০৬:৪৭ পি.এম
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার।
এ সংক্রান্ত একটি কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করেছে।
উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে পুলিশ সুপার এবং পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
মহানগর এলাকায়, পুলিশের ডেপুটি কমিশনার পুলিশের সুপারের পরিবর্তে এবং মহানগর পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।
সরকার জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মামলার আসামি অথবা আসামির পরিবারের সদস্যদের মধ্যে যেকোনো একজন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মামলার প্রয়োজনীয় সব দলিলের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। জেলা পর্যায়ের কমিটি আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
এদিকে নতুন প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ মে ২০২৬ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। নতুন প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন