প্রশাসনের অধীনে পরিচালিত হলেও, নেতানিয়াহুর মতো একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করার আইনি এখতিয়ার সিটির মেয়রের রয়েছে কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিষয়টি তারা হালকাভাবে নিচ্ছেন না।

এই মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখতে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি নিবিড় ও সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মেয়র জোহরান মামদানি।

মামদানির এমন মন্তব্যের পর ইসরাইলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মেয়র হিসাবে নিজের দায়িত্ব এবং শহরে ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষের মোকাবিলার দিকে নজর না দিয়ে, তিনি ইসরাইল রাষ্ট্রের ওপর আক্রমণ চালিয়ে শত্রুতা উসকে দিতে এবং শিরোনাম হতে চেয়েছেন।

ড্যানন আরও বলেন, এতে কোনো কিছুই পরিবর্তন হবে না। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউইয়র্কে আসবেন, গর্বের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ইসরাইলের সত্য ও নাগরিকদের রক্ষা করার অবিচল অধিকারের কথা বিশ্বের সামনে তুলে ধরবেন। আর যদি কাউকে গ্রেফতার করতেই হয়, তবে তা নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে করা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কের একটি রেডিও অনুষ্ঠানে নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন। তিনি বলেন, আমার মনে হয়, গোপনে তিনি আমেরিকাকে ঘৃণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:২১ এম


বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

বিশ্বকাপের আসরে সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে গোলদাতারা থাকেন। কিন্তু ২০২৬ আসরে গোলকিপারদের পারফরম্যান্সও সমানভাবে মনোযোগ কাড়াচ্ছে উনাই সিমন। চলতি বিশ্বকাপে মাত্র ১টি গোল তিনি হজম করেছেন। তাই বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস অর্জন করেছেন তিনি।

সোমবার (২০ জুলাই) নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ী হয়েছে স্পেন। এই ম্যাচে সিমনের বিশেষ অবদান রয়েছে।

এছাড়া, সিমন ভেঙে দিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী একটি রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে স্পেনের ৩-০ গোলের জয়গতিতে নিজের পোস্ট অক্ষত রেখেছেন সিমন। আর এর মাধ্যমে তিনি বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

এর আগে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়েছিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা। দীর্ঘ ৩৬ বছর ধরে এই কীর্তি ছিল বিশ্বকাপের সর্বোচ্চ।

এখন জেঙ্গাকে ছাড়িয়ে উনাই সিমন ইতিহাসের শীর্ষে অবস্থান করছেন। তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন, যার টানা গোল না খাওয়ার সময় ছিল ৫০০ মিনিট।

সিমনের এই অভূতপূর্ব ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই। জাপানের বিপক্ষে গ্রুপ পর্বে আও তানাকার গোলে তিনি প্রথম গোল হজম করেন, এরপর আর কোনো প্রতিপক্ষ তার জাল খুঁজে পায়নি।

ওই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্ডে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পূর্ণ সময় মিলিয়ে টানা ৫১৯ মিনিট তিনি নিজের পোস্ট অক্ষত রেখেছেন।

বিশ্বরেকর্ডের পাশাপাশি স্পেনের ইতিহাসেও নতুন একটি মাইলফলক গড়েছেন ২৯ বছর বয়সি এই গোলকিপার। এতদিন দেশের হয়ে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল ইকার কাসিয়াসের দখলে। ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপ মিলিয়ে গড়া কাসিয়াসের ৪৭৭ মিনিটের সেই কীর্তি এখন সিমনের কাছে অতীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃদু আলো জ্বালিয়ে ঘুমানোর ক্ষতিকর দিক জানেন কি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ এম


মৃদু আলো জ্বালিয়ে ঘুমানোর ক্ষতিকর দিক জানেন কি?

ঘুম মানুষের শরীর ও মস্তিষ্কের জন্য অপরিহার্য একটি বিশ্রাম প্রক্রিয়া। পর্যাপ্ত ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করতে এবং স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। কিন্তু ঘুমানোর অভ্যাস একেকজনের একেক রকম হয়। কেউ সম্পূর্ণ অন্ধকার ঘরে ঘুমাতে পছন্দ করেন, আবার কেউ হালকা আলো জ্বালিয়ে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

গবেষণায় বলা হচ্ছে, রাতে মৃদু আলো বা কৃত্রিম আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এর ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার পাশাপাশি বিপাক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, অন্ধকার পরিবেশে ঘুমানোর সময় শরীরে মেলাটোনিন নামের একটি হরমোন তৈরি হয়। এই হরমোন মস্তিষ্ককে ঘুমের সংকেত দেয় এবং শরীরের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু ঘুমের সময় আলো থাকলে মেলাটোনিনের নিঃসরণ কমে যেতে পারে। ফলে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে।

চলুন জেনে নেওয়া যাক আলো জ্বালিয়ে ঘুমানোর কারণে যেসব সমস্যা হতে পারে।

ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় কৃত্রিম আলোর সংস্পর্শে থাকলে শরীরের বিপাকীয় কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের ফলে ইনসুলিনের কার্যকারিতা কমে গিয়ে রক্তে শর্করার মাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়। দীর্ঘমেয়াদে এই অভ্যাস ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে।

আলো জ্বালিয়ে ঘুমালে গভীর ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। ফলে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া এবং দিনের বেলায় ক্লান্তি অনুভব করার মতো সমস্যা সৃষ্টি হয়।

মেলাটোনিন শুধু ঘুম নিয়ন্ত্রণ করে না, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা, বিপাকীয় কার্যক্রম ও কোষের পুনর্গঠনেও ভূমিকা রাখে। এই হরমোনের স্বাভাবিক মাত্রা কমে গেলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

ভালো ঘুম নিশ্চিত করতে ঘুমানোর সময় ঘর যতটা সম্ভব অন্ধকার ও শান্ত রাখা উচিত। শোবার আগে মোবাইল, টিভি বা ল্যাপটপের ব্যবহার কমানো প্রয়োজন। বিকেলের পর অতিরিক্ত চা-কফি পান এড়িয়ে চলা এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জেগে ওঠার অভ্যাস গড়ে তোলা শরীরের স্বাভাবিক ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ঘুমের পাশাপাশি ঘুমের পরিবেশের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%