ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞা বৃদ্ধি


ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিষেধাজ্ঞা বৃদ্ধি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র জলে এবং স্থলে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা ও সামরিক উপস্থিতি আরো বৃদ্ধি করছে।

ওয়াশিংটন ইরানের আশপাশের জলসীমায় ২ হাজার মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত রবিবার সান দিয়েগো ঘাঁটি ত্যাগ করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর একদিন পর, দুই হাজার সেনা নিয়ে ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ইউনিটও যাত্রা করেছে।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

মার্কিন ওই কর্মকর্তার দাবি, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং গ্রুপ অবস্থান করবে। এর সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমানও থাকবে।

তবে পেন্টাগন বলছে, কূটনৈতিক আলোচনা যেভাবেই এগিয়ে যাক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সামরিক বিকল্প খোলা রাখতেই এই সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে।

অর্থনৈতিক চাপ বৃদ্ধি

সামরিক প্রস্তুতির পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ওয়াশিংটন। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অভিযানের অধীনে ইরানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইরান খোদ্রো ও সাইপার, পাশাপাশি রেল, উৎপাদন এবং ইস্পাত খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থমন্ত্রণালয়।

আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ

এদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সুপারট্যাঙ্কার। এতে আগুন লেগে যায়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালির এ পরিস্থিতিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন।

দুজারিক বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে আছি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ ছিল। তবে আশা করি, কাতারের মধ্যস্থতায় এই দফার আলোচনা অব্যাহত থাকবে। সুতরাং যোগাযোগের এই পথগুলো খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে কখনোই পিছপা হবে না তার দেশ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনা করছে তেহরান।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের সিংড়ায় শুরু হলো ৮ম স্কাউট সমাবেশ, অংশ নিচ্ছে ১৬০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


নাটোরের সিংড়ায় শুরু হলো ৮ম স্কাউট সমাবেশ, অংশ নিচ্ছে ১৬০ শিক্ষার্থী

নাটোর, ২ অক্টোবর ২০২৬ : আজ পাঁচ দিনব্যাপী ৮ম স্কাউট সমাবেশ শুরু হয়েছে সিংড়া উপজেলার মধ্যে।

সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুক্রবার সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস্ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, এবং বড়সাঁঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।

পাঁচদিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন ইউনিট লীডারের নেতৃত্বে ১৬০ জন শিক্ষার্থী এবং ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতির সময় দুটি ককটেল বিস্ফোরণের ফলে দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরীল এবং সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় তাদের হাতে ককটেলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল ও আব্দুল হামিদ আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, "দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ছোট একটি বিষয়কে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে একসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


ভালুকায় উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কাপ বালিকা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। ফাইনালে গোয়ারী ভাওয়ালিয়া বাজু উচ্চ বালিকা বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,গোলজার হোসেন, মজিবুর রহমান মজু,সাখাওয়াত হোসেন পাঠান,ভরাডোবা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম,থানা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম রিপন,মফিজুল ইসলাম দুলু, আব্দুর রহিম আকন্দ, নুরুজ্জামান মানিক,যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল,জেলা যুবদলের সহ-সম্পাদক মতিউর রহমান মিল্টন,জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মাসুদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শক।ফাইনাল খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় গোয়ারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়ে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। এ সময় আয়োজকরা নারী ফুটবলের প্রসার ও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের রেল যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে ৭ বগি বিচ্ছিন্ন, সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের জোড়ার হুক ছিঁড়ে যাওয়ার ফলে সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই ঘটনা ঘটে শুক্রবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে, যখন ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চলের রেললাইনের উঁচু ঢাল বেয়ে উঠছিল।

ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি যখন লাউয়াছড়া বনের ভিতরে পাহাড়ি ঢালে উঠছিল, তখন হঠাৎ করে ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনের পেছনের সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই ঘটনার পর সিলেট-ঢাকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে গিয়ে বগিগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পাওয়ার পর দ্রুত মেরামতকাজ শুরু হয়েছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%