ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে লালগালিচা সংবর্ধনা পেলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট


ভারতে লালগালিচা সংবর্ধনা পেলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রড্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন, যা জ্বালানি-নির্ভর ভারতের সঙ্গে তেল রফতানিকারক দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে হয়েছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের মজুদের প্রায় ১৭ শতাংশের অধিকারী ভেনেজুয়েলার নেতৃত্ব দিচ্ছেন রড্রিগেজ। তিনি গত জানুয়ারিতে সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মার্কিন বাহিনী দ্বারা আটক হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

বৈঠকের শুরুতে নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসের বাইরে মোদির সঙ্গে করমর্দন করেন রড্রিগেজ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, ‘মোদির সঙ্গে এই আলোচনা দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করবে।’

এখন এমন এক সময়ে রড্রিগেজ ভারত সফর করছেন, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধি করছে।

বুধবার ভারতে পৌঁছানোর পর রড্রিগেজ জানান, তিনি খুবই ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন। ভেনেজুয়েলার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সামনে অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি রয়েছে। আমি এমন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চাই, যা ভেনেজুয়েলার জনগণের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো পূরণে সহায়তা করবে।’

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার : তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে লন্ডভন্ড হয়ে গেছে, সেখান থেকে বর্তমান সরকার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, একই সঙ্গে আমরা ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হবে। আগামী বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে সবার জন্য যাতে ডাক্তার থাকে তার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে বড় রকমের পরিবর্তন করা হবে। এমনভাবে পরিবর্তন করা হবে একদিকে যেমন শয্যার পরিমাণ বাড়ানো হবে, তার চেয়ে সেবা বড় হবে যাতে করে শিশুদের ব্যাপারে চিকিৎসক থাকে, নারীদের ব্যাপারে চিকিৎসক থাকে, ফিজিওথেরাপির ব্যাপারে চিকিৎসক থাকে।

তিনি বলেন, একই সঙ্গে জেলা পর্যায়ে যে হাসপাতালগুলোও ঢেলে সাজানো হবে। যেহেতু ডিজিজ বার্ডেন চেঞ্জ হয়েছে অর্থাৎ আগে ছিল সংক্রামক রোগ এখন লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, সেই কারণে প্রতিটি জেলায় করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালিসিস ইউনিটের মত এই বিষয়গুলোর দিকে বর্তমান সরকার ব্যবস্থা নেবে। অর্থাৎ আমরা বলেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিতুমীর বলেন, বাংলাদেশকে তিনি (তারেক রহমান) বলেছেন গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া, সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা হবে। সেক্ষেত্রে ব্যাপকহারে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্স নিয়োগ করা হবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য বিশেষ করে শয্যা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা আরো যাতে বাড়ে সে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও সেবা বাড়বে। সবচেয়ে বড় যেটা পরিবর্তন করবে সেটি হচ্ছে যে- স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে। অতীতে কোন সরকার স্বাস্থ্য ব্যবস্থা তো ঠিক করেনি। আউট অব পকেট এক্সপেন্ডিচার দিন দিন বেড়ে গেছে, বিদেশে প্রচুর ব্যয় করতে হয়েছে। হিমসিম খেতে হচ্ছে শয্যা সংকট, ঠিকমত রোগের চিকিৎসা নাই। অন্যদিকে ওষুধেরও প্রাপ্তি নাই। অর্থাৎ আমরা আগামী বাজেটে স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনব।

অনুষ্ঠানে ইউএপির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগমের সঞ্চালনা ও স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক ও প্রফেসর ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর একজন দস্যু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর একজন দস্যু গ্রেফতার

সুন্দরবনে জলদস্যু এবং ডাকাত দমনের ধারাবাহিক অভিযানে কোস্ট গার্ড করিম-শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এতে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৩ জুন) রাতের সময় বনের শরণখোলা রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) উল্লেখ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড মোংলা জোনের একটি চৌকস দল ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান শুরু করে। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে আল-আমিনকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতার ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে তার নিজ বাড়িতে আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। সেখান থেকে বন্যপ্রাণী শিকারের নিষিদ্ধ ফাঁদ এবং মালামাল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গ্রেফতার আল-আমিন দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে এবং বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বন্যপ্রাণী শিকারের সাথে জড়িত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস তৌহিদ-এর নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মাদ নাসিফ জানালেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, এই অভিযানের ধারাবাহিকতায় 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড'-এর আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর ওই সক্রিয় সদস্যকে অস্ত্র, গোলাবারুদ এবং বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে, যাতে সুন্দরবন সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজবুল্লাহ হামলা চালালে বৈরুতে আঘাত হানবে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


হিজবুল্লাহ হামলা চালালে বৈরুতে আঘাত হানবে ইসরাইলি সেনাবাহিনী

হিজবুল্লাহ যদি ইসরাইলি জনপদে হামলা করে, তাহলে বৈরুতে সামরিক হামলা চালানোর ‘স্বাধীনতা’ ইসরাইলি সেনাবাহিনী পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কে খবর জানিয়েছে।

বুধবার অর্জিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে কাটজ বলেন, ‘এই পর্যায়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোলাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাবে। তারা লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইয়েলো লাইন পর্যন্ত অবস্থান বজায় রাখবে। এর অন্তর্ভুক্ত থাকবে বউফোর্ট এলাকা।’

তিনি উল্লেখ করেন, ‘জনগণের প্রত্যাবর্তন ছাড়া সেনাবাহিনী সেখানে অবস্থান করবে এবং একই সঙ্গে মাটিতে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কার্যক্রম অব্যাহত রাখবে।’

কাটজ আরও বলেন, ইসরাইলি বাহিনী যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ‘কার্যক্রম পরিচালনার স্বাধীনতা’ ধরে রাখবে।

তিনি বিশেষভাবে বলেন, ‘ইসরাইলি জনপদ ও ভূখণ্ডে হামলার জবাবে বৈরুতে আঘাত হানার স্বাধীনতা আমাদের থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এত্ত মাংস! আনন্দিত ও বিস্মিত হলেন বকফুল বেগম

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


এত্ত মাংস! আনন্দিত ও বিস্মিত হলেন বকফুল বেগম

বকফুল বেগম একজন প্রতিবন্ধী নারী। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে বাস করেন। ছেলেরা দূরে থাকায় তিনি একাই বসবাস করছেন। খেয়ে-না-খেয়ে দিন কাটানো এই মানুষটির বেঁচে থাকাই যেন এক সংগ্রামের নাম।

ইসলামিক রিলিফের কর্তৃক কুরবানির মাংস বিতরণের কর্মসূচির জন্য মাঠ পর্যায়ের জরিপে তাঁকে উপকারভোগী হিসেবে খসড়া তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু তাঁর নিজস্ব মোবাইল ফোন না থাকায় চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করতে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। পরে পাশের বাড়ির একজনের মোবাইল নম্বর ব্যবহার করে তাঁকে চূড়ান্ত উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বকফুল বেগম বিশ্বাসই করতে পারেননি যে তিনি ২ কেজি কুরবানির মাংস পাবেন। বিতরণের সময় হাতে মাংস পেয়ে তিনি শুধু আনন্দিতই হননি, বিস্মিতও হয়েছেন। মাংস হাতে নিয়ে তিনি বললেন, “এত্ত মাংস!”

আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, জীবনে কখনও একসঙ্গে ২ কেজি কুরবানির মাংস পাননি। এই সহায়তা তাঁর ঈদের খুশীকে আরও আনন্দময় করে তুলেছে।

গ্রামের পর গ্রাম ঘুরে বকফুল বেগমের মতো অসংখ্য অসহায় ও প্রান্তিক মানুষের হাতে কুরবানির মাংস পৌঁছে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইসলামিক রিলিফের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%