ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

“পুরোনো হিসাব চুকাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ইংল্যান্ড”


“পুরোনো হিসাব চুকাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ইংল্যান্ড”

ফিফা ২০২৬ এর গ্রুপ পর্বের আরেকটি হাইভোল্টেজ ম্যাচকে দেখতে যাচ্ছে বিশ্ব। অলটাইম ডার্ক হর্স, ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল পরাশক্তি ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলেরই চাওয়া হবে বিগ ম্যাচে জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করা। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি শুরু হবে আজ রাত দুইটায়।

ইতিহাসকেও অবাক করে দেওয়া ক্রোয়েশিয়ার ফুটবল জাগরণ যেন রুপকথাকেও হার মানায়। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশটি মাত্র ৭ বছরের মধ্যে জায়গা করে নেয় গ্রেটেস্ট শো অন আর্থে। প্রথমবার অংশগ্রহণেই তারা চমকে দেয় পুরো বিশ্বকে। সেই আসরে তৃতীয় স্থান লাভ করে ব্লেজার্স। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলগুলিকে হারিয়ে নিজেদের অপ্রতিরোধ্য শক্তিমত্তার প্রদর্শন করে। পরবর্তী আসরগুলোতে যদিও প্রথম রাউন্ড পার করতে পারেনি, কিন্তু ২০১৮ সালের মস্কো বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় স্থান দখল করে।

থ্রি লায়ন্সদের ঘরোয়া ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের বিভিন্ন স্থানে সমাদৃত হলেও, ক্রোয়াটরা কোনোভাবেই পিছপা হবে না। ২০০৭ সালে ওয়েম্বলিতে স্টিভ ম্যাকক্লারেনের ইংল্যান্ডকে স্তব্ধ করে দেওয়া সেই বিখ্যাত ম্যাচ থেকে দলটি এখনো আত্মবিশ্বাস পেয়ে আসছে। লুকা মদ্রিচ, ক্রামারিচ, পেরিশিচদের সাথে আক্রমণভাগে মোহাম্মদ কুদুস ও তরুণতুর্কি জাস্কো গভারডিওল রয়েছে। স্নায়ুচাপ সামলে পুরো ম্যাচ ধরে খেলা জ্লাতকো দালিচের শিষ্যরা প্রস্তুত আছে ইংল্যান্ডের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

এদিকে, প্রতিশোধ নিতে মরিয়া থ্রি লায়ন্সরা নিজেদের সাম্প্রতিক ফর্মে এক অপ্রতিরোধ্য শুরুর বার্তা দিচ্ছে কোচ টমাস টুখেল। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপের প্রথম দল হিসেবে তারা সব ম্যাচ জিতে এবং কোনো গোল হজম না করার রেকর্ড গড়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচটি তারা ২০০৯ সালে হারিয়েছে। এরপর থেকে তারা টানা ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে।

সুপার কম্পিউটার ভবিষ্যদ্বাণী করেছে যে ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে। কিন্তু হ্যারি কেইনের নেতৃত্বে টমাস টুখেলের লক্ষ্য হচ্ছে সব বাধা মাথায় নিয়ে শিরোপা ঘরে তোলা। জুড বেলিংহাম, জন স্টোনস, মরগান রজার্সরা হতে যাচ্ছেন টুখেলের তুরুপের তাস। তবে ইনজুরির কারণে বুকায়ো সাকার বর্তমান অবস্থা এখনো অনিশ্চিত। ডিফেন্ডার টিনো লিভারমেন্টো ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।

সাম্প্রতিক পারফরম্যান্স, গত দুটি ইউরো ফাইনাল ও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলার শক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় থ্রি লায়ন্সরা।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বিশ্বকাপের উন্মাদনা, পেলে-ম্যারাডোনার গ্রাফিতিতে ভিন্ন আমেজ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৩ এম


বাকৃবিতে বিশ্বকাপের উন্মাদনা, পেলে-ম্যারাডোনার গ্রাফিতিতে ভিন্ন আমেজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত এই মহাযজ্ঞের উন্মাদনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। এই উন্মাদনায় শিক্ষার্থীরা শুধু বর্তমান সময়ের তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে নয়, ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার গ্রাফিতি এঁকে একটি ভিন্ন মাত্রা যোগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কমনরুমের দেয়ালে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রতিকৃতি আঁকেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রেজওয়ানুল হক শান্ত। অন্যদিকে, ব্রাজিলের কিংবদন্তি পেলের প্রতিকৃতি আঁকেন পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ ফারাবি।

মেসি ও নেইমারদের পাশাপাশি পেলে ও ম্যারাডোনার উপর আঁকা দেয়ালচিত্র দুটি বাকৃবির বিশ্বকাপ উন্মাদনায় ভিন্ন আমেজ ও আনন্দ সৃষ্টি করেছে। গ্রাফিতিগুলো দেখতে এবং ছবি তুলতে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ভিড় করছেন নানা হলের শিক্ষার্থীরা।

পেলের গ্রাফিতি অঙ্কনকারী ব্রাজিল সমর্থক ফারাবি বলেন, 'আমার কাছে পেলে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। তিনিই একমাত্র ফুটবলার, যাঁর হাতেই তিনটি বিশ্বকাপের ট্রফি উঠেছে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে তাঁর কীর্তি অনন্য।'

প্রায় ১০ ফুট উচ্চতার গ্রাফিতি তৈরির সময় এবং পরিশ্রমের কথা জানিয়ে তিনি বলেন, 'পুরো কাজটি শেষ করতে আমার প্রায় তিন দিন ও তিন রাত লাগিয়েছি। প্রথম দিন স্কেচ করতে সময় লেগেছে। পরে রঙের কাজ করতে দুই দিন সংগ্রাম করতে হয়েছে। এখানে প্রায় ১৮ ধরনের রং ব্যবহার করা হয়েছে। ক্লাস শেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন কাজ করেছি।'

এদিকে, ম্যারাডোনার গ্রাফিতি আঙ্কনকারী আর্জেন্টিনা সমর্থক রেজওয়ানুল হক শান্ত জানান, 'প্রতি চার বছরে একবার বিশ্বকাপ এলে ক্যাম্পাসে উৎসবের মতো পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে সবচেয়ে বেশি বাড়ানোর জন্য আমরা এই গ্রাফিতির উদ্যোগ নিই।'

শান্ত জানান, প্রায় ১১ ফুট উচ্চতার ম্যারাডোনার গ্রাফিতিটি আঁকতে তার দুই দিন লেগেছে। এতে জুনিয়র শিক্ষার্থীরাও তাকে সাহায্য করেছে। হলের আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অর্থায়নে গ্রাফিতির যাবতীয় খরচ বহন করা হয়েছে।

শুধু শাহজালাল হলেই নয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল, সোহরাওয়ার্দী হল ও ঈশা খাঁ হলের দেওয়ালেও শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বিশ্বকাপের নানা রঙ। তবে চলতি প্রজন্মের তারকাদের ভিড়ে পেলে ও ম্যারাডোনার এই গ্রাফিতি দুটি ক্যাম্পাসে নস্টালজিক হাওয়া আনছে। আঁকার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই দুই শিক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:১৬ এম


“মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা”

দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সম্পর্কে জটিলতা দ্রুত সময়ে নিরসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্পের আওতায় নতুনভাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রম অন্তর্ভুক্ত করায় সমস্যাটির স্থায়ী সমাধান শিগগিরই হবে।

মঙ্গলবার (১৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রাপ্তিতে বিলম্বের বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলেন, ‘জুন মাসের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেয়া হয়নি। একজন শিক্ষক টাকার অভাবে তাঁর মায়ের চিকিৎসা করাতে পারছেন না।’ তিনি বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেন।

সংসদে উত্থাপিত এই বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা করেছে।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালে প্রায় ১০ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ প্রকল্পটি প্রথম অনুমোদন লাভ করেছিল। তবে বিগত সরকারের সময় প্রকল্পটি থেকে স্বয়ংক্রিয় ‘ইএফটি’ কার্যক্রম বাদ দেয়ার ফলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও দ্রুত পরিশোধের কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকার এই সমস্যার সমাধানে প্রকল্পটিতে বড় ধরনের সংশোধনী এনেছে। গত ৯ জুন একনেক সভায় ইএফটি কার্যক্রম অন্তর্ভুক্ত করে ‘এমইএমআইএস সাপোর্ট (২য় সংশোধিত) (প্রস্তাবিত ৩য় সংশোধন)’ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে সংশোধিত প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৮ কোটি ৭ লাখ টাকা।

মন্ত্রণালয় জানায়, পূর্বে এই প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের মাত্র আটটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলক বা পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে ইএফটি-এর মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হত। এই নির্দিষ্ট আটটি প্রতিষ্ঠান ব্যতীত দেশের অন্যান্য সকল মাদ্রাসায় ম্যানুয়াল বা অ্যানালগ পদ্ধতিতে বেতন-ভাতা প্রক্রিয়া করতে হচ্ছে। আর এই সনাতন পদ্ধতির কারণেই প্রতি মাসে শিক্ষকদের বেতন পরিশোধে কয়েকদিন বিলম্ব হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সাবেক এমপি হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:২০ এম


“সাবেক এমপি হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু”

বরিশালের আগৈলঝাড়ায় ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতাসহ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে নতুন ধাপে বিচারিক কার্যক্রম আজ বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে মামলার ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব শুরুর মধ্য দিয়েই মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক ধাপে অগ্রসর হবে।

মামলার চার আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন। অপরদিকে, পলাতক রয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ।

গত ২০ মে ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ জুন দিন নির্ধারণ করা হয়।

মামলার ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সরিয়ে দিতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

প্রসিকিউশনের দাবি, ওই পরিকল্পনার অংশ হিসেবে তখনকার পুলিশ সুপার এহসান উল্লাহকে নির্দেশনা দেওয়া হয়। পরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু ও কবিরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর পর আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কে কথিত ‘ক্রসফায়ারের’ ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“মাইনের ভয়াবহ হুমকিতে ৫৮ দেশ, মাটির নিচে মৃত্যুর ফাঁদ”

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

১১:২৩ এম


“মাইনের ভয়াবহ হুমকিতে ৫৮ দেশ, মাটির নিচে মৃত্যুর ফাঁদ”

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক মঙ্গলবার বলেছেন যে, বিশ্বের অন্তত ৫৮টি দেশ ও অঞ্চলে অ্যান্টিপারসোনেল মাইনের ঝুঁকি বিদ্যমান রয়েছে। বিশেষ করে মায়ানমার, সিরিয়া, আফগানিস্তান ও ইউক্রেনে এসব মাইনের কারণে অনেক বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন এবং আহত হচ্ছেন।

ভলকার তুর্ক বলেন, অ্যান্টিপারসোনেল মাইন নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তি গ্রহণের প্রায় ৩০ বছর পরেও এসব বিস্ফোরক মানব জীবনে ক্ষতি করছে। অনেক ক্ষেত্রে মাইনগুলোর পুঁতে রাখার কয়েক দশক পরেও এগুলো প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। তুর্ক আরও বলেন, সকল দেশের উচিত এই নিরাপত্তাহীনতা সৃষ্টি করা অস্ত্রের উৎপাদন, ব্যবহার ও হস্তান্তর বন্ধ করা। শুধুমাত্র মাইন অপসারণের কার্যক্রমকেই আরও জোরদার করা উচিত।

সরকার, এনজিও, মানবিক সংস্থা ও সুশীল সমাজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ল্যান্ডমাইন অ্যান্ড ক্লাস্টার মুনিশন মনিটরের নির্দেশ অনুযায়ী, প্রতিবেদনটি উল্লেখ করে যে, শুধুমাত্র ২০২৪ সালে ল্যান্ড মাইন এবং যুদ্ধের বিস্ফোরক ধ্বংসাবশেষের কারণে অন্তত ৯৪৫ জন নিহত এবং চার হাজার ৩২৫ জন আহত হয়েছেন।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘যেসব হতাহত হয়েছেন, তাদের মধ্যে ২০২৪ সালে নথিভুক্ত মোট হতাহতের প্রায় ৯০ শতাংশই ছিলেন বেসামরিক নাগরিক।’ প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক হতাহত ঘটনা মায়ানমারে হয়েছে (২০২৯), এরপর সিরিয়ায় (১০১৫), আফগানিস্তানে (৬২৪) এবং তারপর ইউক্রেন, নাইজেরিয়া, মালি, ইয়েমেন ও বুরকিনা ফাসোতে। প্রত্যেকটি দেশেই ২০০-এর অধিক হতাহতের ঘটনা ঘটে।

‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস’ নামে একটি পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালে মাইন এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্রসহ যুদ্ধের বিস্ফোরক ধ্বংসাবশেষের কারণে পাঁচ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছে অথবা নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। ভলকার তুর্কের দপ্তর জানিয়েছে, ১৯৯৯ সাল থেকে নথিভুক্ত অ্যান্টিপারসোনেল মাইনের কারণে বেসামরিক হতাহতের ৪০ শতাংশেরও বেশি শিশু।

ভলকার তুর্কের দপ্তর আরও উল্লেখ করেছে, হত্যা ও অঙ্গহানির পাশাপাশি অ্যান্টিপারসোনেল মাইন এলাকাগুলোকে প্রবেশ-নিষিদ্ধ অঞ্চলে পরিণত করে। এছাড়াও অ্যান্টিপারসোনেল মাইন মানুষের বিভিন্ন অধিকার ক্ষতিগ্রস্ত করে এবং বাস্তুচ্যুত মানুষদের নিজ এলাকায় ফিরে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করে, কৃষিজমি চাষাবাদের জন্য অনুপযোগী করে তোলে।

অটোয়া মাইন নিষিদ্ধকরণ কনভেনশনের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৬২ হলেও, বিপুল পরিমাণ মাইন মজুদ থাকা বেশ কিছু দেশ এখনও এই চুক্তিতে যোগ দেয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। সম্প্রতি এস্তোনিয়া, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ড এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছে। অন্যদিকে ইউক্রেন চুক্তিটির বাস্তবায়ন স্থগিত রেখেছে। তুর্ক বলেন, যেসব দেশ এখনও চুক্তিটি অনুমোদন করেনি, তাদের দ্রুত তা করা উচিত। আর যেসব দেশ চুক্তি থেকে সরে গেছে, তাদের আবার এতে যোগ দেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%