০৫:১৯ পি.এম
পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শন টেইট। আজ (৪ জুন) বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শন টেইটের চাকরি ছাড়ার তথ্য নিশ্চিত করেছে।
দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও টেইট কিছুদিন আরও কাজ চালিয়ে যেতে চান। কিন্তু দুই পক্ষই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে যে, টেইটের জন্য এই পদ থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে যথার্থ সিদ্ধান্ত।
২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন টেইট। এই দায়িত্বে আসার পর জাতীয় দলের পেসারদের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজি ক্রিকেটার। সর্বশেষ কিছু সিরিজে নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমানের মধ্যে সেই উন্নতির প্রমাণ দেখা গেছে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে টেইট মন্তব্য করেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার ও মেধাবী স্টাফদের সঙ্গে কাজ করা একটি গর্বের বিষয় ছিল। এটি সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমি গর্বিত পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং তাঁদের ভবিষ্যৎ চমৎকার হবে। সামনে তারা অনেক সাফল্য পাবে, এ আমার কামনা।’
বিসিবির সাথে টেইটের ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। যদিও পারিবারিক কারণে কাজ ছেড়েছেন, তবে জানা গেছে, ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্য তিনি ইন্টারভিউ দিয়েছেন। টেইটের বদলি হিসেবে আপদকালীন পেস বোলিং ইউনিট পরিচালনা করবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না থাকলে জিম্বাবুয়ে সিরিজে তিনি দলের সঙ্গে থাকবেন। বর্তমানে তালহা এইচপি দলের কোচরূপে কাজ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন