০৫:৩১ পি.এম
নাটোর, ২ অক্টোবর ২০২৬ : আজ পাঁচ দিনব্যাপী ৮ম স্কাউট সমাবেশ শুরু হয়েছে সিংড়া উপজেলার মধ্যে।
সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন আজ শুক্রবার সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস্ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, এবং বড়সাঁঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব
পাঁচদিনব্যাপী এই স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন ইউনিট লীডারের নেতৃত্বে ১৬০ জন শিক্ষার্থী এবং ২৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন