ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির


আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই, সন্ত্রাস ও সহিংসতার ঘটনার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন, আইনশৃঙ্খলার অবনতি এবং জনমনে সৃষ্ট নিরাপত্তাহীনতা দূর করার জন্য কেবল মুখরোচক বা বিচ্ছিন্ন আশ্বাস যথেষ্ট নয়। বরং সরকারের পক্ষ থেকে দ্রুত ও দৃশ্যমান কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন।

আরও পড়ুন: জামায়াত আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল, বিএনপি নয় : রিজভী

তারা আরও বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমজীবীদের চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয় ছাড়া নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিতে হবে। তবে সম্প্রতি বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারত্ব ও সহিংসতার অভিযোগে জনমনে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে।

নেজামে ইসলাম পার্টির নেতারা স্পষ্টভাবে উল্লেখ করেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের জানমালের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতা রোধে নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করে জনগণকে বাস্তবে সুফল অনুভবের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের দাবি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসকে মুক্তি দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


জামায়াতের দাবি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসকে মুক্তি দিতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার এবং তাঁদের অবিলম্বে মুক্তির দাবি করেছে। দলটির দাবি, এই মামলা ঠুনকো ঘটনায় দায়ের করা হয়েছে।

সোমবার, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি তুলে ধরেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এ এন এম আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা ও রিমান্ডে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, ঠুনকো অভিযোগে মামলা দিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার অপচেষ্টা চলছে। তিনি মনে করেন, সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি অংশের মদদেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে।

জামায়াতের এই নেতা বলেন, সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করায় অভ্যুত্থানের পক্ষের শক্তিকে হেনস্তা, হয়রানি ও নির্যাতনের মাধ্যমে দমনের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, "আমরা সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"

এছাড়া, তিনি আধিপত্যবাদবিরোধী শক্তিকে সম্মান প্রদর্শন, আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সহনশীল রাজনীতির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

বিবৃতিতে জুবায়ের উল্লেখ করেন, আয়াস সবসময় আগ্রাসনবিরোধী ভূমিকা পালন করে আসছেন, যা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্খারই প্রতিচ্ছবি। তিনি বলেন, "তাঁর আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে অনভিপ্রেতভাবে ধর্মীয় বিদ্বেষের সঙ্গে মিলিয়ে তাঁকে ভিক্টিম বানানো হয়েছে—যা অত্যন্ত অসংগত।"

জুবায়ের অবিলম্বে আয়াসসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


২০ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ক্যাডারবহির্ভূত ২০ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন গ্রহণ করবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন— হরিচরণ চৌধুরী, মো. কামাল হোসেন, মল্লিকা রানী মণ্ডল, মো. হুমায়ুন কবীর, মো. মফিজুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, মো. তৈয়াবুর রহমান মোল্যা, শংকর কুমার শীল, মো. শওকতুল আম্বিয়া, মো. রেজাউল করিম, ফরিদা ইয়াসমিন, রুবিয়া খাতুন, সেলিনা আক্তার, মো. রাশিদুল করিম, শাহানা আক্তার, মো. সাইদুর রহমান, স্বপ্না রানী সোম, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা এবং মো. মহিউদ্দীন শামীম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডারবহির্ভূত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে হবে।

তবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসু ভিপি সাদিক কায়েমের দাবি, নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থীর পক্ষে সরকারের কাছে জবাব চাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


ডাকসু ভিপি সাদিক কায়েমের দাবি, নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থীর পক্ষে সরকারের কাছে জবাব চাই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর পক্ষে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি সকল চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অবিলম্বে নিয়োগপত্র দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, "লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা ও যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও ৮৩ জন প্রার্থী কেন নিয়োগপত্র পাচ্ছেন না, তা স্পষ্ট নয়।" তিনি আরও জানান, তাদের নিয়োগ আটকে থাকার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন।

সাদিক কায়েমের বক্তব্য অনুযায়ী, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও এসব প্রার্থী নিয়োগবঞ্চিত রয়েছেন। তিনি উল্লেখ করেন, তাদের মধ্যে ১৫ জন অনশন করছেন।

তিনি বলেন, "আমরা এই সরকারের কাছে জবাবদিহি চাই, কেন এতজন চাকরিপ্রার্থী নিয়োগবঞ্চিত হলেন? অবিলম্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগপত্র দিতে হবে।"

বিবৃতিতে সাদিক কায়েম আরও বলেন, "মেধা না কোটা" স্লোগানে সংঘটিত রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের উচিত মেধাভিত্তিক নিয়োগের দাবিকে গুরুত্ব দেওয়া। যোগ্যতা প্রমাণের পর চাকরিপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে থাকা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, নিয়োগপত্রের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। তাদের দাবি, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও যারা নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে।

প্রার্থীদের নিয়োগ না পাওয়ার কারণ এবং এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরো স্পষ্ট হবে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের জাতীয় দিবসে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


স্পেনের জাতীয় দিবসে রাজা ষষ্ঠ ফিলিপকে জামায়াতের শুভেচ্ছা

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেছেন।

এ সময় তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পাঠানো শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তুলে দেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

স্পেনের রাজাকে পাঠানো শুভেচ্ছাপত্রে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রাজা, রাজপরিবার, সরকার এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

চিঠিতে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা, অভিবাসন, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত করার সম্ভাবনা তুলে ধরা হয়। এতে স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%